মে মাসে সড়কে প্রাণ গেছে ৬২২ জনের ভয়ের রাষ্ট্রে আমরা: জনগণের নিরাপত্তা কোথায় মাভাবিপ্রবিতে ‘টেক্সটাইল ও ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কৃত্রিম বুদ্ধিমত্তা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎ কালিগঞ্জে শিশু নির্যাতনচেষ্টার মামলায় যুবক আটক সেনবাগে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত লোহাগাড়ায় থামছে না পাহাড় ও মাটি কাটা: প্রকৃতির বিরুদ্ধে এক নীরব যুদ্ধ লালপুরে ভুটভুটির ধাক্কায় অটো ভ্যান চালকের মৃত্যু রামিসা ধর্ষণ মামলার রায় হতে পারে অনুকরণীয় শিক্ষক মিলনায়তনে অধ্যক্ষ-সহাকরী অধ্যাপকের মারামারি, ভিডিও ভাইরাল কাঁচামাটিয়া নদী রক্ষায় সরকারের পাশাপাশি জনগণেরও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন - এমপি মাজেদ প্রধানমন্ত্রী নিরলসভাবে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন : এমপি সুলতান মাহমুদ বাবু ক্ষেতলালে জমে উঠেছে দুইশো বছরের পুরনো ঘুড়ির মেলা; চলবে দুইটি ব্যাপী ‎সুন্দরবনের নিরাপত্তা ও মোংলা বন্দর সুরক্ষায় কোস্ট গার্ডের কঠোর অবস্থান: জয়মনির ঘোল হামলায় তোলপাড় ‎ আশাশুনিতে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত ইরানে যুক্তরাষ্ট্রের হামলা বন্ধে ‘হতবাক’ নেতানিয়াহু সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী মানুষের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য এবারের বাজেট করা হয়েছে --পুতুল মধুপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও ইনোভেশন আইডিয়া দিনব্যাপী প্রদর্শনী অনুষ্ঠিত বামনডাঙ্গায় বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে ‘বামনডাঙ্গা যুব সমাজ উন্নয়ন প্লাটফর্ম’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও গভীর হবে, অচিরেই খুলছে ট্যুরিস্ট ভিসা: নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

কুবিতে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে তারুণ্যের উৎসব

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো আয়োজিত হবে তারুণ্যের উৎসব-২০২৫। উৎসবের প্রতিপাদ্য “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই"। আগামী ২৭ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ মহোৎসব অনুষ্ঠিত হবে।

জানা গেছে, বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) উপলক্ষে দেশব্যাপী উদযাপিত হবে “তারুণ্যের উৎসব ২০২৫”।  প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের উদ্যোগে  তরুণদের ক্ষমতায়ন ও নেতৃত্ব বিকাশের লক্ষ্যে এই  বিশেষ কর্মসূচির আয়োজন করা হচ্ছে। সেমিনার, তারুণ্যের মেলা, ক্রিকেট টুর্নামেন্ট ও সাংস্কৃতিক সন্ধ্যা'র আওতায় থাকছে।

আরও জানা গেছে, “Empowering Youth for National Development” এবং “Innovate to Elevate Youth as Change Maker” শীর্ষক দুটি সেমিনারের আয়োজন করা হবে। যা তরুণদের জাতীয় উন্নয়নে সক্রিয় অংশগ্রহণের উপায় এবং সমাজ পরিবর্তনে তাদের ভূমিকা রাখতে সহায়ক হবে। তারুণ্যের মেলায় তরুণ উদ্যোক্তাদের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করা হবে। এছাড়াও টি-১০ ক্রিকেট ম্যাচের আয়োজন করা হবে, যা ক্রীড়া ও শিক্ষার সমন্বয়ে তরুণদের মানসিক বিকাশে সহায়ক হবে এবং তারুণ্যের উচ্ছ্বাস ও সৃজনশীলতা প্রকাশে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হবে।

এ উৎসবের আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান বলেন, “অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার পরামর্শে কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে তারুণ্য উৎসব-২০২৫ এর মেগা ইভেন্ট হিসেবে বেছে নেওয়া হয়েছে। এতে শিক্ষার্থীরা আইসিটি ও স্টার্টআপ সম্পর্কিত জ্ঞান অর্জনের পাশাপাশি, জাতীয় উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারবে। সারা দেশের দক্ষ ব্যক্তিরা এ ইভেন্টে অংশ নেবেন। কুমিল্লা বিশ্ববিদ্যালয় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের তত্ত্বাবধানে ইতোমধ্যে প্রস্তুতি শুরু হয়েছে। তরুণদের নেতৃত্ব বিকাশ এবং উদ্ভাবনী ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই উৎসব সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাই কাজ করে যাচ্ছে।”

আরও খবর





6a0625c810b49-150526014304.webp
দেশের ১১ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ

২৯ দিন ১৬ ঘন্টা ২২ মিনিট আগে