অভয়নগরে ভবদহ জলাবদ্ধতা ও কৃষিজমি রক্ষা জোটের মতবিনিময় সভা আদমদীঘিতে টিকটকের ছবি তোলার সময় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু ধর্মপাশা বজ্রপাতে দুইজন নিহত লাখাই রিপোর্টাস ইউনিটির সভাপতির ইচ্ছামত পরিচালনায় সদস্যগনের গন পদত্যাগ। লাখাইয়ে হাম নিয়ে জনসচেনতা ও সতর্কতামূলক প্রচারাভিযানে পথশিশু নিকেতন ফাউন্ডেশন। নাগেশ্বরীতে অষ্টম শ্রেণির ছাত্রকে বলাৎকার : শিক্ষক ওমর ফারুক পলাতক শহরের বেজপাড়ায় ডিবি’র হানা: ৮০ পিস ইয়াবাসহ ‘ববি’ গ্রেপ্তার হেফাজতে নিয়ে মধ্যযুগীয় নির্যাতনের অভিযোগ, ডিবির ওসি আরিফসহ দুই কনস্টেবলকে প্রত্যাহার সাতক্ষীরায় আইন সচেতনতা কর্মশালা ৪০৯ বোতল ফেন্সিডিল পাচারকালে দুইজন আটক ‘সাইলেন্ট এক্সপেল’ বাতিলের নির্দেশ শিক্ষামন্ত্রীর বাড়ির আঙিনায় সবুজ সাফল্য: জাতীয় ফল কাঠালে স্বয়ংসম্পূর্ণতার পথে শিবচর দীর্ঘ নজরদারির পর গ্রেপ্তার মাদক ব্যবসায়ী গলাচিপায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু জীবন সংগ্রামে জিততে চায় জুয়েল শিবচরে কবিদের মিলনমেলা, নতুন প্রজন্মে সংস্কৃতির বার্তা নাগরিক সমস্যায় দ্রুত পদক্ষেপ চায় কমিটি ঝিনাইগাতীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আদমদীঘিতে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসুচীর উদ্বোধন রায়পুরে ৩৫০ লিটার জ্বালানি তেল জব্দ

নিয়ামতপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত

নিয়ামতপুর জাতীয় সমাজসেবা দিবস পালিত


নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ “নেই পাশে কেউ যার - সমাজসেবা আছে তার” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে নওগাঁর নিয়ামতপুরে জাতীয় সমাজসেবা দিবস পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকালে উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভায় মিলিত হয়।

পরে ওয়াকাথন ও কল্যাণ রাষ্ট্র বিষয়ে মুক্ত আড্ডা অনুষ্ঠিত হয়। নিয়ামতপুর উপজেলা সমাজসেবা অফিসার সাদিকুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম,  নিয়ামতপুর থানার ওসি হাবিবুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, উপজেলা আইসিটি কর্মকর্তা রাসেল রানা, নিয়ামতপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা ডাঃ প্রণব কুমার সাহা, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদ সহ সরকারী ও বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠনের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তাগণ বলেন, সরকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য নানাবিধ কর্মসূচী গ্রহণ করেছে। যা দেশের সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করছে।

Tag
আরও খবর


deshchitro-69e39db4defe5-180426090524.webp
ধর্মপাশা বজ্রপাতে দুইজন নিহত

৪ ঘন্টা ৬ মিনিট আগে