চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান বাণিজ্যিক জাহাজ চলাচলে হরমুজ উন্মুক্ত করল ইরান শার্শার বাগআঁচড়ায় প্রতারিত হয়ে ভ্যান খোয়ালো ষষ্ঠ শ্রেনির ছাএ ভাসুরের ছুরিকাঘাতে নারী খুন ‎সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মি ২ জেলে উ'দ্ধা'র, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক ময়মনসিংহে ৮০ বছর বয়সী ইমামতিকে সম্মাননা লালপুরে কোরাআন বিতরণ ও সবক প্রদান লাখাইয়ে কলেজের লাগোয়া ভূমি ক্রয়বিক্রয় কে কেন্দ্র করে নানামুখী আলোচনা ও ভূলবুঝাবুঝি। রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ নরসিংদী পলাশে অবৈধভাবে মওজুদ কৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার ও জরিমানা পদ্মা ভাঙে, চর জাগে—তবু থামে না পদ্মার পারের মানুষের জীবনসংগ্রাম বিশ্বায়নের যুগে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে মানসম্মত শিক্ষার বিকল্প নেই--শিক্ষামন্ত্রী বানিয়াচংয়ে ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, বিপাকে এসএসসি পরীক্ষার্থীরা আসলেন জয় করলেন চলে গেলেন ইউএনও মাহামুদুল হাসান জয়পুরহাটে জামায়াত নেতা প্রভাব খাটিয়ে মিথ্যা মামলা দেওয়ায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন এসআই কামাল হোসেনের বিরুদ্ধে আসামিদের রক্ষায় বাদীকে মামলায় হয়রানির করায় এসপির কাছে অভিযোগ অভয়নগরে বাঁশবাগান থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোর সফর সফল করতে বাঘারপাড়ায় বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ প্রস্তুতি সভা

রাজশাহীতে শিয়ালের কামড়ে নারীসহ আহত ৮

সেহের আলী দূর্জয় - প্রতিনিধি

প্রকাশের সময়: 29-01-2025 07:54:25 am

রাজশাহীর দুর্গাপুর ও পবা উপজেলার পৃথক এলাকায় শিয়ালের কামড়ে নারীসহ ৮ জন আহত হয়েছেন। ঘটনার পর আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে পবা উপজেলার বড়গাছি ইউনিয়নের উত্তর তেকাটাপাড়া এবং দুর্গাপুর উপজেলার জয়নগর ইউনিয়নের সুখানদিঘী, ব্রহ্মপুর ও দাওকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর ওইসব এলাকার গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আহতরা হলেন- পবা উপজেলার তেকাটাপাড়া গ্রামের মোজ্জাফর আলী (৬০), আব্দুল মান্নান (৪৫), মাছিফা বিবি (৫০)। অপরদিকে দুর্গাপুর উপজেলার সুখানদিঘী গ্রামের জাহিদুল ইসলাম (৩৫), ব্রহ্মপুর গ্রামের জনাব আলী (৬৫), দাওকান্দি গ্রামের মোবারক আলী (৫২), মোজ্জাফর হোসেন (৭০) ও মাজেদা বেগম (৫০)।

তেকাটাপাড়া গ্রামের উজ্জ্বল হোসেন বলেন, বিকেলে আলুর জমিতে কীটনাশক প্রয়োগ করে বাসায় ফেরার সময় আমাকে শিয়ালে আক্রমণ করে। পরে আমার কাছে বাল্টি থাকায় কামড় থেকে কোনোভাবে আমি রক্ষা পেয়েছি।

তবে আমার গ্রামের অপর ৩ জন ভেড়াপোড়া বিলে ছাগল চরানোর সময় হটাৎ তাদের শিয়ালে আক্রমণ করে এবং শরীরের বিভিন্ন স্থান কামড় দিয়ে যখম করে। পরে তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

অপরদিকে, শিয়ালের কামড়ে আহত ব্রহ্মপুর গ্রামের জনাব আলী বলেন, আমি ৩টার দিকে বাড়ি থেকে বাজারে চা খাওয়ার জন্য বাগানের মধ্যে দিয়ে হেটে যাচ্ছিলাম। হঠাৎ একটি শিয়াল দৌড়ে এসে আমার পায়ে কামড় দেয়।

দাওকান্দি গ্রামের আহত মোজ্জাফর হোসেনের ছেলে রুস্তম আলী জানান, আমার বাবা সন্ধ্যার সময় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। এমন সময় হঠাৎ করে শিয়ালে কামড় দেয়। এতে শরীরের বিভিন্ন জায়গায় মারাত্মক যখম হয়েছে।

এ ঘটনায় সন্ধ্যা থেকে ওইসব এলাকায় গ্রামবাসীদের মধ্যে শিয়াল আতঙ্ক বিরাজ করছে।

দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোহাম্মাদ রুহুল আমিন বলেন, ক্ষতস্থান প্রাথমিকভাবে সাবান ও পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। এরপর ভ্যাকসিন প্রয়োগ করতে হবে। তাছাড়া ক্ষতস্থানের ধরন অনুযায়ী সংশ্লিষ্ট চিকিৎসক চিকিৎসা দিবেন।

এছাড়াও শিয়ালের কামড় থেকে রক্ষা পেতে বাড়ির পাশের ঝোপঝাড় পরিষ্কার রাখার পাশাপাশি সন্ধ্যার পর ওইসব এলাকা এড়িয়ে চলাচল করার পরামর্শ দেন ডাঃ রুহুল আমিন।

আরও খবর