দুই বছর শারীরিক সম্পর্কের পর প্রতারণার অভিযোগ রেলপথে অসতর্কতার মাশুল, প্রাণ হারালেন এক তরুণ রংপুর বিভাগে লোকসংগীতে প্রথম স্থান অর্জন করল উলিপুরের নিজশ্রী সরকার পৃথিরাই বজ্রপাতের শিকার জেলের মরদেহ উদ্ধার ঝিনাইগাতীতে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত পাটকেলঘাটা থানাকে উপজেলায় উন্নীতকরণের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত অনার্স কোর্স থেকে বাংলা ও ইতিহাস বাদ দেওয়ার কোনো পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে নিখোঁজ শিশু রাইশা মনির" ৪৪ ঘণ্টা পর মরদেহ উদ্ধার বরিশালে বিপুল পরিমাণে গাজা উদ্ধার, পলাতক ২ ঈশ্বরগঞ্জে একরাতে সাতটি গরু চুরি সানন্দবাড়ী বাজারে ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকিং এর গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত ক্ষেতলালে পৃথক অভিযানে গ্রেফতার - ২ দেবহাটায় র‌্যাবের অভিযানে ২৫৪ বোতল ফেনসিডিল জব্দ, আটক ১ বিজিবির অভিযানে ফেনসিডিল-কোডিনসহ মালামাল আটক আক্কেলপুরে একই দিনে পৃথক স্থান থেকে দুই নারীসহ ৩ জনের লাশ উদ্ধার. আশাশুনিতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ব্র্যাকের র‌্যালি আলোচনা সভা ও বৃক্ষ রোপন ভূমির সেবা ক্ষেত্রে কোন অনিয়ম বরদাশত করা হবে না -ডিসি ড. জি. এম সরফরাজ বানিয়াচংয়ে গ্রাম আদালতের সচেতনতা বৃদ্ধিতে কর্মশালা ক্ষেতলালে গ্রাম আদালত সমন্বয় কর্মশালা অনুষ্ঠিত সৈয়দ হারুন এমজেএফ বাতাকান্দি আদর্শ স্কুল এন্ড কলেজের সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন

ঘাটাইল উপজেলা বিএনপি'র দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে ঘাটাইল কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঘাটাইল বিএনপি'র সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা এ্যাডভোকেট এসএম ওবায়দুল হক নাসির। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, গত ১৭ বছর আমরা যারা বিএনপি করতাম তারা কখনো এভাবে ইফতার করা তো দূরের কথা একটা দোয়া দরুদ পর্যন্ত পড়তে পারতাম না, ওয়াজ মাহফিলেও হুজুরদের ঘারের উপর দাড়িয়ে থাকতো প্রশাসনের লোকজন এবংকি তাদের অনুমতি নিয়ে কথা বলতে হতো।


৫ আগষ্ট ফ্যাসিষ্ট হাসিনা পালানোর পর আমরা বিএনপিরা আওয়ামী লীগের লোকজনের প্রতিশোধ নিতে পারতাম কিন্তু তা আমরা করিনি। বিএনপি গণমানুষের দল, চেয়ার পার্সন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনায় আমরা শান্তিপূর্ণ ভাবে অবস্থান করছি। তিনি আরও বলেন, গত ১৬ বছর যারা জুলুম অত্যাচার সহ্য করেছে তারাই বিএনপির প্রকৃত কর্মী।আমরা জেল খেটেছি মামলা খেয়েছি, আর ঘাটাইলের এক শ্রেণির নেতা আছেন তারা এখন বিএনপির বড় বড় নেতা সাজছেন। ঘাটাইলের বিএনপির জনগণ তাদেরকে কখনোই মেনে নিবেনা।


তিনি এসময় ইফতারের আয়োজনে ত্রুটি থাকলে সকলের কাছে এ বিষয়ে ক্ষমা চেয়ে নেন। পৌর বিএনপি'র সভাপতি আব্দুল বাছেদ করিম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি'র সভাপতি সিরাজুল হক সানা , সাধারণ সম্পাদক হাজী বিল্লাল হোসেন, সাবেক পৌর মেয়র আব্দুর রশিদ মিয়া, সাবেক চার বারের কাউন্সিলর শামীম মিয়া, রসুলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল ইসলাম শহীদ প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেলাল। পরে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মী ও রোজাদারদের নিয়ে দোয়া মাহফিলের মধ্যে দিয়ে ইফতার করা হয়।

এ সময় বিদ্যালয় মাঠটি নেতাকর্মী ও রোজাদারদের আগমনে কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
আরও খবর






deshchitro-6a22d250252b5-050626074240.webp
গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

৪ দিন ১৬ ঘন্টা ১৭ মিনিট আগে