সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত সাড়ে ১২ হাজার কোটি টাকা চিলমারীতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আহত ২জন, প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত। জাবিপ্রবির নতুন উপাচার্যের সঙ্গে সাংবাদিক সমিতির মতবিনিময় জাতীয় চা দিবসে উৎপাদনে শ্রেষ্ঠ কমলগঞ্জের শ্রীগোবিন্দপুর চা বাগান, শনিবার শ্রীমঙ্গলে ষষ্ঠ জাতীয় চা দিবসে পুরস্কার পাচ্ছেন মহসিন মিয়া মধু লোহাগাড়ায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি আটক ‎সুন্দরবনের নিরাপত্তা সুসংহত করতে কোস্ট গার্ডের কঠোর হুঁশিয়ারি ও অভিযানের নতুন মাত্রা বেগমগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত চৌদ্দগ্রাম ট্রাক ও যাত্রীবাহী বাসে সংঘর্ষে চালক নিহত জয়পুরহাটে শিশু ধর্ষণের অভিযুক্ত আসামির যাবজ্জীবন কারাদণ্ড বরিশালে ২৬ মামলার আসামি গ্রেফতার, উদ্ধার বিপুল দেশীয় ধারালো অস্ত্র নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় নোয়াখালীতে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু পবিপ্রবি এএনএসভিএম অনুষদের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় বানিয়াচংয়ে নজরুল বর্ষ উদযাপন বর্ষার আগমনী বার্তা নিয়ে উলিপুর ফুটেছে কদম ফুল মিষ্টি গন্ধে বিমোহিত পথিক দক্ষিণ নড়াইল শিমুলিয়া কলেজে সাবেক অধ্যক্ষ মরহুম কাজী তাকিবুর রহমানের স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত লোহাগাড়ার ব্যবসায়ী পরিবারের সন্তান শাহেদ হাছান আর নেই বিশেষ চাহিদাসম্পন্ন চার শিক্ষার্থী পেল শিক্ষা জীবন বদলে দেওয়ার হুইল চেয়ার ঝিনাইগাতীর কাংশা ইউনিয়ন পরিষদের পুরাতন স্থানে নতুন ভবন নির্মাণের দাবিতে আয়নাপুরে মানববন্ধন অনুষ্ঠিত স্বামীর সঙ্গে অভিমান, গোয়ালন্দে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সুন্দরবনে হরিণ শিকারের প্রস্তুতি কালে ফাঁদসহ আটক ৫

বনকর্মিদের হাতে আটক শিকারী ও ফাঁদ
সুন্দরবনের গহীনে চলছিল হরিণ শিকারের প্রস্তুতি। চোরা শিকারিরা বনে ফাঁদ পেতে অপেক্ষা করছিলেন নিকটবর্তী খালে নোঙর করা নৌকায়। এই খবর জানতে পেরে অভিযান চালিয়ে বনরক্ষীরা পাঁচ হরিণ শিকারিকে আটক করেছে।

আটক চোরা শিকারিরা হলেন, মিন্টু বিশ্বাস, বাদল বিশ্বাস, বিধান চন্দ্র বিশ্বাস, সুমন্ত ও মন্টু।

এসব হরিণ শিকারিদের বাড়ি বরগুনার জেলার পাথরঘাটা এলাকায়।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের বগী স্টেশন কর্মকর্তা (এসও) মো. আব্দুস ছবুর এ তথ্য নিশ্চিত করেছেন।

সুন্দরবন থেকে সংশ্লিষ্ট বিভাগ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের চরখালী এলাকার ছালুয়ার খালে বগী স্টেশন ও চরখালী টহল ফাঁড়ির বনরক্ষীরা যৌথ অভিযানে চালিয়ে একটি ট্রলারসহ শিকারি দলের ৫ সদস্যকে আটক করে। পরে আটকদের স্বীকারোক্তিতে বনের গহীনে পেতে রাখা নাইলনের সুতা দিয়ে তৈরি বিপুল পরিমাণ হরিণ ধরা ফাঁদ উদ্ধার করা হয়।

বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের বগী স্টেশন কর্মকর্তা (এসও) মো. আব্দুস ছবুর জানান, আটক শিকারিদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে বাগেরহাট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরও খবর