বজ্রপাতের শিকার জেলের মরদেহ উদ্ধার ঝিনাইগাতীতে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত পাটকেলঘাটা থানাকে উপজেলায় উন্নীতকরণের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত অনার্স কোর্স থেকে বাংলা ও ইতিহাস বাদ দেওয়ার কোনো পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে নিখোঁজ শিশু রাইশা মনির" ৪৪ ঘণ্টা পর মরদেহ উদ্ধার বরিশালে বিপুল পরিমাণে গাজা উদ্ধার, পলাতক ২ ঈশ্বরগঞ্জে একরাতে সাতটি গরু চুরি সানন্দবাড়ী বাজারে ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকিং এর গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত ক্ষেতলালে পৃথক অভিযানে গ্রেফতার - ২ দেবহাটায় র‌্যাবের অভিযানে ২৫৪ বোতল ফেনসিডিল জব্দ, আটক ১ বিজিবির অভিযানে ফেনসিডিল-কোডিনসহ মালামাল আটক আক্কেলপুরে একই দিনে পৃথক স্থান থেকে দুই নারীসহ ৩ জনের লাশ উদ্ধার. আশাশুনিতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ব্র্যাকের র‌্যালি আলোচনা সভা ও বৃক্ষ রোপন ভূমির সেবা ক্ষেত্রে কোন অনিয়ম বরদাশত করা হবে না -ডিসি ড. জি. এম সরফরাজ বানিয়াচংয়ে গ্রাম আদালতের সচেতনতা বৃদ্ধিতে কর্মশালা ক্ষেতলালে গ্রাম আদালত সমন্বয় কর্মশালা অনুষ্ঠিত সৈয়দ হারুন এমজেএফ বাতাকান্দি আদর্শ স্কুল এন্ড কলেজের সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন লালপুরের পদ্মার চড়ে স্পিডবোটে মিলল গুলিবিদ্ধ মরদেহ ঋণের চাপ সইতে না পেরে যশোরে যুবকের আত্মহনন কলারোয়ায় সরকারি সম্পত্তি দখল

আ.লীগ এ দেশে রাজনীতি করার অধিকার রাখে না: জামায়াত আমীর

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 15-03-2025 09:28:03 pm

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, আওয়ামী লীগ এ দেশে রাজনীতি করার অধিকার রাখে না। দলটি দেশে ফিরে রাজনীতি করুক দেশবাসীর মতো জামায়াতে ইসলামীও চায় না। যারা দেশ থেকে পালিয়ে যায়, তাদের দেশের প্রতি কোনো দায়বদ্ধতা বা ভালোবাসা নেই।


শনিবার (১৫ মার্চ) সন্ধ্যায় রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি।


ডা. শফিকুর রহমান বলেন, গণঅভ্যুত্থানে অংশ নেয়া শক্তিগুলোর মধ্যে মতপার্থক্য থাকতে পারে। তবে মতবিরোধ থাকা উচিত নয়।

 

জামায়াতের আমীর হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা অন্যায়ভাবে জুলুম নির্যাতনের স্বীকার হয়েছেন, তাদের একজনকেও জেলে রাখা যাবে না। পাশাপাশি কারাবন্দি সাবেক জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের মুক্তি দেয়ার আহ্বান জানান।

 

তিনি আরও বলেন, যারা আমাদেরকে দেশের নাগরিক মনে করত না, তারাই দেশত্যাগ করেছে৷ যাদের দেশের প্রতি ভালোবাসা আছে, তারা কখনও দেশ ছেড়ে পালায় না৷ গণঅভ্যুত্থানে অংশ নেয়া পক্ষগুলোর মধ্যে মতপার্থক্য থাকতে পারে। কিন্তু মতবিরোধ থাকা উচিত নয়৷ রাষ্ট্র সংস্কারে অন্তবর্তী সরকারকে যৌক্তিক সময় দিতে চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী।

  

এসময় বিগত আওয়ামী লীগ সরকারের আমলে জামায়াতে ইসলামের নেতাকর্মীদের ওপর বিভিন্ন জুলুম নির্যাতনের কথা তুলে ধরেন আমীর।

 

আমরা ৮ বছরের এক শিশুর নিরাপত্তা দিতে পারি নাই এ লজ্জা আমার, এ দেশের, এ জাতির-এ কথা জানিয়ে তিনি আরও বলেন, আমরা যে স্বপ্ন নিয়ে অভ্যুত্থান করেছিলাম তা এখনও পূরণ হয় নি৷ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় নৈতিকতার অনুপস্থিতির কারণে সমাজের আজ এতো অধঃপতন। মানুষ যদি আল্লাহকে ভয় করে, তবে মানবিক বাংলাদেশ বিনির্মাণ সম্ভব। এজন্য বাংলাদেশে কোরআনের আইন প্রতিষ্ঠা জরুরি।

আরও খবর