রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ নরসিংদী পলাশে অবৈধভাবে মওজুদ কৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার ও জরিমানা পদ্মা ভাঙে, চর জাগে—তবু থামে না পদ্মার পারের মানুষের জীবনসংগ্রাম বিশ্বায়নের যুগে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে মানসম্মত শিক্ষার বিকল্প নেই--শিক্ষামন্ত্রী বানিয়াচংয়ে ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, বিপাকে এসএসসি পরীক্ষার্থীরা আসলেন জয় করলেন চলে গেলেন ইউএনও মাহামুদুল হাসান জয়পুরহাটে জামায়াত নেতা প্রভাব খাটিয়ে মিথ্যা মামলা দেওয়ায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন এসআই কামাল হোসেনের বিরুদ্ধে আসামিদের রক্ষায় বাদীকে মামলায় হয়রানির করায় এসপির কাছে অভিযোগ অভয়নগরে বাঁশবাগান থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোর সফর সফল করতে বাঘারপাড়ায় বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ প্রস্তুতি সভা কচুয়ায় শিক্ষামন্ত্রীর নির্দেশে খাজনা ও পরিবহন টোল আদায় বন্ধ! স্বস্তিতে ফিরেছে জনজীবন মিরসরাইয়ে শহীদ রওশন-জামান নূরানী মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিবচরের প্রবাসীর ইসলামপুরে জ্বালানি ব্যবস্থাপনা আলোচনা সভা অনুষ্ঠিত সাপাহার চৌধুরী চাঁদ মোহাম্মদ মহিলা কলেজ নবীন বরণ অনুষ্ঠানে 'এমপি' মোস্তাফিজুর রহমান জনতা আদর্শ বিদ্যাপীঠে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী দোয়া মাহফিল ববি ক্রিকেট ক্লাবের সভাপতি সিফাত, সাধারণ সম্পাদক ইনজামামুল আশাশুনিতে কেন্দ্র সচিব ও প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে সভা চিলমারীতে "বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের কমিটি গঠিত" হয়েছে। নড়িয়ায় ২ টাকায় নদী পারাপার : ইজারামুক্ত খেয়াঘাট চালু, জনমনে স্বস্তি

গর্ভপাত কখনো কাম্য নয়

সাকিবুল হাসান - প্রতিনিধি

প্রকাশের সময়: 24-01-2025 04:51:52 pm

◾ মোঃ ইলিয়াস কামাল || মানব সভ্যতা গড়ার ইতিহাসে আমাদের কত অবদান। আবার আমরাই সেই মানব সভ্যতাকে গলা টিপে হত্যার চেষ্টায় মাতোয়ারা হয়ে ছুটে চলছি । স্বাধীনতা বলতে বর্তমানে সমাজে মানুষ যেটা বুঝে থাকে। তা মানব সভ্যতাকে একটি খাদের দিকে ধাবিত করছে। যা থেকে উত্তোরনের পদ ক্রমান্বয়ে রুদ্ধ হয়ে যাচ্ছে। ১৫-২০ বছরের ব্যাবধানে সমাজ কতো বদলে গিয়েছে! আজকাল মনে যে এ এক অচেনা পৃথিবীতে বসবাস করছি আমরা।


এই পৃথিবীতে বসবাস করা হাজারো লোকের ভীরে আমি স্রেফ এক বোকা মানুষ মাত্র। গর্ভপাত,ডাস্টবিনে কুকুরের মুখে নবজাতক লাশের সংখ্যা দিনের পর দিন হু হু করে বেরে চলেছে।২০১৪ সালেই বাংলাদেশে প্রায় ১২ লাখ অনিরাপদ গর্ভপাত করানো হয়। আর এর বেশির ভাগ অবিবাহিতদের। আমাদের দেশে বিবাহিতদের চেয়ে অবিবাহিতদের কিশোরীর গর্ভপাত কারানো হয় পঁয়ত্রিশ শতাংশর বেশি। তবে গ্রামের চেয়ে শহরের হার অনেকটা বেশি বলে মনে করি। এই গা শিউরে উঠা পরিসংখ্যানগুলোর সতত্যা নিশ্চিত করে রয়েছে একাধিক মনোরোগবিদ আর চিকিৎসকের বক্তব্য।


সবচেয়ে প্রেমের সম্পর্কগুলো আজ অবিচ্ছেদ্যভাবে জড়িত হয়ে আছে যৌনতায়। সবকিছু যেভাবে চলছে এভাবেই যদি চলতে থাকে তাহলে একদিন আমাদের গ্রাস করে নিবে পুরোপুরি আলো বিছিন্ন অন্ধকার আলোর দিশারী হয়ে ঘুরেও আমরা আলোর দেখা পাবো না। রাস্তার পাশে গুমরে কাঁদে কুকুরের মুখে নিষ্পাপ নবজাতকের দেহ, আধুনিকতার অসুখ যতো!এই পরিণতি থেকে বাঁচতে হলে বের হয়ে আসতে হবে কল্পরাজ্য থেকে। তা না হলে গভীর অন্ধকারের ঐ লিলাশিকা ঘুম থেকে কোন দিন আর জেগে ওঠা হবে না আমাদের। এক দুঃস্বপ্ন থেকে আরো গভীর, গভীরতর দুঃস্বপ্নে অন্তহীন অন্ধকারে তলিয়ে যেতে থাকবো নিরন্তর। সমাজের চিন্তাধারা আর মানুষগুলোকে বদলানো যেমন কঠিন আবার তেমন সহজও।


আবারো বলতে হয় ডাস্টবিনের কুকুরের মুখে খুবলে খুবলে খাওয়া অথবা জলজ্যান্ত একটা নিষ্পাপ শিশুর নিথোর দেহ। মানবসভ্যতার কী করুন এক পরিণতি! এই বিশ্বকাঠামো রঙচঙ মেখে কাছে আমার গল্প শেখায়।কিন্ত কাছে আসার গল্পের পরের দৃশ্য আর দেখায় না।বুলেট ট্রেনের মতো ধেয়ে চলা পাপিষ্ঠ বিশ্বসভ্যতা দেখে আমরা উৎফুল্ল হয়ে যাচ্ছি। রাস্তায় ডাস্টবিনে নবজাতককে ছুড়ে ফেলাল দৃশ্য যেমন চোখে লাগে। তেমনি অন্তরের ভিতরে একটা অহেতুক পাথর চাপা কষ্ট ফেঁটে পরে। এই সমাজ আমরা দেখবো কেনো। আমাদের সমাজ আমেরিকার মতো চাই না।


যেখানে ২০২০ সালে ৯ লক্ষ ৩০ হাজার ১৬০ টি গর্ভপাত হয়েছে এর মধ্যে ৯%করেছে ১৩-১৯ বছর বয়সী তরুণী। তাহলে ৮৪ হাজারের মতো শিশু খুন করেছে তারা। শিশু মানবাধিকারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রক্তের আদিম নেশায় হাততালি দেওয়া সভ্যতা। আইনওয়ালা চোখ বুজে ঘাড় ঘুরিয়ে থাকে। কেউ কেউ বলেই দেয় - "গর্ভ যার, সিদ্ধান্ত তার।" আর এই যুক্তিতাকে বৈধতা দিয়ে আমরা মানব ইতিহাসের সবচেয়ে জঘন্য গনহত্যাগুলোর একটি দেখতে পাই ডাস্টবিনে নবজাতকের দেহ। চতুর ঘুণপোকা কুরে কুরে খেলো সব। নষ্ট হলো মানুষের মৌলিকত্ব মুখ থুবড়ে পড়লো সমাজ।অস্তিত্ব আর উদ্দশ্যের অদ্ভুত এক সংকটে পড়লো মানবসভ্যতা। আমাদেরই আত্মঘাতী অবহেলায়!আইয়ামে জাহিলিয়াতের চাইতেও নির্দয় আকারে ফিরে এসেছে মানবশিশু খুনের মহাউৎসব। অপরাধ বিজ্ঞানী ফারজানা রহমান,ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমজাকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষক ড:আতিকুল রহমান সহ অনন্য বিশেষজনের মতে সামাজিক অবক্ষয়ের কারণেই বিয়েবহির্ভূত অনেক ধরনের সম্পর্কে জড়িয়ে যাচ্ছে নারী পুরুষ। এর ফলে এমন বেওয়ারিশ নবজাতকের জন্ম যেমন বেড়েছে, তেমনি বেড়ে গেছে জীবন্ত নবজাতককে ফেলে দিয়ে সব দায় থেকে নিজেকে নিষ্কৃতি চাওয়ার মতো ঘটনা গুলো। ছুটছে শহর, ব্যাস্ত জীবন, আধুনিকতার দর্পণ, রাস্তার পাশে গুমরে কাঁদে সভ্যতার বিবর্তন।


সদ্য ভূমিষ্ট শিশুর জন্য বাসযোগ্য করে গোড়ে তোলার শপথ নিতে হবে। বিশ্বব্যাবস্থার ধারা কিছুটা পরিবর্তন নিয়ে এসে সবাই এক কণ্ঠে কবিতার সূর ভাসিয়ে দিতে হবে।


লেখক : মো: ইলিয়াস কামাল
বাংলা বিভাগ
শিক্ষার্থী, ঢাকা কলেজ
আরও খবর
deshchitro-69e000bd65d95-160426031853.webp
কৃষকরা কি দেশের প্রাণ?

১ দিন ১৫ ঘন্টা ১৮ মিনিট আগে


69dc4df9a2c6b-130426075921.webp
ঢাকা-বরিশাল মহাসড়ক যেন এক মরণ ফাঁদ

৪ দিন ১০ ঘন্টা ৩৮ মিনিট আগে




69bd201114515-200326042313.webp
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ঈদ ভাবনা

২৮ দিন ২ ঘন্টা ১৪ মিনিট আগে