হরমুজ খোলায় বিশ্ববাজারে কমলো তেলের দাম উপজেলা প্রশাসনের অভিযানে বাঘারপাড়ায় ৬০ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদরে প্রবাসীর স্ত্রীকে ঘিরে পালিয়ে যাওয়া ও নির্যাতনের পাল্টাপাল্টি অভিযোগ ২য় বছর পার করে ৩য় বছরে পদার্পণ নোয়াখালীর সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন সেবার আলো ফাউন্ডেশন দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল: স্বাস্থ্যমন্ত্রী নতুন প্রজন্মকে বাঁচাতে মাদক রুখতেই হবে রংপুরে পুলিশের জিরো টলারেন্স: আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার ও গাড়ি উদ্ধার চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান বাণিজ্যিক জাহাজ চলাচলে হরমুজ উন্মুক্ত করল ইরান ঝিনাইগাতীতে অন্তর্ভুক্তিকরণ ও আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শার্শার বাগআঁচড়ায় প্রতারিত হয়ে ভ্যান খোয়ালো ষষ্ঠ শ্রেনির ছাএ ভাসুরের ছুরিকাঘাতে নারী খুন ‎সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মি ২ জেলে উ'দ্ধা'র, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক ময়মনসিংহে ৮০ বছর বয়সী ইমামতিকে সম্মাননা শ্রীমঙ্গলে সাইটুলা মাদ্রাসা ভবণ নির্মাণ কাজের উদ্বোধন লালপুরে কোরাআন বিতরণ ও সবক প্রদান লাখাইয়ে কলেজের লাগোয়া ভূমি ক্রয়বিক্রয় কে কেন্দ্র করে নানামুখী আলোচনা ও ভূলবুঝাবুঝি। রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ

চাঁদাবাজদের তালিকা তৈরি, শিগগিরই অভিযান

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 21-12-2024 08:54:12 am

শুধু পণ্য পরিবহনেই শুধু নয়, হাটে-বাজারে চাঁদাবাজির কারণে নিত্যপণ্যের দাম দিন দিন বেড়ে যাচ্ছে। অনেক সময় উৎপাদক থেকে ভোক্তা অবধি কয়েকগুণ পর্যন্ত বেড়ে যায় নিত্যপণ্যের দাম। এবার নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান শুরু করতে যাচ্ছে ডিএমপি। রাজধানীতে ইতোমধ্যেই চাদাবাজাদের তালিকাও তৈরি করেছে পুলিশ।



শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক সভায় এসব কথা বলেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। পুলিশ, ছাত্র, জনতা ও রমনা মডেল থানা এলাকার নাগরিকদের সমন্বয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, “চাঁদাবাজির কারণে নিত্যপণ্যের দাম বেড়ে যাচ্ছে। এ কারণে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষের দুর্ভোগ হচ্ছে।”



ডিএমপি কমিশনার হুশিয়ারি দিয়ে বলেন, “চাঁদাবাজি বন্ধ করতে হবে। চাঁদাবাজদের তালিকা তৈরি করা হচ্ছে। দুই-তিনদিনের মধ্যে তালিকা ধরে গ্রেপ্তার শুরু হবে।”


শেখ মো. সাজ্জাত আলী চাঁদাবাজদের সতর্ক করে দিয়ে বলেন, “কেউ চাঁদাবাজি করবেন না। চাঁদাবাজি করলে কাউকে ছাড় দেওয়া হবে না।”



ফুটপাতের হকারদের কাছ থেকে চাঁদা আদায় করা নিয়ে ডিএমপি কমিশনার বলেন, “হকারদের কাছ থেকে চাঁদা আদায় করা যাবে না। একবারে উচ্ছেদ করে দেওয়া অমানবিক।” তারা যেন সংযত অবস্থায় রাস্তায় থাকে সেজন্য অনুরোধ করেন কমিশনার।


ঢাকায় ছিনতাই বেড়ে যাওয়ার ঘটনা উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, “মোবাইল ছিনতাই বেড়েছে। রাস্তা-ঘাটে বের হলে সবাইকে সচেতন হয়ে চলাচল করতে হবে।”


অযথা হর্ন বাজানো নিয়ে ঢাকার পুলিশ প্রধান বলেন, “যানজটের মধ্যে গাড়িচালকরা অনবরত হর্ন বাজাতে থাকেন। এতে সমাধান কি? যারা বারংবার হর্ন বাজাবে তাদের বিরুদ্ধে শিগগির ব্যবস্থা নেওয়া হবে।”

আরও খবর