হরমুজ খোলায় বিশ্ববাজারে কমলো তেলের দাম উপজেলা প্রশাসনের অভিযানে বাঘারপাড়ায় ৬০ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদরে প্রবাসীর স্ত্রীকে ঘিরে পালিয়ে যাওয়া ও নির্যাতনের পাল্টাপাল্টি অভিযোগ ২য় বছর পার করে ৩য় বছরে পদার্পণ নোয়াখালীর সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন সেবার আলো ফাউন্ডেশন দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল: স্বাস্থ্যমন্ত্রী নতুন প্রজন্মকে বাঁচাতে মাদক রুখতেই হবে রংপুরে পুলিশের জিরো টলারেন্স: আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার ও গাড়ি উদ্ধার চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান বাণিজ্যিক জাহাজ চলাচলে হরমুজ উন্মুক্ত করল ইরান ঝিনাইগাতীতে অন্তর্ভুক্তিকরণ ও আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শার্শার বাগআঁচড়ায় প্রতারিত হয়ে ভ্যান খোয়ালো ষষ্ঠ শ্রেনির ছাএ ভাসুরের ছুরিকাঘাতে নারী খুন ‎সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মি ২ জেলে উ'দ্ধা'র, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক ময়মনসিংহে ৮০ বছর বয়সী ইমামতিকে সম্মাননা শ্রীমঙ্গলে সাইটুলা মাদ্রাসা ভবণ নির্মাণ কাজের উদ্বোধন লালপুরে কোরাআন বিতরণ ও সবক প্রদান লাখাইয়ে কলেজের লাগোয়া ভূমি ক্রয়বিক্রয় কে কেন্দ্র করে নানামুখী আলোচনা ও ভূলবুঝাবুঝি। রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ

শার্শায় পাওনা টাকা চাওয়ায় বৃদ্ধাকে পিটিয়ে হত্যা

শার্শায় পাওনা টাকা চাওয়ায় বৃদ্ধাকে পিটিয়ে হত্যা যশোরের শার্শায় পাওনা টাকা চাওয়ায় রহিমা খাতুন (৭০) এক বৃদ্ধা মহিলাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২ টার দিকে উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের পিঁপড়াগাছি গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত রহিমা খাতুন এই গ্রামের মৃত নবীছদ্দীন গাজীর স্ত্রী। এ ঘটনার পরপর হত্যাকারী অপু হোসেন(৩০) ও তার পরিবারের লোকজন আত্মগোপনে চলে গেছেন। স্থানীয়রা জানান, নিতহ রহিমা খাতুনের ছেলে মিজানুর প্রতিবেশী আব্দুস সামাদের ছেলে অপুর কাছে টাকা পাবে। পাওনা টাকা চাওয়া নিয়ে প্রায় দু’পরিবারের মাঝে ঝগড়াঝাটি হতো। এ দিন দুপুরবেলা রহিমা মাঠে রান্নার জন্য কলা পাড়তে যাওয়ার পথে অপুদের বাড়ির সামনে আসলে অপু ও রাহিমার মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে অপু রহিমাকে মারধোর করতে করতে পাঁকা রাস্তার উপর ফেলে দিলে রহিমা মাথায় আঘাত প্রাপ্ত হয় এবং জ্ঞান হারায়। পরে স্থানীয় ও পরিবারের লোকজন উদ্ধার করে প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে যশোর সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। প্রতাক্ষদর্শী ফিরোজা খাতুন জানান, রাহিমা রান্না করছিলেন। গন্ডগোলের আওয়াজ পেয়ে বাইরে এসে দেখেন অপু রহিমাকে মারধোর করছ। এ সময় রহিমাকে ঠেলে পাঁকা রাস্তার উপর ফেলে দিলে সে মাথায় আঘাত পেয়ে জ্ঞান হারালে তার পরিবারের লোকজন এসে তাকে হাসপাতালে নিয়ে যায়।পরে শুনেন রহিমা মারা গেছেন। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল হোসেন জানান, তিনি হত্যাকান্ডের খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন।
আরও খবর