এসএসসি পরীক্ষার ৩ দিন আগে কেন্দ্রে প্রবেশ নিয়ে নতুন নির্দেশনা জারি রায়পুরে মাদকবিরোধী অভিযান: গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ ৪ জন গ্রেপ্তার অভয়নগরে ভবদহ জলাবদ্ধতা ও কৃষিজমি রক্ষা জোটের মতবিনিময় সভা আদমদীঘিতে টিকটকের ছবি তোলার সময় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু ধর্মপাশা বজ্রপাতে দুইজন নিহত লাখাই রিপোর্টাস ইউনিটির সভাপতির ইচ্ছামত পরিচালনায় সদস্যগনের গন পদত্যাগ। লাখাইয়ে হাম নিয়ে জনসচেনতা ও সতর্কতামূলক প্রচারাভিযানে পথশিশু নিকেতন ফাউন্ডেশন। নাগেশ্বরীতে অষ্টম শ্রেণির ছাত্রকে বলাৎকার : শিক্ষক ওমর ফারুক পলাতক শহরের বেজপাড়ায় ডিবি’র হানা: ৮০ পিস ইয়াবাসহ ‘ববি’ গ্রেপ্তার হেফাজতে নিয়ে মধ্যযুগীয় নির্যাতনের অভিযোগ, ডিবির ওসি আরিফসহ দুই কনস্টেবলকে প্রত্যাহার সাতক্ষীরায় আইন সচেতনতা কর্মশালা ৪০৯ বোতল ফেন্সিডিল পাচারকালে দুইজন আটক ‘সাইলেন্ট এক্সপেল’ বাতিলের নির্দেশ শিক্ষামন্ত্রীর বাড়ির আঙিনায় সবুজ সাফল্য: জাতীয় ফল কাঠালে স্বয়ংসম্পূর্ণতার পথে শিবচর দীর্ঘ নজরদারির পর গ্রেপ্তার মাদক ব্যবসায়ী গলাচিপায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু জীবন সংগ্রামে জিততে চায় জুয়েল শিবচরে কবিদের মিলনমেলা, নতুন প্রজন্মে সংস্কৃতির বার্তা নাগরিক সমস্যায় দ্রুত পদক্ষেপ চায় কমিটি ঝিনাইগাতীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

স্টাফ রিপোর্টার - প্রতিনিধি

প্রকাশের সময়: 01-03-2025 03:54:31 pm

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার পুটিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. আল-আমিন (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে এই ঘটনা ঘটে। 


জানা গেছে, নিহত আল-আমিন উপজেলার বায়েক ইউনিয়নের দক্ষিণ পুটিয়া গ্রামের সুলতান মিয়ার ছেলে।


স্থানীয়রা জানায়, শুক্রবার সন্ধ্যার দিকে পুটিয়া সীমান্তে কয়েকজন বাংলাদেশিকে লক্ষ্য করে রাবার বুলেট ছোড়ে বিএসএফ। এতে আহত আল-আমীনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় বিএসএফ। রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।


বিজিবির বরাত দিয়ে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সামিউল ইসলাম গণমাধ্যমকে জানান, শুক্রবার রাতে আলামিন পুটিয়া সীমান্তের কাঁটাতারের ওপারে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল। এ সময় বিএসএফ তাকে চোরাকারবারি সন্দেহে গুলি করে। এতে আলামিন গুরুতর আহত হয়। পরে বিএসএফ তাকে উদ্ধার করে ভারতের একটি হাসপাতালে চিকিৎসা দিতে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। তার মরদেহ এখনো হস্তান্তর করা হয়নি। 


এ বিষয়ে বিজিবির ৬০ ব্যাটালিয়নের সালদানদী ক্যাম্পের ইনচার্জ নায়েক সুবেদার আবু বক্কর গণমাধ্যমকে জানান, শুক্রবার রাতে আল-আমিনকে এক রাউন্ড রাবার বুলেট ফায়ার করে বিএসএফ। এরপর তাকে ভারতে নিয়ে যাওয়া হয়। পরে বিষয়টি অফিসারদের জানানো হয়। আজ বিজিবি-বিএসএফের মধ্যে অফিসার পর্যায়ে পতাকা বৈঠকের কথা রয়েছে।

আরও খবর




69d344e7741dc-060426113015.webp
৪ দফায় বাড়ার পর কমল স্বর্ণের দাম

১৩ দিন ১ ঘন্টা ৪২ মিনিট আগে



69cfb3595fe22-030426063225.webp
সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল

১৫ দিন ১৮ ঘন্টা ৩৯ মিনিট আগে