হরমুজ খোলায় বিশ্ববাজারে কমলো তেলের দাম উপজেলা প্রশাসনের অভিযানে বাঘারপাড়ায় ৬০ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদরে প্রবাসীর স্ত্রীকে ঘিরে পালিয়ে যাওয়া ও নির্যাতনের পাল্টাপাল্টি অভিযোগ ২য় বছর পার করে ৩য় বছরে পদার্পণ নোয়াখালীর সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন সেবার আলো ফাউন্ডেশন দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল: স্বাস্থ্যমন্ত্রী নতুন প্রজন্মকে বাঁচাতে মাদক রুখতেই হবে রংপুরে পুলিশের জিরো টলারেন্স: আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার ও গাড়ি উদ্ধার চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান বাণিজ্যিক জাহাজ চলাচলে হরমুজ উন্মুক্ত করল ইরান ঝিনাইগাতীতে অন্তর্ভুক্তিকরণ ও আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শার্শার বাগআঁচড়ায় প্রতারিত হয়ে ভ্যান খোয়ালো ষষ্ঠ শ্রেনির ছাএ ভাসুরের ছুরিকাঘাতে নারী খুন ‎সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মি ২ জেলে উ'দ্ধা'র, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক ময়মনসিংহে ৮০ বছর বয়সী ইমামতিকে সম্মাননা শ্রীমঙ্গলে সাইটুলা মাদ্রাসা ভবণ নির্মাণ কাজের উদ্বোধন লালপুরে কোরাআন বিতরণ ও সবক প্রদান লাখাইয়ে কলেজের লাগোয়া ভূমি ক্রয়বিক্রয় কে কেন্দ্র করে নানামুখী আলোচনা ও ভূলবুঝাবুঝি। রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ

ঘাটাইলে গারোবাজারে অগ্নিকাণ্ডে ৮ দোকান ভস্মীভূত ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গারোবাজারের ঘাটাইল অংশের সাগরদিঘি-গারোবাজার বাসস্ট্যান্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাসস্ট্যান্ড এলাকার ওয়ার্কসপ ও বিভিন্ন পার্টস জাতীয় দোকানসহ মোট ৮টি দোকান ভস্মীভূত হয়ে ক্ষয়ক্ষতির পরিমান দাড়িয়েছে প্রায় কোটি টাকার অধিক। রোববার (১৬ মার্চ)  রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে তারাবির নামাজের সময় রাজ্জাক নামের গাড়ি মিস্ত্রি আগুনের লেলিহান দেখতে পেয়ে ডাকাডাকি শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে আসে। কিন্তু আশেপাশের দোকানগুলোতে তেল মবিল থাকার কারনে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসে খবর দিলে ঘটনাস্থল থেকে ফায়ার স্টেশন প্রায় ২৫ কিলোমিটার দূরে হওয়ায় ফায়ার সার্ভস পৌছাতে পৌছাতেই দোকানগুলোর অধিকাংশ পুরে ছাই হয়ে যায়।  ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের ১ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। স্থানীয় লোকজন ও ক্ষতিগ্রস্থ দোকানদারদের ভাষ্যমতে আগুনে প্রায় ১ কোটি টাকার অধিক ক্ষয়ক্ষতি হয়েছে।  ঘাটাইল ফায়ার স্টেশন এর ওয়ার হাউজ ইন্সপেক্টর রতন কুমার দেবনাথ জানান, হটলাইনের মাধ্যমে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে মধুপুর ও ঘাটাইল ফায়ার স্টেশনের ৪টি ইউনিটের প্রায় ১ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হোন। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা এখনো সুনিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে প্রায় এককোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
আরও খবর