হরমুজ খোলায় বিশ্ববাজারে কমলো তেলের দাম উপজেলা প্রশাসনের অভিযানে বাঘারপাড়ায় ৬০ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদরে প্রবাসীর স্ত্রীকে ঘিরে পালিয়ে যাওয়া ও নির্যাতনের পাল্টাপাল্টি অভিযোগ ২য় বছর পার করে ৩য় বছরে পদার্পণ নোয়াখালীর সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন সেবার আলো ফাউন্ডেশন দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল: স্বাস্থ্যমন্ত্রী নতুন প্রজন্মকে বাঁচাতে মাদক রুখতেই হবে রংপুরে পুলিশের জিরো টলারেন্স: আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার ও গাড়ি উদ্ধার চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান বাণিজ্যিক জাহাজ চলাচলে হরমুজ উন্মুক্ত করল ইরান ঝিনাইগাতীতে অন্তর্ভুক্তিকরণ ও আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শার্শার বাগআঁচড়ায় প্রতারিত হয়ে ভ্যান খোয়ালো ষষ্ঠ শ্রেনির ছাএ ভাসুরের ছুরিকাঘাতে নারী খুন ‎সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মি ২ জেলে উ'দ্ধা'র, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক ময়মনসিংহে ৮০ বছর বয়সী ইমামতিকে সম্মাননা শ্রীমঙ্গলে সাইটুলা মাদ্রাসা ভবণ নির্মাণ কাজের উদ্বোধন লালপুরে কোরাআন বিতরণ ও সবক প্রদান লাখাইয়ে কলেজের লাগোয়া ভূমি ক্রয়বিক্রয় কে কেন্দ্র করে নানামুখী আলোচনা ও ভূলবুঝাবুঝি। রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ

রাহাত ফতেহ আলীর কনসার্ট: টোল নেবে না এলিভেটেড এক্সপ্রেসওয়ে

সোহানুর রহমান সোহাগ - প্রতিনিধি

প্রকাশের সময়: 17-12-2024 10:53:52 am

ঢাকায় মঞ্চ মাতাতে আসছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী রাহাত ফাতেহ আলী খান। আগামী ২১ ডিসেম্বর আর্মি স্টেডিয়ামে ‘ইকোস অব রেভ্যুলেশন’ শিরোনামে একটি চ্যারিটি কনসার্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। কনসার্ট থেকে আয়কৃত অর্থ জুলাই গণ-অভ্যুত্থানে শহিদ ও আহতদের পরিবারকে সহায়তার জন্য শহিদ জুলাই স্মৃতি ফাউন্ডেশনে দান করা হবে। এই কনসার্টেই সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে গান গাইবেন রাহাত ফাতেহ আলী খান।


জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে নিহতের পরিবার ও আহতদের পাশে দাঁড়াতে ‘স্পিরিটস অব জুলাই’ নামের একটি প্ল্যাটফর্মের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী আয়োজন করেছে এই চ্যারিটি কনসার্ট। ইতোমধ্যে শুরু হয়েছে টিকিট বিক্রি।


চ্যারিটি কনসার্টটি ঘিরে আসছে একের পর এক সুসংবাদ। শিক্ষার্থীদের জন্য টিকিটের মূল্যে বড় ছাড় রাখা হয়েছে। এই আয়োজনে ভেন্যুর অর্থাৎ আর্মি স্টেডিয়ামের ভাড়া নেবে না সেনাবাহিনী। এবার জানা গেল, এই কনসার্টটির আয়োজনের দিনে (২১ ডিসেম্বর) যানবাহন থেকে কোনো টোল আদায় করবে না ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ। দুপুর ২ টা থেকে রাত ১২ টা পর্যন্ত বনানী, আর্মি গলফ ক্লাব, এয়ারপোর্ট, কুড়িল বিশ্বরোড- এই চারটি প্রবেশপথে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যানবাহন টোল ফ্রি প্রবেশ করতে পারবে। তবে মোটরসাইকেল এই সুবিধার আওতাভুক্ত থাকবে না।


শুধু তাই নয়, এদিন যানজট নিরসনে ও জনদুর্ভোগের কথা চিন্তা করে দুপুর ২টা থেকে রাত ১১ টা পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনী জাহাঙ্গীরগেট এবং জিয়া কলোনির গেটও খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসময় গেট দিয়ে শুধুমাত্র রোগীবাহী অ্যাম্বুলেন্স, রোগীবাহী গাড়ি, বিদেশগামী যাত্রী এবং জরুরি প্রয়োজনে যাতায়াত করা যাবে।


জানা গেছে, কনসার্টের দিন ট্র্যাফিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে স্টাফরোড রেলগেট থেকে নেভি হেড কোয়ার্টার্স পর্যন্ত উত্তরা থেকে মহাখালী অভিমুখী রাস্তাটি বন্ধ থাকবে। তবে বিপরীতমুখী রাস্তা খোলা থাকবে। উল্লিখিত সময়ে যানজটের দুর্ভোগ এড়াতে বিকল্প রাস্তা ব্যবহার করার জন্য জনসাধারণকে অনুরোধ করা হয়েছে।


প্রসঙ্গত, ‘ইকোস অব রেভোল্যুশন’ কনসার্টে বিশ্বখ্যাত সংগীতজ্ঞ রাহাত ফাতেহ আলী খান মূল আকর্ষণ হিসেবে তার জনপ্রিয় গানগুলো পরিবেশন করবেন। এছাড়া, জনপ্রিয় দেশী ব্যান্ড আর্টসেল, চিরকুট, আফটারম্যাথ এবং সিলসিলার শিল্পীরা পারফর্ম করবেন। এর বাইরে, জনপ্রিয় র‍্যাপ সংগীত শিল্পী শেজান ও হান্নানের পরিবেশনাও দর্শক মাতাবে। সংগীত ছাড়াও কনসার্ট ইভেন্টে জুলাই বিপ্লব-সংক্রান্ত গ্রাফিতি প্রদর্শনী, মঞ্চ নাটক এবং মুগ্ধ ওয়াটার জোনসহ আরও বিভিন্ন কর্নার থাকবে। কনসার্টে টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে প্রাইম ব্যাংক পিএলসি।

আরও খবর


696a0d2b30b3d-160126040427.webp
শীতার্ত মানুষের জন্য গাইবে ৪ ব্যান্ড

৯১ দিন ২১ ঘন্টা ৫৬ মিনিট আগে


6953a35054a9b-301225040256.webp
খালেদা জিয়ার মৃত্যুতে তারকাদের শোক প্রকাশ

১০৮ দিন ২১ ঘন্টা ৫৮ মিনিট আগে


69521b668d46c-291225121046.webp
বলিউড সিনেমায় অভিনেত্রী মিষ্টি জান্নাত

১১০ দিন ১ ঘন্টা ৫০ মিনিট আগে