আটকের ৬ ঘণ্টা পর মুচলেকা নিয়ে সাবেক ইউপি মেম্বারকে ছেড়ে দিল এসআই পরিবেশ দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে ছাত্রশিবিরের বৃক্ষ রোপণ ও চারা বিতরণ ত্রিমুখী সংঘর্ষে আহত ৮ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে: প্রধানমন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ধোবারচর জাগরণী কিশোরী সংলাপ কেন্দ্রের র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ডোবারচর জুঁই মহিলা সমবায় সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী-শ্বশুরবাড়ির চারজনের বিরুদ্ধে মামলা ‘তুরস্কের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ’ লাখাইয়ে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষ রোপন কর্মসূচী। গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্রসহ মিছিল-সমাবেশ নিষিদ্ধ রংপুরে এইচবিসি ডেভেলপমেন্ট সোসাইটির নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঝিনাইগাতীর দুপুরিয়ায় র‍্যালি ও বৃক্ষচারা বিতরণ শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নালিতাবাড়ীর রূপনারায়ণকুড়া ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কারিতাসের আয়োজনে ঝিনাইগাতীতে র‍্যালি, আলোচনা সভা ও নাটক প্রদর্শনী ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ‎বিষ, প্লাস্টিক ও শিল্পবর্জ্যের আগ্রাসনে অস্তিত্ব সংকটে সুন্দরবন: বিপন্ন জীববৈচিত্র্য শ্রীবরদীতে জুলুঙ্গা রজনীগন্ধা সংলাপ ফোরামে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন

খাদের কিনারা থেকে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে: অর্থ উপদেষ্টা

স্টাফ রিপোর্টার - প্রতিনিধি

প্রকাশের সময়: 18-03-2025 02:21:24 pm

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দেশের অর্থনীতি আর খাদের কিনারায় নেই, বরং তা ঘুরে দাঁড়িয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন তিনি।



ড. সালেহউদ্দিন আহমেদ জানান, আগে অর্থনীতি খাদের কিনারায় ছিল, তবে এখন তা অনেকটা টেনে তোলা হয়েছে এবং এখন দেশে অর্থনৈতিক পরিস্থিতি সন্তোষজনক। তিনি বলেন, ‘বাংলাদেশের দিকে এখন অনেক দেশ তাকিয়ে আছে। কিছু ভুল-ত্রুটি থাকলেও পরিস্থিতি ভালো।’


এছাড়া, অর্থনীতি নিয়ে হতাশ হওয়ার কোনো কারণ নেই বলেও মন্তব্য করেন তিনি। মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের মন্তব্যের বিষয়ে তিনি বলেন, বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সম্পর্কের কোনো সমস্যা হবে না।


ড. সালেহউদ্দিন আহমেদ আরও জানান, সরকার ২০২৬ সালে এলডিসি (Least Developed Countries) থেকে উত্তরণের লক্ষ্য নিয়ে কাজ করছে। এই উত্তরণ একটি গৌরবময় পদক্ষেপ হবে এবং এটি অনুন্নত দেশগুলোর জন্য প্রেরণাদায়ী হবে।


অর্থ উপদেষ্টা বলেন, পণ্য খালাসের ক্ষেত্রে কিছু জটিলতা ছিল, তবে এখন তা সমাধান করা হয়েছে। তিনি আরও জানান, ব্যবসায়ীরা বিভিন্ন সময় নতুন সিস্টেম তৈরি করার চেষ্টা করেন, তবে সরকার তা নিয়ন্ত্রণের চেষ্টা করছে।