রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ নরসিংদী পলাশে অবৈধভাবে মওজুদ কৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার ও জরিমানা পদ্মা ভাঙে, চর জাগে—তবু থামে না পদ্মার পারের মানুষের জীবনসংগ্রাম বিশ্বায়নের যুগে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে মানসম্মত শিক্ষার বিকল্প নেই--শিক্ষামন্ত্রী বানিয়াচংয়ে ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, বিপাকে এসএসসি পরীক্ষার্থীরা আসলেন জয় করলেন চলে গেলেন ইউএনও মাহামুদুল হাসান জয়পুরহাটে জামায়াত নেতা প্রভাব খাটিয়ে মিথ্যা মামলা দেওয়ায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন এসআই কামাল হোসেনের বিরুদ্ধে আসামিদের রক্ষায় বাদীকে মামলায় হয়রানির করায় এসপির কাছে অভিযোগ অভয়নগরে বাঁশবাগান থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোর সফর সফল করতে বাঘারপাড়ায় বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ প্রস্তুতি সভা কচুয়ায় শিক্ষামন্ত্রীর নির্দেশে খাজনা ও পরিবহন টোল আদায় বন্ধ! স্বস্তিতে ফিরেছে জনজীবন মিরসরাইয়ে শহীদ রওশন-জামান নূরানী মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিবচরের প্রবাসীর ইসলামপুরে জ্বালানি ব্যবস্থাপনা আলোচনা সভা অনুষ্ঠিত সাপাহার চৌধুরী চাঁদ মোহাম্মদ মহিলা কলেজ নবীন বরণ অনুষ্ঠানে 'এমপি' মোস্তাফিজুর রহমান জনতা আদর্শ বিদ্যাপীঠে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী দোয়া মাহফিল ববি ক্রিকেট ক্লাবের সভাপতি সিফাত, সাধারণ সম্পাদক ইনজামামুল আশাশুনিতে কেন্দ্র সচিব ও প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে সভা চিলমারীতে "বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের কমিটি গঠিত" হয়েছে। নড়িয়ায় ২ টাকায় নদী পারাপার : ইজারামুক্ত খেয়াঘাট চালু, জনমনে স্বস্তি

ভয় নয়, প্রতিরোধ করুন সি.ও.পি.ডি

সম্পাদকীয় ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 19-03-2025 10:26:05 am

© সংগৃহীত ছবি


◾ স্বাস্থ্য কথা ডেস্ক || COPD বা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ (সিওপিডি) ফুসফুসের দুটি রোগ, এমফাইসেমা ও ক্রনিক ব্রংকাইটিসের মেলবন্ধন। রোগটি অনেকটা অ্যাজমা বা হাঁপানির সাথে সামঞ্জস্যপূর্ণ


স্ট্যাটিস্টার তথ্য বলছে, ২০২১ সালে বিশ্বব্যাপী মৃত্যুর প্রধান কারণ হিসেবে চার নম্বরে ছিল সিওপিডির অবস্থান। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, প্রতিবছর প্রায় ৩ মিলিয়ন মানুষের মৃত্যুর জন্য সিওপিডি দায়ী, এবং বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা ৩৮০ মিলিয়ন। মৃত্যুর বেশিরভাগই ঘটে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে।


◾সিওপিডিতে শ্বসনতন্ত্রে কী ঘটে?


ফুসফুসের গঠনগত ও কার্যকরী একক হলো অ্যালভিওলাস, যা কিনা বেলুনের মতো বায়ু দ্বারা পূর্ণ থাকে। অ্যালভিওলাসের প্রাচীর কোনো কারণে নষ্ট হয়ে গেলে সে রোগটি হলো এমফাইসেমা। এমফাইসেমার কারণে অ্যালভিওলাসে কার্বন ডাই অক্সাইড ও অক্সিজেন বিনিময়ের পরিধি কমে যায়। অ্যালভিওলাসের ভেতর তখন গ্যাসগুলো জমে যায়, যে ঘটনাকে বলে এয়ার ট্র্যাপিং।


আর ক্রনিক ব্রংকাইটিস হলো ব্রংকাস বা শ্বাসনালির দীর্ঘমেয়াদি প্রদাহ। এর ফলে ঘন মিউকাস উৎপন্ন হয়, যে কারণে এর ভিতর দিয়ে বায়ু চলাচল বাধাগ্রস্ত হয়। ফুসফুসে বায়ু পর্যাপ্ত পরিমাণে ঢুকতে ও বের হতে পারে না।


◾কারা সিওপিডির ঝুঁকিতে থাকেন?


1. চল্লিশোর্ধ ধূমপায়ী পুরুষ

2. সেসব পুরুষ ও নারী শ্রমিক যারা খনি বা শিল্প অঞ্চলে দূষিত পরিবেশে কাজ করেন

3. সেসব নারী যারা আবদ্ধ স্থানে খড়ির চুলায় রান্না করেন


◾কেন হয় সিওপিডি?


সিওপিডি হবার পিছনে যেসব কারণ দায়ী তাহলো:


• ধূমপান: সবচেয়ে বড় কারণ। ধূমপানের ফলে এমফাইসেমা ও ক্রনিক ব্রংকাইটিস দুটো রোগই শরীরে বাসা বাঁধে।

• দূষিত বায়ু (বিশেষত বাতাসে অত্যধিক কার্বন কণা, ক্যাডমিয়াম ও সিলিকা থাকলে)

• ধোঁয়া (কাঠকয়লা, কারখানার চিমনি থেকে নির্গত)

• ফুসফুসের অন্য কোনো সংক্রমণ

• গাঁজা সেবন 


এছাড়া জন্মগত ভাবে কারো আলফা-ওয়ান-অ্যান্টিট্রিপসিন নামক এনজাইমের ঘাটতি থাকলেও সিওপিডি হতে পারে। এই এনজাইমটি অ্যালভিওলাসের স্থিতিস্থাপকতা রক্ষা করে। তবে অ্যান্টিট্রিপসিনের অভাবে সিওপিডি হওয়ার নজির দুর্লভ।


◾কোন কোন লক্ষণ প্রকাশ পায়?


1. কাশি: টানা দুই বছর এর মধ্যে যেকোনো টানা ৩ মাস ধরে কফযুক্ত কাশি।

2. শ্বাসকষ্ট

3. বুকের ভেতর বাঁশির মতো আওয়াজ, যাকে wheezing বলা হয়

4. বুক ভারী অনুভূত হওয়া

5. শক্তিহীনতা

6.ওজন হ্রাস


◾সিওপিডির চিকিৎসা কী?


একটা সত্য কথা হলো, সিওপিডি রোগটির এমন কোনো চিকিৎসা নেই, যাতে রোগটি পুরোপুরি সেরে যাবে। বিভিন্ন উপসর্গের চিকিৎসা করিয়ে রোগটিকে রোগীর জন্য সহনীয়


পর্যায়ে রাখার চেষ্টা করা হয়। যেমন:


1. ব্রঙ্কোডাইলেটর ওষুধ, ইনহেলার বা নেবুলাইজার হিসেবে

2. অক্সিজেন থেরাপি

3. ধূমপান ছাড়ানো

4. কটিকোস্টেরয়েড

5. অ্যান্টিবায়োটিক, ফুসফুসের ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ প্রতিকারের জন্য


সিওপিডির রোগীকে নিয়মিত চেকআপ এবং চিকিৎসা করাতে হবে, যাতে রোগীর অবস্থা খারাপের দিকে না যায়। সিওপিডির রোগীদের ঘনঘন ঠাণ্ডা, নিউমোনিয়া ও ফ্লুতে আক্রান্ত হবার সম্ভাবনা থাকে। তাদের ফুসফুসের ধমনীর রক্তচাপ বেশি হয়, যেটিকে পালমোনারি হাইপারটেনশন বলে। কখনো কখনো সিওপিডির রোগীরা উদ্বিগ্নতা ও বিষণ্ণতায়ও ভুগে থাকেন।


◾যেভাবে সিওপিডি প্রতিরোধ করবেন:


সিওপিডি প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হলো ধূমপান থেকে বিরত থাকা। এরপর বাঁচতে হবে দূষিত বায়ু থেকে।


শেষকথা হলো, সিওপিডি পরিপূর্ণ ভাবে নিরাময় না করা গেলেও রোগটি প্রতিরোধযোগ্য। তাই সচেতনতাই পারে এর বিভীষিকা থেকে বাঁচাতে। 


লেখক : রুফাইদা তাসফিয়াত ফিজা

এমবিবিএস শিক্ষার্থী,

ঢাকা মেডিকেল কলেজ


আরও খবর
697826a914882-270126084457.webp
প্রতিদিন ঘি খেলে কী হয়?

৮০ দিন ১০ ঘন্টা ২ মিনিট আগে


6972c89f0fd66-230126070223.webp
খেজুরের ১০ উপকারিতা

৮৪ দিন ১১ ঘন্টা ৪৫ মিনিট আগে


6916b52ce199d-141125105052.webp
নীরব ঘাতক ডায়াবেটিস, ভুগছে তরুণরাও

১৫৪ দিন ৭ ঘন্টা ৫৭ মিনিট আগে


deshchitro-690a191882a5a-041125091744.webp
ঔষধি গুণে ভরপুর পটকা ফল

১৬৩ দিন ২১ ঘন্টা ৩০ মিনিট আগে


69078abddb42a-021125104549.webp
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচ জনের মৃত্যু

১৬৫ দিন ২০ ঘন্টা ২ মিনিট আগে




68fad0b26c684-241025070450.webp
আত্মীয়ের মধ্যে বিয়ে হলে যেসব রোগের ঝুঁকি

১৭৫ দিন ১১ ঘন্টা ৪৩ মিনিট আগে