রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ নরসিংদী পলাশে অবৈধভাবে মওজুদ কৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার ও জরিমানা পদ্মা ভাঙে, চর জাগে—তবু থামে না পদ্মার পারের মানুষের জীবনসংগ্রাম বিশ্বায়নের যুগে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে মানসম্মত শিক্ষার বিকল্প নেই--শিক্ষামন্ত্রী বানিয়াচংয়ে ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, বিপাকে এসএসসি পরীক্ষার্থীরা আসলেন জয় করলেন চলে গেলেন ইউএনও মাহামুদুল হাসান জয়পুরহাটে জামায়াত নেতা প্রভাব খাটিয়ে মিথ্যা মামলা দেওয়ায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন এসআই কামাল হোসেনের বিরুদ্ধে আসামিদের রক্ষায় বাদীকে মামলায় হয়রানির করায় এসপির কাছে অভিযোগ অভয়নগরে বাঁশবাগান থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোর সফর সফল করতে বাঘারপাড়ায় বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ প্রস্তুতি সভা কচুয়ায় শিক্ষামন্ত্রীর নির্দেশে খাজনা ও পরিবহন টোল আদায় বন্ধ! স্বস্তিতে ফিরেছে জনজীবন মিরসরাইয়ে শহীদ রওশন-জামান নূরানী মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিবচরের প্রবাসীর ইসলামপুরে জ্বালানি ব্যবস্থাপনা আলোচনা সভা অনুষ্ঠিত সাপাহার চৌধুরী চাঁদ মোহাম্মদ মহিলা কলেজ নবীন বরণ অনুষ্ঠানে 'এমপি' মোস্তাফিজুর রহমান জনতা আদর্শ বিদ্যাপীঠে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী দোয়া মাহফিল ববি ক্রিকেট ক্লাবের সভাপতি সিফাত, সাধারণ সম্পাদক ইনজামামুল আশাশুনিতে কেন্দ্র সচিব ও প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে সভা চিলমারীতে "বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের কমিটি গঠিত" হয়েছে। নড়িয়ায় ২ টাকায় নদী পারাপার : ইজারামুক্ত খেয়াঘাট চালু, জনমনে স্বস্তি

ভোক্তা অধিকার: চ্যালেঞ্জ ও সম্ভাবনার নতুন দিগন্ত

সাকিবুল হাসান - প্রতিনিধি

প্রকাশের সময়: 15-03-2025 07:48:47 pm

ভোক্তাদের ন্যায্যতা,সুরক্ষা এবং সুবিধা নিশ্চিত করার আইন হচ্ছে ভোক্তা অধিকার আইন। যা বৈশ্বিকভাবে ১৫ মার্চকে জাতীয় ভোক্তা অধিকার দিবস হিসেবে পালন করা হয়। ভোক্তার অধিকার আদায়ের লক্ষ্যে ১৯৬২ সালে ১৫ মার্চ যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জন এফ কেনেডি বক্তব্য রাখেন। ভোক্তাদের ভোগ্যপণ্য বিষয়ে নিরাপত্তার অধিকার, তথ্য প্রাপ্তির অধিকার, পছন্দের অধিকার এবং অভিযোগ প্রদানের অধিকার। বক্তব্যের চারটি মৌলিক অধিকার ওঠে আসে। পরবর্তীতে বিশিষ্ট পরিবেশবাদী ও ভোক্তা অধিকার বিষয়ে সোচ্চার কর্মী মালয়েশিয়ার আনোয়ার ফজাল কর্তৃক এ দিবসের রূপকার হিসেবে পরিচিত হয়েছেন। তিনি ১৯৮৩ সালে ১৫ মার্চ ভোক্তা সংগঠনগুলো মাধ্যমে ভোক্তাদের মৌলিক অধিকার বিষয়ে সচেতনতার উদ্দেশ্যে বৈশ্বিকভাবে উদযাপনের আহ্বান জানান। এর পর থেকে ১৯৮৫ সালে জন এফ কেনেডি'র বক্তব্যের সাথে আরও আটটি অধিকার যোগ করে 'কনজুমার অব ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন' এ সকল অধিকারকে সনদে অন্তর্ভুক্ত করে। কেনেডির ভাষণের এই দিন কে স্মরণীয় রাখতে ১৫ মার্চ কে বিশ্ব ভোক্তা অধিকার দিবস হিসেবে পালন করা হয়। ভোক্তা অধিকারের মূল লক্ষ্য ভোক্তাদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করা। বিশেষ করে বর্তমান যুগে যেখানে প্রযুক্তি ই-কমার্স বাজার ব্যবস্থা দ্রুত পরিবর্তন হচ্ছে সেখানে ভোক্তাদের অধিকার রক্ষা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাড়িয়েছে। এ অধিকার সংরক্ষণ করতে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ২০০৯ সালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গঠিত হয়। এটি একটি আধা বিচারক সরকারি সংস্থা যা পণ্য পরিষেবার উপর ভোক্তাদের অভিযোগ গ্রহন নিষ্পত্তি এবং ভোক্তাদের অধিকার সংরক্ষণ অভিলক্ষ্যে কাজ করে। ভোক্তা অধিকার আইন ২০০৯ অনুসারে ভোক্তাগণ তাদের অভিযোগ দায়ের করতে পারেন।তদন্তে অভিযোগ প্রমাণিত হলে সেক্ষেত্রে উক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে জরিমানা আরোপ করা হবে এবং জরিমানা ২৫ শতাংশ ভোক্তাকে প্রদান করা হয় । প্রকৃতপক্ষে ভোক্তাদের স্বার্থের বিরুদ্ধে। ভোক্তা অধিকার আদায়ে ভোক্তাদের এ অধিকার সম্পর্কে জানতে হবে, বুঝতে হবে। কিছু কিছু অসাধু ব্যবসায়ী প্রতারণা করে ভেজাল পণ্য বিক্রয়,ওজন কম দেওয়াসহ দাম বৃদ্ধি, খাদ্য দ্রব্য অধিক মজুদ রেখে খাদ্যের কৃত্রিম সংকট, সৃষ্টি করে আইন লংঘন করে থাকে। এসব বিষয় অভিযোগ জানাতে একজন সচেতন ভোক্তার অনেক অবদান রাখতে পারেন। প্রমাণ রাখা ভিডিও ধারণ করে ও ১৬১২১ নাম্বারে অভিযোগ জানানোর ব্যবস্থা রয়েছে । এছাড়াও ভোক্তা অধিকার লংঘনে শাস্তি হিসবে বেশ কয়েকটি কঠিন আইন প্রণয়ন করা হয়েছে, যার মধ্যে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির জন্য ৩ বছরের কারাদণ্ড বা ২ লক্ষ টাকা জরিমানা বা উভয় দন্ড। ওজনে কম দেওয়াতে ১ বছরের কারাদণ্ড বা ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দন্ড। মিথ্যা বিজ্ঞাপনে ১ বছরের কারাদণ্ড বা ২ লক্ষ টাকা জরিমানা বা উভয় দন্ড। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ অনিয়মে ১ বছরের কারাদণ্ড বা ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দন্ডে দণ্ডিত হওয়ার বিধান আছে। সকলের উচিত এই আইন বিষয়ে সচেতন থাকা। নিজের অধিকার সম্পর্কে জানা। ভোক্তা অধিকার আইন সমাজে সততা ন্যায় বিচার ও সুস্থ প্রতিযোগিতা নিশ্চিত করে।এটি কেবল অর্থনৈতিক সমৃদ্ধি নয়, বরং একটি নিরাপদ সচেতন ও কল্যাণমূলক সমাজ গঠনে সহায়তা করে। একজন সচেতন ভোক্তা সমাজকে বদলে দিতে পারে। সকলে মিলেমিশে কাজ করলে সচেতন বাজার ব্যবস্থা গড়ে তোলা সম্ভব । সজিব হোসেন শিক্ষার্থী বাংলা বিভাগ, ঢাকা কলেজ
Tag
আরও খবর