হরমুজ খোলায় বিশ্ববাজারে কমলো তেলের দাম উপজেলা প্রশাসনের অভিযানে বাঘারপাড়ায় ৬০ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদরে প্রবাসীর স্ত্রীকে ঘিরে পালিয়ে যাওয়া ও নির্যাতনের পাল্টাপাল্টি অভিযোগ ২য় বছর পার করে ৩য় বছরে পদার্পণ নোয়াখালীর সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন সেবার আলো ফাউন্ডেশন দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল: স্বাস্থ্যমন্ত্রী নতুন প্রজন্মকে বাঁচাতে মাদক রুখতেই হবে রংপুরে পুলিশের জিরো টলারেন্স: আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার ও গাড়ি উদ্ধার চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান বাণিজ্যিক জাহাজ চলাচলে হরমুজ উন্মুক্ত করল ইরান ঝিনাইগাতীতে অন্তর্ভুক্তিকরণ ও আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শার্শার বাগআঁচড়ায় প্রতারিত হয়ে ভ্যান খোয়ালো ষষ্ঠ শ্রেনির ছাএ ভাসুরের ছুরিকাঘাতে নারী খুন ‎সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মি ২ জেলে উ'দ্ধা'র, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক ময়মনসিংহে ৮০ বছর বয়সী ইমামতিকে সম্মাননা শ্রীমঙ্গলে সাইটুলা মাদ্রাসা ভবণ নির্মাণ কাজের উদ্বোধন লালপুরে কোরাআন বিতরণ ও সবক প্রদান লাখাইয়ে কলেজের লাগোয়া ভূমি ক্রয়বিক্রয় কে কেন্দ্র করে নানামুখী আলোচনা ও ভূলবুঝাবুঝি। রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ

সেনাবাহিনীকে প্রতিপক্ষ করার কোনো সুযোগ নেই: সারজিস

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 23-03-2025 10:37:46 am

রাজনৈতিক দলগুলো সঙ্গে সরাসরি সেনাবাহিনীকে প্রতিপক্ষ করার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। গতকাল শনিবার (২২ মার্চ) জাতীয় প্রেস ক্লাবে রংপুর বিভাগ রিপোর্টার্স ফোরামের (আরডিআরএফ) ইফতার মাহফিলে তিনি এ মন্তব্য করেন।


সারজিস আলম বলেন, সেনাবাহিনীর প্রধানকে সরানোর কোনো প্রশ্ন কখনো আসেনি। বরং এ নিয়ে এখন ‘গুজব ছড়ানো হচ্ছে’। আমরা মনে করি এ অবস্থাও তৈরি হয়নি। এ অবস্থা যেন নির্বাচনের আগ পর্যন্ত তৈরি না হয়, সেটি আমরা প্রত্যাশা করি।


তিনি বলেন, সেনাবাহিনীর সঙ্গে রাজনৈতিক দলগুলোর যে শ্রদ্ধার জায়গা, আমরা মনে করি সবসময় ছিল, আছে এবং আগামীতেও থাকবে।


সাংবাদিকদের এক প্রশ্নে তিনি বলেন, আমরা একটি বিষয় স্পষ্ট করি। আমরা মনে করি যে, সেনাবাহিনী এমন একটি প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানের ওপর আমাদের সবার আস্থা এবং শ্রদ্ধাবোধ আছে। আমরা এটা হারাতে চাই না। জাতীয় নাগরিক পার্টির জায়গা থেকে, আমার ব্যক্তিগত জায়গা থেকেও যদি বলি, তাদের প্রতি আমাদের শ্রদ্ধাবোধটি ছিল, এবং আমরা এটা রাখতে চাই।


জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক বলেন, আমরা মনে করি অভ্যুত্থানের গুরুত্বপূর্ণ সময়ে তারা যেমন বাংলাদেশের মানুষের পাশে ছিল, একই ভাবে আগামীতে তারা বাংলাদেশের মানুষের পাশে থাকবে।


তিনি বলেন, যে ঘটনাটি সামগ্রিকভাবে আমরা শুনতে পাচ্ছি, আমরা মনে করি বিষয়টি এমন নয়। এখানে জনগণের সঙ্গে কিংবা জাতীয় নাগরিক পার্টির সঙ্গে কিংবা রাজনৈতিক দলগুলো সঙ্গে সরাসরি সেনাবাহিনীকে প্রতিপক্ষ করার কোনো সুযোগ নেই।


সারজিস বলেন, আমাদের যদি কোনো একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানকে নিয়ে প্রশ্ন থাকে, মতামত থাকে আমরা সেটি করবো। যৌক্তিক আলোচনা ও সমালোচনা হবে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা যারা অভ্যুত্থানের শক্তি ছিলাম এ বিষয়ে আমরা কখনোই মুখোমুখি দাঁড়াবো না

আরও খবর