অভয়নগরে ভবদহ জলাবদ্ধতা ও কৃষিজমি রক্ষা জোটের মতবিনিময় সভা আদমদীঘিতে টিকটকের ছবি তোলার সময় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু ধর্মপাশা বজ্রপাতে দুইজন নিহত লাখাই রিপোর্টাস ইউনিটির সভাপতির ইচ্ছামত পরিচালনায় সদস্যগনের গন পদত্যাগ। লাখাইয়ে হাম নিয়ে জনসচেনতা ও সতর্কতামূলক প্রচারাভিযানে পথশিশু নিকেতন ফাউন্ডেশন। নাগেশ্বরীতে অষ্টম শ্রেণির ছাত্রকে বলাৎকার : শিক্ষক ওমর ফারুক পলাতক শহরের বেজপাড়ায় ডিবি’র হানা: ৮০ পিস ইয়াবাসহ ‘ববি’ গ্রেপ্তার হেফাজতে নিয়ে মধ্যযুগীয় নির্যাতনের অভিযোগ, ডিবির ওসি আরিফসহ দুই কনস্টেবলকে প্রত্যাহার সাতক্ষীরায় আইন সচেতনতা কর্মশালা ৪০৯ বোতল ফেন্সিডিল পাচারকালে দুইজন আটক ‘সাইলেন্ট এক্সপেল’ বাতিলের নির্দেশ শিক্ষামন্ত্রীর বাড়ির আঙিনায় সবুজ সাফল্য: জাতীয় ফল কাঠালে স্বয়ংসম্পূর্ণতার পথে শিবচর দীর্ঘ নজরদারির পর গ্রেপ্তার মাদক ব্যবসায়ী গলাচিপায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু জীবন সংগ্রামে জিততে চায় জুয়েল শিবচরে কবিদের মিলনমেলা, নতুন প্রজন্মে সংস্কৃতির বার্তা নাগরিক সমস্যায় দ্রুত পদক্ষেপ চায় কমিটি ঝিনাইগাতীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আদমদীঘিতে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসুচীর উদ্বোধন রায়পুরে ৩৫০ লিটার জ্বালানি তেল জব্দ

নিয়ামতপুরে বেদখল হওয়া সরকারী পুকুর উদ্ধার কোটি টাকা রাজস্ব আদায়

নিয়ামতপুরে বেদখল হওয়া সরকারী পুকুর উদ্ধার কোটি টাকা রাজস্ব আদায়

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুর উপজেলায় অবৈধভাবে বেদখল হওয়া সরকারী (খাস) পুকুর উদ্ধার করে কোটি টাকার উর্ধ্বে রাজস্ব আদায়ের অনন্য রেকর্ড স্থাপন করেছে নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, নিয়ামতপুর উপজেলায় প্রায় ২ হাজার ৫৬৬ টি জলমহাল রয়েছে। জেলা প্রশাসকের নির্দেশে ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নির্দেশনায় উপজেলার জলমহালগুলোর সঠিক ব্যবস্থাপনার আওতায় আনার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহন করা হয়। বিগত বছরগুলোতে বিভিন্ন কারণে এসব পুকুর থেকে রাজস্ব বঞ্চিত ছিল সরকার। সম্প্রতি এসব পুকুর উদ্ধার করা হয়। শুরুতেই বকেয়া জলমহাল ইজারার অর্থ আদায়ের উদ্যোগ গ্রহন করা হয়। যে সকল জলমহালের বিপরীতে ইজারার আবেদন হয়নি, সে সকল জলমহালে খাস কালেকশনের উদ্যোগ নেওয়া হয়। গত ১৮ ডিসেম্বর থেকে এ পর্যন্ত ১৪৩১-৩৩ বঙ্গাব্দের জন্য ইজারাকৃত জলমহাল থেকে প্রায় ৮৮ লাখ ৫২ হাজার ৭৯০ টাকা রাজস্ব আদায় হয়েছে। ইজারা বর্হিভূত জলমহাল থেকে প্রায় ২৫ লাখ ২৩ হাজার ১২০ টাকা খাস আদায়ের মাধ্যমে রাজস্ব আদায় হয়। গত ১৪২৯-৩১ বঙ্গাব্দে উপজেলা খাস পুকুর থেকে ইজারা বাবদ রাজস্ব আদায় হয়েছিল ২৬ লাখ ২৫ হাজার ৩০০ টাকা। গত বছরের চেয়ে চলতি বছরে প্রায় দ্বিগুনের বেশি টাকা রাজস্ব আদায় করে অনন্য রেকর্ড স্থাপন করেছেন ইউএনও মেহেদী হাসান।
জানা গেছে, মূলত স্থানীয়ভাবে প্রভাব খাটিয়ে প্রভাবশালীরা এসব পুকুর দখলে রেখেছিল। যে কারণে সরকার রাজস্ব বঞ্চিত ছিল।
সরেজমিনে দেখা গেছে, সম্প্রতি উপজেলা প্রশাসন উদ্যোগ নিয়ে পুকুরগুলো উদ্ধার করে। ইজারার প্রক্রিয়া চলমান রয়েছে। ইজারা সম্পন্ন হলে সরকার অনেক রাজস্ব পাবে বলে জানা যায়। সঠিক নিয়মে ইজারা দিলে ও সঠিক তদারকি অব্যাহত থাকলে প্রতি বছর প্রচুর রাজস্ব পাবে সরকার।
নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান বলেন, বেদখল থাকা সরকারী পুকুর উদ্ধার হয়েছে। উদ্ধারকৃত জলমহালগুলো ইজারা দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে। এতে সরকার প্রচুর রাজস্ব পাবে।
Tag
আরও খবর


deshchitro-69e39db4defe5-180426090524.webp
ধর্মপাশা বজ্রপাতে দুইজন নিহত

৪ ঘন্টা ৯ মিনিট আগে