পাংশায় মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদ- স্বামীর বাসায় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার লোহাগাড়ায় পারিবারিক কবরস্থানের সীমানা প্রাচীর নির্মাণে বাধার অভিযোগ, সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের প্রতিবাদ নওগাঁয় পুলিশ সুপার এর নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশের ১৪০ পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ একজন মাদক ব্যবসায়ী আটক। চিলমারীতে ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে, নিখোঁজ রাইশা মনি ‎সুন্দরবনে ভারতগামী কার্গো জাহাজে সশস্ত্র ডাকাতি ও গুলিবর্ষণ: নিরাপত্তা নিয়ে চরম শঙ্কা শ্যামনগরে খেলতে গিয়ে শিশুর মৃত্যু ইসলামপুরে ফেসবুকে সমাবেশের ভিডিও : যুবলীগ কর্মী আটক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক হলেন যশোরের শান্তনু ইসলাম সুমিত লাখাইয়ে সংঘর্ষ পরবর্তী মামলা আতংকে ধান,চালসহ গৃহস্থালি সামগ্রী সরিয়ে নিচ্ছে প্রতিপক্ষ। সোনালী ব্যাংক ঝিনাইগাতী শাখার ম্যানেজার রাজীব কুমার সাহা চৌধুরীকে পদোন্নতিজনিত কারণে বিদায় সংবর্ধনা দিনাজপুর মেডিকেলে আউটসোর্সিং এ জনবল নিয়োগে বিতর্কিত প্রতিষ্ঠানকে সুযোগ দেওয়ার সূক্ষ্ম পরিকল্পনার অভিযোগ লেবাননের আকাশে ঝরে গেল স্বপ্ন, কফিনবন্দি নাহিদুলের বাড়ি ফেরা ‎রামপালে মরা গরুর মাংস বিক্রির অপচেষ্টা: দুই বিক্রেতার কারাদণ্ড ও জরিমানা জাবিপ্রবির নতুন উপাচার্য হলেন বাকৃবি অধ্যাপক ড. মো. আমির হোসেন বানিয়াচংয়ে নারীও শিশু নির্যাতন প্রতিরোধে সভা ধর্মপাশায় পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষে নিহত ১ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস ও মানববন্ধন অনুষ্ঠিত রায়পুরে বিএনপি নেতার কাঁটাতারে প্রবাসীর বাড়ি ঘেরাও, দুইদিন অবরুদ্ধ পরিবার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

মুন্সিগঞ্জের সিরাজদিখানে নিখোঁজের তিনদিন পর মাদ্রাসা ছাত্রী এক শিশুর লাশ উদ্ধার

মুন্সিগঞ্জের সিরাজদিখানে বাড়ির পাশের পুকুর হতে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। জানা গেছে, ফাতেমা আক্তার (৬) কে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার পর মরদেহ ফেলে দেয়া হয় বাড়ির পাশের পুকুরে। ধর্ষক এবং ঘাতক সাব্বির হত্যার দায় স্বীকার করলে তার দেয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি দিবাগত রাত দেড়টার দিকে সিরাজদিখান থানা পুলিশ রশুনিয়া ইউনিয়নের রশুনিয়া গ্রামের ব্যাঙ্গ দিঘী নামে একটি পুকুরের কচুরিপানার নিচ হতে ফাতেমা আক্তারের মরদেহ উদ্ধার করে।


শিশু ফাতেমা উপজেলার রশুনিয়া ইউনিয়নের পূর্ব রশুনিয়া গ্রামের কুয়েত প্রবাসী মো. শহিদুল ইসলামের মেয়ে এবং রশুনিয়া মাহমুদিয়া নূরানীয়া মাদ্রাসার শিশু শ্রেণির নিয়মিত ছাত্রী।


এর আগে গেলো মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) উপজেলার রশুনিয়া ইউনিয়নের পূর্ব রশুনিয়া গ্রামের বাড়ির পাশে ওয়াজ মাহফিলে এসে ফাতেমা নিখোঁজ হয়। মঙ্গলবার রাতে রশুনিয়া গ্রামের পূর্বপাড়ায় ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের অস্থায়ী দোকান বসে। সেখানে আইসক্রিম বিক্রি করার জন্য বসে একই ইউনিয়নের উত্তর তাজপুর গ্রামের নাহিদ খানের ছেলে সাব্বির খান (২৫)। আত্মীয়-স্বজনরা জানান, সাব্বির ফ্রিতে শিশু ফাতেমাকে আইসক্রিম খাইয়েছিল। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা বুধবার দুপুরে সন্দেহজনকভাবে আইসক্রিম বিক্রেতা সাব্বির খানকে আটক করে সিরাজদিখান থানায় সোপর্দ করে। এ ঘটনায় ফাতেমার মা বিলকিস বেগম বাদী হয়ে গত বুধবার সিরাজদিখান থানায় মামলা করেন। মামলায় ঘাতক সাব্বিরকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে সে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করে।



নিহত ফাতেমার চাচা মাওলানা মো. এরশাদ বলেন, ‘ঘাতক সাব্বির একজন মাদকসেবী, আমরা তার সর্বোচ্চ শাস্তি চাই।’


রশুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু সাইদ জানান, এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া বিরাজমান। নিহতের আত্মীয়-স্বজন এবং এলাকাবাসী ধর্ষক ও হত্যাকারী সাব্বিরের সর্বোচ্চ শাস্তি দাবি করছেন।



সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ শাহেদ আল মামুন বলেন, শিশু ফাতেমাকে ধর্ষণের পর হত্যা করে মরদেহ ফেলে দেয়া হয় পাশের একটি ডোবায়। ঘাতক সাব্বিরের তথ্যমতে বৃহস্পতিবার রাত দেড়টার দিকে তাজপুর গ্রামের ব্যাঙ্গ দিঘী নামে একটি পুকুর থেকে ফাতেমার মরদেহ উদ্ধার করে মরদেহ মুন্সীগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। 



তিনি আরও জানান, মঙ্গলবার রাতেই ফাতেমাকে হত্যা করা হয়। নিহত শিশুর মা বিলকিস বেগম বুধবার বাদী হয়ে আইসক্রিম বিক্রেতা ঘাতক সাব্বিরকে আসামি করে মামলা করেন। সাব্বিরকে গ্রেফতার করে রিমান্ড চাইলে আদালত রিমান্ড মঞ্জুর করেছেন। রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে সে শিশুটিকে ধর্ষণ ও হত্যার দায় স্বীকার করে লোমহর্ষক ঘটনার বর্ণনা দেয়।

আরও খবর