হরমুজ খোলায় বিশ্ববাজারে কমলো তেলের দাম উপজেলা প্রশাসনের অভিযানে বাঘারপাড়ায় ৬০ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদরে প্রবাসীর স্ত্রীকে ঘিরে পালিয়ে যাওয়া ও নির্যাতনের পাল্টাপাল্টি অভিযোগ ২য় বছর পার করে ৩য় বছরে পদার্পণ নোয়াখালীর সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন সেবার আলো ফাউন্ডেশন দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল: স্বাস্থ্যমন্ত্রী নতুন প্রজন্মকে বাঁচাতে মাদক রুখতেই হবে রংপুরে পুলিশের জিরো টলারেন্স: আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার ও গাড়ি উদ্ধার চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান বাণিজ্যিক জাহাজ চলাচলে হরমুজ উন্মুক্ত করল ইরান ঝিনাইগাতীতে অন্তর্ভুক্তিকরণ ও আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শার্শার বাগআঁচড়ায় প্রতারিত হয়ে ভ্যান খোয়ালো ষষ্ঠ শ্রেনির ছাএ ভাসুরের ছুরিকাঘাতে নারী খুন ‎সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মি ২ জেলে উ'দ্ধা'র, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক ময়মনসিংহে ৮০ বছর বয়সী ইমামতিকে সম্মাননা শ্রীমঙ্গলে সাইটুলা মাদ্রাসা ভবণ নির্মাণ কাজের উদ্বোধন লালপুরে কোরাআন বিতরণ ও সবক প্রদান লাখাইয়ে কলেজের লাগোয়া ভূমি ক্রয়বিক্রয় কে কেন্দ্র করে নানামুখী আলোচনা ও ভূলবুঝাবুঝি। রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ

আবারো তারিখ পরিবর্তন, ১৭ তারিখ হচ্ছে না রাবির সমাবর্তন

© ফাইল ছবি

আগামী ১৭ ফেব্রুয়ারি (সোমবার) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দ্বাদশ সমাবর্তন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে, দিনটি কর্মদিবসে হওয়ায় সমাবর্তনে নিবন্ধনকারী শিক্ষার্থীদের অনেকে অসন্তোষ প্রকাশ করেছেন। এর পরিপ্রেক্ষিতে সময় পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।


গত শনিবার (১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, সমাবর্তনে অংশগ্রহণেচ্ছু নিবন্ধিত শিক্ষার্থীদের আবেগ ও পারিপার্শ্বিক বিবেচনায় সরকারি পর্যায়ে আলোচনার ভিত্তিতে দ্বাদশ সমাবর্তনের তারিখ ১৭ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছিল। কিন্তু নিবন্ধিত শিক্ষার্থীদের উল্লেখযোগ্য অংশ বিভিন্ন মাধ্যমে কর্মদিবসে, বিশেষত সপ্তাহের মধ্যভাগে এরূপ আয়োজন না করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মনোযোগ আকর্ষণ করেছে। বিষয়টি বিবেচনায় নিয়ে সমাবর্তন সংশ্লিষ্ট অতিথিবৃন্দের সাথে ইতোমধ্যে যোগাযোগ শুরু করা হয়েছে। এই প্রেক্ষাপটে রাবির দ্বাদশ সমাবর্তনের পূর্বঘোষিত তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।


সমাবর্তনের পরিবর্তিত তারিখ যথাশিগগির নির্ধারণ করে সংশ্লিষ্ট সবাইকে অবহিত করা হবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।



প্রসঙ্গত, ২০২৪ সালের ১১ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে দ্বাদশ সমাবর্তনে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের রেজিস্ট্রেশনের সময় একই বছরের ২৪ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছিল এবং সমাবর্তনের সম্ভাব্য সময় বলা হয়েছিল ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধ। এর আগে ২০২৪ সালের ১৭ জুলাই ছিল রেজিস্ট্রেশনের শেষ তারিখ। সমাবর্তন হওয়ার কথা ছিল একই বছরের ২৮ নভেম্বর। একই বছরের ১ নভেম্বর সমাবর্তনের তারিখ নির্ধারণ করা হলেও অনিবার্য কারণ দেখিয়ে তা স্থগিত করা হয়। সমাবর্তনের সময় বারবার পরিবর্তন করায় অসন্তোষ প্রকাশ করেছেন নিবন্ধনকারী শিক্ষার্থীদের অনেকে।

আরও খবর