উষ্ণতারই পেলব ছোঁয়া
ফায়ারপ্লেসের ধারে
শীতটা বড়োই জাঁকিয়ে বসা
বিত্তবানের ঘাড়ে।
অন্যদিকে গ্রামের ছবি
খড়জ্বালানো আগুন ধোঁয়া
মা-কাকীমা বাচ্চারাসব
এক সাথেতে আগুন পোহা।
দুটোই বড়ো সুখের ছবি
আরামটুকু আঁকড়ে রাখা
গ্রাম ও শহর বিচিত্রতা
উষ্ণতারই তৃপ্তি মাখা।
রিম্পা ষড়ংগী
কলকাতা, ভারত।
৪ দিন ২৩ ঘন্টা ২৫ মিনিট আগে
১০ দিন ২ ঘন্টা ৩ মিনিট আগে
১০ দিন ৯ ঘন্টা ১৪ মিনিট আগে
২৮ দিন ৫ ঘন্টা ৬ মিনিট আগে
৩১ দিন ১৭ ঘন্টা ৫১ মিনিট আগে
৩৬ দিন ১২ ঘন্টা ৩৯ মিনিট আগে
৩৮ দিন ১২ ঘন্টা ১৯ মিনিট আগে
৪৭ দিন ৯ ঘন্টা ৪১ মিনিট আগে