রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ নরসিংদী পলাশে অবৈধভাবে মওজুদ কৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার ও জরিমানা পদ্মা ভাঙে, চর জাগে—তবু থামে না পদ্মার পারের মানুষের জীবনসংগ্রাম বিশ্বায়নের যুগে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে মানসম্মত শিক্ষার বিকল্প নেই--শিক্ষামন্ত্রী বানিয়াচংয়ে ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, বিপাকে এসএসসি পরীক্ষার্থীরা আসলেন জয় করলেন চলে গেলেন ইউএনও মাহামুদুল হাসান জয়পুরহাটে জামায়াত নেতা প্রভাব খাটিয়ে মিথ্যা মামলা দেওয়ায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন এসআই কামাল হোসেনের বিরুদ্ধে আসামিদের রক্ষায় বাদীকে মামলায় হয়রানির করায় এসপির কাছে অভিযোগ অভয়নগরে বাঁশবাগান থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোর সফর সফল করতে বাঘারপাড়ায় বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ প্রস্তুতি সভা কচুয়ায় শিক্ষামন্ত্রীর নির্দেশে খাজনা ও পরিবহন টোল আদায় বন্ধ! স্বস্তিতে ফিরেছে জনজীবন মিরসরাইয়ে শহীদ রওশন-জামান নূরানী মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিবচরের প্রবাসীর ইসলামপুরে জ্বালানি ব্যবস্থাপনা আলোচনা সভা অনুষ্ঠিত সাপাহার চৌধুরী চাঁদ মোহাম্মদ মহিলা কলেজ নবীন বরণ অনুষ্ঠানে 'এমপি' মোস্তাফিজুর রহমান জনতা আদর্শ বিদ্যাপীঠে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী দোয়া মাহফিল ববি ক্রিকেট ক্লাবের সভাপতি সিফাত, সাধারণ সম্পাদক ইনজামামুল আশাশুনিতে কেন্দ্র সচিব ও প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে সভা চিলমারীতে "বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের কমিটি গঠিত" হয়েছে। নড়িয়ায় ২ টাকায় নদী পারাপার : ইজারামুক্ত খেয়াঘাট চালু, জনমনে স্বস্তি

সেমাই ক্রয়ে সচেতন হোন

সাকিবুল হাসান - প্রতিনিধি

প্রকাশের সময়: 21-03-2025 11:10:58 pm

মুসলিম বিশ্বের সবচেয়ে আনন্দের সময় বছরের দুইটি ঈদের দিন। দীর্ঘ একমাস সিয়াম সাধনার পরে আসে সেই মহা আনন্দের একটি দিন ঈদুল ফিতর।সেই অপেক্ষায় ধর্মপ্রাণ মুসলিম জনগোষ্ঠী। ঈদের দিনকে ঘিরে চলে নানা রকম আয়োজন পিঠা,পায়েস,পোলাও আরও কত রকমের মুখরোচক খাবার। এর মাঝে অন্য রকম পছন্দের তালিকায় রয়েছে সেমাই। সেমাই ছাড়া যেন ঈদ টাই জমে উঠে না। তবে এই সেমাই নিয়ে রয়েছে কত রকমের দুশ্চিন্তা। কেননা কতিপয় অসাধু মুনাফা লোভী কুচক্রী ব্যবসায়ী অধিক মুনাফা লাভের আশায় কৃত্রিম রং মিশ্রিত ও নিম্ন মানের ময়দা এবং রাসায়নিক পদার্থ যুক্ত সেমাই ভোক্তাদের কম দামের লোভ দেখিয়ে বিক্রি করে থাকে। যা মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক বিপজ্জনক। বাজারে এত এত সেমাইয়ের ভীড়ে ভেজাল সেমাই চিহ্নিত করা বেশ কষ্টসাধ্য। তবে বেশ কয়েকটি দিকে লক্ষ্য রাখলে নিরাপদ ও ভালো সেমাই চিহ্নিত করা সম্ভব। যেমন সেমাই ক্রয় করার সময় সেমাইয়ের রঙ দেখে নিন, অতিরিক্ত উজ্জ্বল রং অস্বাভাবিক সাদা রং থাকলে সন্দেহ সৃষ্টি করে। সেমাইয়ের গন্ধ নেওয়া যেতে পারে এক্ষেত্রে যদি দুর্গন্ধ থাকে বা কেমিক্যালের ঘ্রাণ পাওয়া যায় তবে সেমাই ক্রয় করা থেকে বিরত থাকুন। সেমাই হাতে নিয়ে ভেঙে দেখুন, ভালো সেমাই সহজে ভেঙে যায় কিন্তু খারাপ সেমাই হাতে শক্ত লাগে ভাঙতে চায় না। তাছাড়া মুখে নিয়ে স্বাদ গ্রহন করে দেখতে পারেন।ভেজাল সেমাই বিষাদ তেতো লাগে। তাছাড়া বিশ্বস্ত দোকান থেকে সেমাই ক্রয় করতে পারেন তবে ব্রান্ডেড বা BSTI অনুমোদিত পণ্য ক্রয় করুন। ক্রয়ের সময় মোড়কে মেয়াদ উত্তীর্ণ তারিখ দেখে কিনুন। তবে সবচেয়ে ভালো হয় বাসায় তৈরি সেমাই। পরিশেষে ভেজাল খাদ্য এড়িয়ে সঠিক পণ্য ক্রয় করি, স্বাস্থ্য সুরক্ষা বজায় রেখে নিরাপদ ও সুস্থ সুন্দর আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন এটাই হোক প্রত্যাশা।


লেখক : সজিব হোসেন

শিক্ষার্থী , বাংলা বিভাগ

ঢাকা কলেজ

আরও খবর