রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ নরসিংদী পলাশে অবৈধভাবে মওজুদ কৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার ও জরিমানা পদ্মা ভাঙে, চর জাগে—তবু থামে না পদ্মার পারের মানুষের জীবনসংগ্রাম বিশ্বায়নের যুগে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে মানসম্মত শিক্ষার বিকল্প নেই--শিক্ষামন্ত্রী বানিয়াচংয়ে ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, বিপাকে এসএসসি পরীক্ষার্থীরা আসলেন জয় করলেন চলে গেলেন ইউএনও মাহামুদুল হাসান জয়পুরহাটে জামায়াত নেতা প্রভাব খাটিয়ে মিথ্যা মামলা দেওয়ায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন এসআই কামাল হোসেনের বিরুদ্ধে আসামিদের রক্ষায় বাদীকে মামলায় হয়রানির করায় এসপির কাছে অভিযোগ অভয়নগরে বাঁশবাগান থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোর সফর সফল করতে বাঘারপাড়ায় বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ প্রস্তুতি সভা কচুয়ায় শিক্ষামন্ত্রীর নির্দেশে খাজনা ও পরিবহন টোল আদায় বন্ধ! স্বস্তিতে ফিরেছে জনজীবন মিরসরাইয়ে শহীদ রওশন-জামান নূরানী মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিবচরের প্রবাসীর ইসলামপুরে জ্বালানি ব্যবস্থাপনা আলোচনা সভা অনুষ্ঠিত সাপাহার চৌধুরী চাঁদ মোহাম্মদ মহিলা কলেজ নবীন বরণ অনুষ্ঠানে 'এমপি' মোস্তাফিজুর রহমান জনতা আদর্শ বিদ্যাপীঠে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী দোয়া মাহফিল ববি ক্রিকেট ক্লাবের সভাপতি সিফাত, সাধারণ সম্পাদক ইনজামামুল আশাশুনিতে কেন্দ্র সচিব ও প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে সভা চিলমারীতে "বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের কমিটি গঠিত" হয়েছে। নড়িয়ায় ২ টাকায় নদী পারাপার : ইজারামুক্ত খেয়াঘাট চালু, জনমনে স্বস্তি

বরকতময় মাহে রমজান

সাকিবুল হাসান - প্রতিনিধি

প্রকাশের সময়: 01-03-2025 08:10:29 am

◾সজিব হোসেন  : রমজান মাস ইসলাম ধর্মের জন্য একটি পবিত্র মাস। যা বর্ষপঞ্জির চন্দ্র হিজরির নবম মাস। এ মাসের অন্যতম ইবাদত হচ্ছে সিয়াম সাধনা করা। সাওম (صوم) বা রোজা ইসলামী শরিয়তের একটি গুরুত্বপূর্ণ ইবাদত। যার অর্থ হলো নির্দিষ্ট সময়ের জন্য পানাহার ও কিছু নির্দিষ্ট কার্যাবলী থেকে বিরত থাকা।


ইসলামের পরিভাষায় সুবহে সাদিক (ভোরের প্রথম আলো) থেকে সূর্যাস্ত পর্যন্ত নিয়তের সাথে সকল প্রকার খাদ্য, পানীয় ও যৌন সম্পর্কসহ সকল হারাম থেকে বিরত থাকার নামই সাওম বা রোজা। ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে এটি একটি। এই মাসে ধর্মপ্রাণ মুসল্লীরা আল্লাহর নৈকট্য লাভের আশায় ইবাদতে মগ্ন থাকে। রোজার মাধ্যমে আত্মশুদ্ধি ও সংযমন অনুশীলন হয়।ধৈর্য সহানুভূতি বৃদ্ধি পায় সেইসাথে গরিব -দুঃখীর কষ্ট অনুভব করা যায়। নৈতিকতা সৃষ্টি হয়। আল্লাহর নৈকট্য লাভ করা যায়।


হদিসে বর্ণিত আছে - "সাওম হচ্ছে আত্মশুদ্ধির ঢাল স্বরুপ,যা জাহান্নাম থেকে রক্ষা করে।"( সহি মুসলিম) শারীরিক ও মানসিক ভাবে সুস্থ মুসলিম প্রাপ্ত বয়স্ক মানুষের উপর রোজা ফরজ। রমজান মাসেই কুরআন নাজিল হয়েছে, যা এ মাসের মর্যাদাকে আরও বৃদ্ধি করেছে। আল্লাহ তাআলা বলেন— "রমজান মাস, যে মাসে কুরআন অবতীর্ণ হয়েছে, যা মানুষের জন্য হিদায়াত ও সত্য পথনির্দেশ এবং ন্যায় ও অন্যায়ের মাঝে পার্থক্যকারী।" (সুরা আল-বাকারা: ১৮৫)


মূলত রমজান মাসকে রহমত, মাগফিরাত ও নাযাত এই তিনটি ভাগে ভাগ করা হয়েছে। এ মাসে বেশি তাকওয়া অর্জনে রোজা ও তারাবি নামাজের পাশাপাশি মুসলিম জনগোষ্ঠী কুরআন তিলাওয়াত ও অন্যান্ন ইবাদতে মশগুল থাকে। ধনীরা গরিব অসহায় মানুষকে দান সদকা যাকাত ইত্যাদি প্রদান করে এক ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি করে থাকে। এছাড়াও এ মাসের শেষের দশ দিনে শবে কদর তালাশ করা হয়। যে রজনীর ইবাদত হাজার মাস ইবাদতের সমান সওয়াব পাওয়া যায়। গুনাহ মাফ ও জাহান্নাম থেকে মুক্তির মতো ফজিলত আল্লাহ পাক দিয়ে থাকেন। রমজান শুধু উপবাসের মাস নয়, এটি আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন এবং সমাজে সহানুভূতি ও সংহতি বৃদ্ধির মাস। যারা এই মাসের গুরুত্ব বোঝে এবং যথাযথভাবে ইবাদত করে, তারা দুনিয়া ও আখিরাতে সফলতা লাভ করবে। 
আরও খবর