রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ নরসিংদী পলাশে অবৈধভাবে মওজুদ কৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার ও জরিমানা পদ্মা ভাঙে, চর জাগে—তবু থামে না পদ্মার পারের মানুষের জীবনসংগ্রাম বিশ্বায়নের যুগে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে মানসম্মত শিক্ষার বিকল্প নেই--শিক্ষামন্ত্রী বানিয়াচংয়ে ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, বিপাকে এসএসসি পরীক্ষার্থীরা আসলেন জয় করলেন চলে গেলেন ইউএনও মাহামুদুল হাসান জয়পুরহাটে জামায়াত নেতা প্রভাব খাটিয়ে মিথ্যা মামলা দেওয়ায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন এসআই কামাল হোসেনের বিরুদ্ধে আসামিদের রক্ষায় বাদীকে মামলায় হয়রানির করায় এসপির কাছে অভিযোগ অভয়নগরে বাঁশবাগান থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোর সফর সফল করতে বাঘারপাড়ায় বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ প্রস্তুতি সভা কচুয়ায় শিক্ষামন্ত্রীর নির্দেশে খাজনা ও পরিবহন টোল আদায় বন্ধ! স্বস্তিতে ফিরেছে জনজীবন মিরসরাইয়ে শহীদ রওশন-জামান নূরানী মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিবচরের প্রবাসীর ইসলামপুরে জ্বালানি ব্যবস্থাপনা আলোচনা সভা অনুষ্ঠিত সাপাহার চৌধুরী চাঁদ মোহাম্মদ মহিলা কলেজ নবীন বরণ অনুষ্ঠানে 'এমপি' মোস্তাফিজুর রহমান জনতা আদর্শ বিদ্যাপীঠে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী দোয়া মাহফিল ববি ক্রিকেট ক্লাবের সভাপতি সিফাত, সাধারণ সম্পাদক ইনজামামুল আশাশুনিতে কেন্দ্র সচিব ও প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে সভা চিলমারীতে "বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের কমিটি গঠিত" হয়েছে। নড়িয়ায় ২ টাকায় নদী পারাপার : ইজারামুক্ত খেয়াঘাট চালু, জনমনে স্বস্তি

বয়সের ছাপ এড়াতে যা মেনে চলতে হবে

সম্পাদকীয় ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 22-01-2025 02:02:49 am

সৌন্দর্য সচেতনতা থাকলেও, অনেকেই নিজের দৈনন্দিন জীবনের কিছু বদ অভ্যাসের কারণে অল্প বয়সেই ত্বকের বয়স বাড়িয়ে তুলছেন। রাত জেগে ফেসবুকিং বা চ্যাটিং, পর্যাপ্ত ঘুমের অভাব, মানসিক চাপ এবং উদ্বেগ ত্বকের প্রাকৃতিক পুনর্গঠন প্রক্রিয়াকে ব্যাহত করে। এর ফলে চোখের নিচে বলিরেখা, গালে মেছতার দাগ, ত্বকের শুষ্কতা, এমনকি অকালে চুল পাকার মতো সমস্যা দেখা দেয়। একই সঙ্গে অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস এবং স্কিন কেয়ারের প্রতি অবহেলার কারণে ত্বক আরও ক্ষতিগ্রস্ত হয়। চলুন জেনে নেই অকালে বুড়িয়ে যাওয়া ঠেকাতে কোন কোন অভ্যাস নিয়ন্ত্রণে রাখতে হবে।



পর্যাপ্ত না ঘুমানো

কাজের চাপ এলে সবার প্রথমে আমরা আপস করি ঘুমের সঙ্গে। একটু কম ঘুমিয়ে সে সময় অতিরিক্ত কাজ সারি। এমনকি প্রয়োজন ছাড়াও মাঝেমধ্যে ঘুমের পরিমাণ কমিয়ে দিই। স্রেফ বাড়তি সময় মোবাইলফোন ঘাঁটতে বা ভিডিও দেখতে রাত জাগি। অথচ ঘুম আপনার শরীরের জন্য অপরিহার্য।


◾অপর্যাপ্ত পানি পান 

অনেকে পর্যাপ্ত পরিমাণে পানি পান করেন না। শরীরের প্রয়োজনমতো পানি সরবরাহ না হলে, তার প্রভাব ত্বক ও চুলে পড়ে। পানি কম পান করলে ত্বক শুষ্ক হয়ে সহজেই বলিরেখা হতে পারে, চুল রুক্ষ হয়ে যেতে পারে। এ ছাড়াও, পানি কম পান করলে কোষ্ঠকাঠিন্য, ক্লান্তি, বদহজম ইত্যাদির কারণে শরীরের এনার্জি লেভেল কমতে থাকে।



স্বাস্থ্যকার খাবারে আপস

ঘুমের মতো প্রায়ই আমরা খাবারের সঙ্গেও আপস করি। ফলে বেড়ে যায় শরীরে খারাপ কোলেস্টেরলের মাত্রা, অনিয়ন্ত্রিত হয়ে পরে বিপাক প্রক্রিয়া। বেড়ে যায় ওজন। শুধু তাই নয়, খাওয়াদাওয়ার অনিয়মের কারণে আপনার শরীরের নানা রোগব্যাধি বাসা বাঁধে।


◾শারীরিক পরিশ্রম না করা

ব্যস্ততার কারণে অনেকেই শরীরচর্চার জন্য আলাদা সময় দিতে পারেন না। বিশেষ করে যারা এমন চাকরি বা কাজ করেন, যেখানে সারাদিন বসে থাকতে হয়। বলার মতো শারীরিক পরিশ্রম হয় না বলে তৈরি হয় নানা রোগের ঝুঁকি। এমনকি হতে পারে ডায়াবেটিস ও হৃদরোগ।



◾অনিয়ন্ত্রিত উদ্বেগ

এখন মানুষের জীবনধারাই এমন, তাতে প্রতিদিনই নানা বিষয়ে উদ্বেগ ও মানসিক চাপ সামলাতে হয়। হ্যাঁ, আপনার মস্তিষ্ক সেসবের চাপ নেওয়ার উপযোগী, কিন্তু নিয়মিত নয়। আপনাকে যদি প্রতিদিন এসব সামলাতে হয়, তাহলে শরীরে–মনে এর প্রভাব পরবেই।


◾মৌসুমী খাবার উপেক্ষা

অনেকেই কেবল পছন্দের ফলমূল ও শাকসবজিই খান। অথচ মৌসুমী ফলমূল ও শাকসবজি নিয়মিত খাওয়া প্রয়োজন। কারণ, যেসব ফল বা শাকসবজি যে মৌসুমে ফলে, ওসব ফল বা শাকসবজি সেই মৌসুমের আবহাওয়ার জন্য বিশেষ উপকারী।



◾নেশার অভ্যাস

স্ট্রেস কমানোর অজুহাতে ধূমপান বা অ্যালকোহল গ্রহণ ত্বকের মারাত্মক ক্ষতি করে। নেশার অভ্যাস ত্বকের কোষ গঠন বন্ধ করে দেয়। এতে ত্বক নিষ্প্রাণ হয়ে যায়, ত্বকের বলিরেখা বাড়ে, ত্বক শুষ্ক হয়ে যায়, ত্বকের ঔজ্জ্বল্য নষ্ট হয়। 

আরও খবর
697826a914882-270126084457.webp
প্রতিদিন ঘি খেলে কী হয়?

৮০ দিন ১০ ঘন্টা ২ মিনিট আগে


6972c89f0fd66-230126070223.webp
খেজুরের ১০ উপকারিতা

৮৪ দিন ১১ ঘন্টা ৪৫ মিনিট আগে


6916b52ce199d-141125105052.webp
নীরব ঘাতক ডায়াবেটিস, ভুগছে তরুণরাও

১৫৪ দিন ৭ ঘন্টা ৫৭ মিনিট আগে


deshchitro-690a191882a5a-041125091744.webp
ঔষধি গুণে ভরপুর পটকা ফল

১৬৩ দিন ২১ ঘন্টা ৩০ মিনিট আগে


69078abddb42a-021125104549.webp
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচ জনের মৃত্যু

১৬৫ দিন ২০ ঘন্টা ২ মিনিট আগে




68fad0b26c684-241025070450.webp
আত্মীয়ের মধ্যে বিয়ে হলে যেসব রোগের ঝুঁকি

১৭৫ দিন ১১ ঘন্টা ৪৩ মিনিট আগে