আশাশুনিতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে রাসায়নিক স্প্রে করে আশফল বাগান নষ্টের অভিযোগ, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা বানিয়াচংয়ে দায়িত্ব নিয়ে দুই চেয়ারম্যানের দ্বন্দ্ব, অর্ধশতাধিক আহত খড় শুকানোকে কেন্দ্র করে হামলা, গৃহবধূর মৃত্যু শ্রীমঙ্গল উপজেলা ক্রীড়া সংস্থার৭ সদস্যের এ্যাডহক কমিটির অনুমোদন আগরদাড়ীতে শিক্ষককে গণপিটুনি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আহমদ আলী সরদারের ইন্তেকাল হত্যা না আত্মহত্যা, ধোঁয়াশায় পরিবার শাশুড়িকে কুপিয়ে হত্যার চেষ্টার আসামি দেড় মাসেও গ্রেপ্তার হয়নি কচুয়ায় মৃত্যুর আড়াই মাস পর কবর থেকে কন্যা শিশুর লাশ উত্তোলন আশাশুনি উপজেলা তরুণ দলের কমিটি অনুমোদন ★নাভিদ সভাপতি, সাইফুল সম্পাদক মাদারীপুরের ডাসারে মাদকসহ ও বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত মোট ৪ জন আসামিকে গ্রেফতার করে,ডাসার থানা পুলিশ। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা শৈলকুপায় কলেজছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে সংবাদ সম্মেলন, সুষ্ঠু তদন্তের দাবি স্বামী ও শ্বশুরবাড়ির নির্যাতনে কলেজছাত্রী ফারজানার নির্মম মৃত্যু: পরিকল্পিত হত্যাকাণ্ডের অভিযোগ, বিচারের দাবিতে ক্ষোভ লালপুরের বিলমাড়ীয়া সরকারি ফুটবল মাঠ নিয়ে নতুন স্বপ্ন কচুয়ায় ১০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রায়পুরে কর্তৃপক্ষের অবহেলায় খুলছেন অননুমোদিত ক্লিনিক, ভূয়া ডাক্তার সিনথিয়া দিচ্ছেন গাইনী রোগের জটিল চিকিৎসা ‎ দেওয়ানগঞ্জের ডাংধরায় ১১০ বোতল ভারতীয় মদ উদ্ধার হাতিয়ায় এনসিপি নেতার বিরুদ্ধে সরকারি জায়গার তেলের পাম্প স্থাপন, গাছ কাটা ও মালামাল বিক্রির অভিযোগ

সুদের ভয়ানক পরিণতি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 29-12-2024 01:05:45 am

মুফতি আবদুল্লাহ তামিম: সুদ এমন একটি রোগ, যা শুধু অর্থনৈতিক ক্ষতি নয়, বরং ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্যও ধ্বংস ডেকে আনে। ইসলাম যে কারণে সুদকে নিষিদ্ধ করেছে, তা আজকের আধুনিক অর্থনৈতিক সংকটের মধ্যেও স্পষ্ট। সুদ সমাজে বৈষম্য, লোভ ও অসন্তোষ সৃষ্টি করে, যা একটি জাতির শান্তি ও সমৃদ্ধি বিনষ্ট করে।


সুদের বিকল্প হিসেবে দান ও হালাল ব্যবসায় প্রবর্তনের মাধ্যমে সমাজে ভারসাম্য ও ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করা যায়। কোরআন ও হাদিসের নির্দেশ অনুযায়ী, একটি সুদমুক্ত অর্থনীতি গড়ে তোলা সম্ভব এবং এর মাধ্যমে আমরা আল্লাহর রহমত ও বরকত লাভ করতে পারি।

 

আল্লাহর সন্তুষ্টি অর্জন ও একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য আমাদের প্রত্যেককে সুদ থেকে বিরত থাকতে হবে আর দান, সাদাকাহ ও হালাল উপার্জনে নিজেদের জীবন পরিচালিত করতে হবে।

  

◾সুদ কি হারাম ? 



ইসলামে সুদ (রিবা) হারাম হিসেবে ঘোষিত। কুরআন ও হাদিসে সুদকে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। আল্লাহ বলেন, ‘আল্লাহ ব্যবসায়কে হালাল করেছেন ও সুদকে হারাম করেছেন।’ (সুরা বাকারা ২৭৫)

 

রসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘কোন কর্জ থেকে কোন ফায়দা নিলে, সেই ফায়দাটাই এক ধরনের রিবা। (বায়হাকি) সুতরাং, সুদ যে ইসলামিক শরীয়তে স্পষ্টভাবে হারাম, এতে কোন সন্দেহ নেই। এর কারণ সুদ সামাজিক, অর্থনৈতিক ও নৈতিক দিক থেকে মানবজীবনের ওপর ভয়াবহ প্রভাব ফেলে।

 

সুদ হারাম কেন ?? 



 সুদকে হারাম করার পেছনে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ কারণ। সমাজে বৈষম্য সৃষ্টি সুদ একটি শ্রেণিকে সম্পদশালী ও অপর শ্রেণিকে দরিদ্র করে তোলে। এটি অর্থনৈতিক বৈষম্যকে ত্বরান্বিত করে। মানবতাবিরোধী চরিত্র সুদ সম্পদশালী শ্রেণিকে অন্যায়ভাবে গরিবের সম্পদ কেড়ে নেওয়ার সুযোগ দেয়। আল্লাহ বলেছেন, ‘আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করেন ও দানকে বৃদ্ধি করেন।’ (সুরা বাকারা ২৭৬)

 

সুদ সমাজে লোভ, হিংসা ও অবিশ্বাস সৃষ্টি করে, যা শান্তি বিনষ্ট করে। রসুল (সা.) সুদগ্রহীতা, সুদদাতা, সুদ লেখক ও সাক্ষীদের অভিশাপ দিয়েছেন। (সহিহ মুসলিম ৪১৭৭)

 

সুদের কারণে ব্যক্তি, সমাজ ও জাতির ওপর ভয়াবহ প্রভাব পড়ে। রসুলুল্লাহ (সা.) মেরাজের রাতে সুদখোরদের সম্পর্কে বলেছেন, ‘তাদের পেট ছিল মটকার মত বড়, যার ভেতরে বহু সাপ ছিল; যা বাইরে থেকে দেখা যাচ্ছিল।’ (ইবনে মাজাহ ২২৭৩)

 

ধ্বংস সুদের মাধ্যমে যে অর্থ আয় করা হয়, তা আল্লাহর দৃষ্টিতে বরকতমুক্ত। আল্লাহ বলেন, ‘মানুষের সম্পদের সাথে যুক্ত হয়ে যা বৃদ্ধি পায়, আল্লাহর কাছে তা বাড়ে না।’ (সুরা রুম ৩৯)


সুদ সমাজে অবিশ্বাস ও অসন্তোষ সৃষ্টি করে, যা একটি জাতির উন্নয়ন ব্যাহত করে। 


সুদে সরাসরি লাভবান হয় সম্পদশালী মহল, যারা ঋণ দেয়। তারা পরিশ্রম ছাড়াই অর্থ উপার্জন করে।

 

‘হে ঈমানদারগণ! তোমরা আল্লাহকে ভয় কর ও সুদের বকেয়া পরিত্যাগ করো, যদি তোমরা ঈমানদার হয়ে থাক।’ (সুরা বাকারা ২৭৮) 


আসুন, আমরা সকলেই সুদের ভয়াবহতা থেকে বিরত থেকে আল্লাহর নির্দেশ মেনে চলি ও একটি সুদমুক্ত সমাজ গড়ে তুলি।



সুদ মানবতার জন্য এক অভিশাপ। এটি ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের জন্য ক্ষতিকর। ইসলামে সুদের ভয়াবহতা সম্পর্কে সতর্ক করা হয়েছে এবং এর বিকল্প হিসেবে দানের গুরুত্ব দেওয়া হয়েছে। সুদমুক্ত অর্থনীতি গড়ে তোলার মাধ্যমে আমরা নৈতিক ও সামাজিক উন্নতি অর্জন করতে পারি।

আরও খবর