আশাশুনিতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে রাসায়নিক স্প্রে করে আশফল বাগান নষ্টের অভিযোগ, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা বানিয়াচংয়ে দায়িত্ব নিয়ে দুই চেয়ারম্যানের দ্বন্দ্ব, অর্ধশতাধিক আহত খড় শুকানোকে কেন্দ্র করে হামলা, গৃহবধূর মৃত্যু শ্রীমঙ্গল উপজেলা ক্রীড়া সংস্থার৭ সদস্যের এ্যাডহক কমিটির অনুমোদন আগরদাড়ীতে শিক্ষককে গণপিটুনি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আহমদ আলী সরদারের ইন্তেকাল হত্যা না আত্মহত্যা, ধোঁয়াশায় পরিবার শাশুড়িকে কুপিয়ে হত্যার চেষ্টার আসামি দেড় মাসেও গ্রেপ্তার হয়নি কচুয়ায় মৃত্যুর আড়াই মাস পর কবর থেকে কন্যা শিশুর লাশ উত্তোলন আশাশুনি উপজেলা তরুণ দলের কমিটি অনুমোদন ★নাভিদ সভাপতি, সাইফুল সম্পাদক মাদারীপুরের ডাসারে মাদকসহ ও বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত মোট ৪ জন আসামিকে গ্রেফতার করে,ডাসার থানা পুলিশ। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা শৈলকুপায় কলেজছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে সংবাদ সম্মেলন, সুষ্ঠু তদন্তের দাবি স্বামী ও শ্বশুরবাড়ির নির্যাতনে কলেজছাত্রী ফারজানার নির্মম মৃত্যু: পরিকল্পিত হত্যাকাণ্ডের অভিযোগ, বিচারের দাবিতে ক্ষোভ লালপুরের বিলমাড়ীয়া সরকারি ফুটবল মাঠ নিয়ে নতুন স্বপ্ন কচুয়ায় ১০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রায়পুরে কর্তৃপক্ষের অবহেলায় খুলছেন অননুমোদিত ক্লিনিক, ভূয়া ডাক্তার সিনথিয়া দিচ্ছেন গাইনী রোগের জটিল চিকিৎসা ‎ দেওয়ানগঞ্জের ডাংধরায় ১১০ বোতল ভারতীয় মদ উদ্ধার হাতিয়ায় এনসিপি নেতার বিরুদ্ধে সরকারি জায়গার তেলের পাম্প স্থাপন, গাছ কাটা ও মালামাল বিক্রির অভিযোগ

কুমারখালীতে বাড়ির যাতায়াতের রাস্তা বন্ধে বাধা দেওয়ায় ভাইকে পিটিয়ে আহত

কুষ্টিয়ার কুমারখালীতে বাড়ি থেকে বের হবার রাস্তা বন্ধে বাধা দেওয়ায় আপন ভািইকে পিটিয়ে আহত করেছে অপর দুই ভাই ।রোববার কয়া ইউনিয়নের বাড়াদি গ্রামে এই ঘটনা ঘটে ।

আহত ব্যাক্তি কয়া ইউনিয়নের বারাদি গ্রামের আফজাল শেখের ছেলে হাসান শেখ (৪২)।

আহত হাসান শেখ জানান , তার আপন দুই ভাই আকবর শেখ ও জুলফিকার শেখ তার মায়ের সম্পত্তি থেকে তাকে বঞ্চিত করার জন্য দীর্ঘদিন ষড়যন্ত্র লিপ্ত। প্রায় ৩ মাস যাবত ভাইদের জমির সিমানা দিয়ে যাতায়াত করতে গেলে অসৌজন্যমূলক আচারন করে তার ভাই ও ভাবিরা। তিনি অনেক অনুরোধ করলে ও তারা শুনেনি এবং রোববার সকালে তার দুই ভাই ও ভাবি তাদের বাড়ির রাস্তা  বন্ধ করতে আসলে তিনি বাধা প্রদান করেন।  সেসময়  সবাই মিলে দেশীয় অস্ত্র দিয়ে তাকে পিটিয়ে আহত করে। তাকে রক্ষা করতে তার ছেলে মুরাদ এগিয়ে আসলে তাকেও মারপিট করা হয়।

পরবর্তীতে তাকে পরিবারের লোকজন উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। তার পায়ে চারটি সেলায় দেওয়া হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।  এ বিষয়ে তিনি কুমারখালী থানায় অভিযোগ দিয়েছেন বলে যানান।

এ বিষয়ে অভিযুক্ত জুলফিকার আলীর সাথে কথা বললে তিনি জানান,তার ভাই মানুষের কাছ থেকে অনেক টাকা ধার নিয়ে দেওলিয়া দেওলিয়া হয়ে গেছে। যেকারনে মায়ের সম্পত্তি নিতে চাচ্ছে বিক্রি করবে। থানায় সাধারন ডায়রি করেছেন বলে জানান। পিটিয়ে  ভাইকে আহত করে উল্টে তার বিরুদ্ধে থানায় ডয়েরি করার বিষয়টি জানতে চাইলে সদুত্তর দেননি তিনি।

Tag
আরও খবর


deshchitro-6a22d250252b5-050626074240.webp
গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

৩ দিন ৯ ঘন্টা ০ মিনিট আগে