শ্রীমঙ্গলে কাজী সমিতির কমিটি পুনর্গঠন, নাছির উদ্দিন সভাপতি ও শিহাব উদ্দিন সেক্রেটারি মনোনীত রায়পুরে মন্দির নির্মাণ নিয়ে হিন্দু ২ পক্ষের সংঘর্ষ ও মারামারি, আহত ২ দিনাজপুরে প্রকাশ্য দিবালোকে রংমিস্ত্রিকে অপহরণ ও নির্যাতন, চাঁদা দাবির অভিযোগ বিসিবি পরিচালক ও এজ গ্রুপ কমিটির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় শ্রীমঙ্গলে আনন্দ মিছিল নোয়াখালী জেলার এসপি বদলি মাদক বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, রকমগঞ্জে লাশ নিয়ে বিক্ষোভ শ্রীবরদীতে কারিতাসের আয়োজনে পরিবেশ উন্নয়ন, সংরক্ষণ ও বৃক্ষরোপণ স্ট্যান্ডিং কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত এআই ভিডিও বানিয়ে অপপ্রচারে প্রাণ গেল স্কুলছাত্রীর, মানববন্ধনে ফাঁসির দাবি নোয়াখালীতে মাদকের বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা সাড়ে ৮ বছরের প্রতীক্ষার অবসান: জাবিপ্রবির জন্য ১৫৭৩ কোটি টাকার বাজেট প্রস্তাব অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টাসহ অপপ্রচার করায় এমপি কন্যা বিনতীর খোলা চিঠি আশাশুনির মহেশ্বরকাটি মৎস্য সেটে ব্যবসায়ীকে বিমোহিত করে টাকা লোপাট "সরকারের অগ্রাধিকার প্রকল্প খাল খনন কর্মসূচী বাস্তবায়নের সজাগ থাকতে হবে " লাখাইয়ে মতবিনিময় সভায় জেলা প্রশাসক ডক্টর জিএম সরফরাজ। লাখাইয়ে গ্রাম আদালত ও বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রিন্সিপাল কাজী ফারুকী ইনস্টিটিউটে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ‎সুন্দরবনে কোস্ট গার্ড স্টেশনে দুর্বৃত্তদের পরিকল্পিত হামলা: বনদস্যু দমনে অস্থিরতা তৈরির অপচেষ্টা পীরগাছায় মসজিদভিত্তিক গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকদের ৪ দিনব্যাপী উন্নত প্রশিক্ষণ সম্পন্ন শ্যামনগরের গাবুরাতে দুর্যোগে আগাম সতর্কতা ও উদ্ধার অভিযানের সরঞ্জামাদি বিতরণ প্রকাশ্য দিবালোকে বাংলা টিভির বেনাপোল প্রতিনিধিকে হত্যাচেষ্টা, সাংবাদিকদের তীব্র ক্ষোভ নতুন পে-স্কেলে থাকছে না আলাদা বরাদ্দ

দাফনের আগে গোসলের সময় আঘাতের চিহৃ, স্ত্রী গ্রেপ্তার

দাফনের আগে গোসলের সময় আঘাতের চিহৃ, স্ত্রী গ্রেপ্তার



দাফনের আগে গোসলের সময় আঘাতের চিহৃ, স্ত্রী গ্রেপ্তার


রিপন মজুমদার নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জে প্রবাসী স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রী লিমা আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ।  


আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে ১১:৩০ টার দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।  এর আগে, রোববার দিবাগত রাতে উপজেলার মীরওয়ারিশপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাঁশতলা গ্রামের ছিদ্দিক চৌকিদার বাড়িতে এই ঘটনা ঘটে।


নিহত ইসমাইল হোসেন (৩৩) একই গ্রামের সায়েদুল হকের ছেলে। তিনি সৌদি আরব প্রবাসী ছিলেন।  


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,  তিন বছর আগে লিমাকে বিয়ে করেন সৌদি আরব প্রবাসী ইসমাইল। এক সপ্তাহ আগে তিনি দেশে ফিরেন। গতকাল রোববার রাতের খাবার খেয়ে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন। ইসমাইল স্ত্রীসহ আলাদা ঘরে ঘুমিয়ে পড়েন। স্ত্রীর সাথে পারিবারিক বিভিন্ন বিষয়ে কথা কাটাকাটি হয় ইসমাইলের। ধারণা করা হচ্ছে, ওই দ্বন্দ্বের জের ধরে অভিযুক্ত লিমা আক্তার তার স্বামী ইসমাইল হোসেনকে নিজে বা কারও সহায়তায় শ্বাসরুদ্ধ অথবা মাথায় আঘাত করে হত্যা করে। কিন্ত ভিকটিমের পরিবারকে স্ত্রী লিমা জানায় স্বামীর স্বাভাবিক মৃত্যু হয়েছে। সোমবার দুপুরের দিকে লাশ দাফনের জন্য গোসল করানোর সময় গলায় কালো আঘাতের চিহৃ দেখা যায়। এতে মৃত্যুর বিষয়টি স্থানীয়দের সন্দেহ হলে পুলিশকে খবর দেয়।


বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, মৃত্যুর সঠিক কারণ জানার জন্য মরদেহ উদ্ধার করে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে বেগমগঞ্জ থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় মঙ্গলবার সকালে আসামিকে গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতে হাজির করা হবে।

আরও খবর




deshchitro-6a2ae7f7eae5b-110626105311.webp
নোয়াখালী জেলার এসপি বদলি

৫ ঘন্টা ৫৯ মিনিট আগে