পাংশায় মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদ- স্বামীর বাসায় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার লোহাগাড়ায় পারিবারিক কবরস্থানের সীমানা প্রাচীর নির্মাণে বাধার অভিযোগ, সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের প্রতিবাদ নওগাঁয় পুলিশ সুপার এর নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশের ১৪০ পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ একজন মাদক ব্যবসায়ী আটক। চিলমারীতে ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে, নিখোঁজ রাইশা মনি ‎সুন্দরবনে ভারতগামী কার্গো জাহাজে সশস্ত্র ডাকাতি ও গুলিবর্ষণ: নিরাপত্তা নিয়ে চরম শঙ্কা শ্যামনগরে খেলতে গিয়ে শিশুর মৃত্যু ইসলামপুরে ফেসবুকে সমাবেশের ভিডিও : যুবলীগ কর্মী আটক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক হলেন যশোরের শান্তনু ইসলাম সুমিত লাখাইয়ে সংঘর্ষ পরবর্তী মামলা আতংকে ধান,চালসহ গৃহস্থালি সামগ্রী সরিয়ে নিচ্ছে প্রতিপক্ষ। সোনালী ব্যাংক ঝিনাইগাতী শাখার ম্যানেজার রাজীব কুমার সাহা চৌধুরীকে পদোন্নতিজনিত কারণে বিদায় সংবর্ধনা দিনাজপুর মেডিকেলে আউটসোর্সিং এ জনবল নিয়োগে বিতর্কিত প্রতিষ্ঠানকে সুযোগ দেওয়ার সূক্ষ্ম পরিকল্পনার অভিযোগ লেবাননের আকাশে ঝরে গেল স্বপ্ন, কফিনবন্দি নাহিদুলের বাড়ি ফেরা ‎রামপালে মরা গরুর মাংস বিক্রির অপচেষ্টা: দুই বিক্রেতার কারাদণ্ড ও জরিমানা জাবিপ্রবির নতুন উপাচার্য হলেন বাকৃবি অধ্যাপক ড. মো. আমির হোসেন বানিয়াচংয়ে নারীও শিশু নির্যাতন প্রতিরোধে সভা ধর্মপাশায় পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষে নিহত ১ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস ও মানববন্ধন অনুষ্ঠিত রায়পুরে বিএনপি নেতার কাঁটাতারে প্রবাসীর বাড়ি ঘেরাও, দুইদিন অবরুদ্ধ পরিবার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারের শেরপুরে জমে উঠেছে ২শ' বছরের ঐতিহ্যবাহী মাছের মেলা


দেশীয় নানা প্রজাতির মাছের বিপুল সমাহার : ১০০ কেজির বাগাইড় মাছের দাম উঠলো সাড়ে ৩ লাখ টাকা

পৌষ সংক্রান্তি ও নবান্ন উৎসবকে ঘিরে মৌলভীবাজারের শেরপুরে মাছের মেলা এবারও জমে ওঠেছে। ভিন্ন ধরণের এ মেলা ঘিরে ক্রেতা ও উৎসুক জনগণের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। 

কে কোন মাছটা সম্পর্কে জানে, এ মাছটা দেখতে কেমন, ওমা এমন মাছ তো আগে দেখিনি, এ মাছের নাম শুনেছি দেখা হয়নি এমনও নানান বাক্যে মুখরিত মেলা প্রাঙ্গন।

মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরের ঢাকা-সিলেট আঞ্চলিক সড়কের হামরকোনা এলাকার কৃষি জমিতে সোমবার (১৩ জানুয়ারি) থেকে এ মেলাটি শুরু হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) ভোর পর্যন্ত মেলা চলবে।

গত রোববার রাত থেকে সোমবার পর্যন্ত এ মেলায় এ বছর মেলায় মাছ, আসবাবপত্র, খেলনা, মিষ্টি ইত্যাদি মিলে অন্তত সাড়ে ৪ কোটি টাকার কেনা-বেচা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। 

মৌলভীবাজারের শেরপুরে দেশের অন্যতম বৃহৎ মাছের মেলা বসেছে। প্রতি বছরের ন্যায় এবারও কুশিয়ারা নদীর তীরে শেরপুরে প্রায় ২০০ বছরের ঐতিহ্যবাহী পৌষ সংক্রান্তির মাছের মেলায় বড় আকারের বাঘাইড়, বোয়াল, রুই, কাতল, মৃগেল, কার্পসহ নানান প্রজাতির মাছ উঠেছে। এ মেলাকে ঘিরে সিলেট বিভাগের ৪টি উপজেলার অর্ধশতাধিক গ্রামের মানুষের মাঝে উৎসব আমেজ বিরাজ করছে।

দাস জানান, সাড়ে ৮ কেজি ওজনের একটি মাশুর (গ্রাসকার্প জাতীয়) মাছ ৩২'শ টাকায় কিনেছেন।

আয়োজক সূত্রে জানা গেছে, শেরপুর কুশিয়ারা নদীর তীরে ঐতিহ্যবাহী এ মাছের মেলা দেশের অন্যতম বৃহৎ মেলা। প্রায় দুইশ বছর ধরে পৌষ সংক্রান্তি ও নবান্ন উপলক্ষে এখানে মেলা বসে। অন্যান্য বছরের মতো এবারের মেলায়ও ঢাকা, সিলেট, হবিগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকা থেকে মাছ নিয়ে এসেছেন বিক্রেতারা। মেলায় ক্রেতা এবং দর্শনার্থীদের উপচেপড়া ভিড় ছিল লক্ষণীয়।

এদিকে মেলা কেন্দ্র করে খেলনা, ফলমূল, রকমারী খাবারের রেস্তুরাঁসহ ঘরে ব্যবহারী তৈজসপত্রের দোকানও বসেছে।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান জানান, মেলাকে কেন্দ্র করে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। মাদক, জুয়াসহ অসামাজিক কোনো কিছু যাতে না হয় সেদিকে আমরা দৃষ্টি রাখছি। আশা করি সবার সহযোগিতায় সুন্দর ও সুশংঙ্খলভাবে মেলা শেষ হবে।


আরও খবর


deshchitro-6a22d250252b5-050626074240.webp
গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

২ দিন ১৩ ঘন্টা ৩৪ মিনিট আগে