মে মাসে সড়কে প্রাণ গেছে ৬২২ জনের ভয়ের রাষ্ট্রে আমরা: জনগণের নিরাপত্তা কোথায় মাভাবিপ্রবিতে ‘টেক্সটাইল ও ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কৃত্রিম বুদ্ধিমত্তা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎ কালিগঞ্জে শিশু নির্যাতনচেষ্টার মামলায় যুবক আটক সেনবাগে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত লোহাগাড়ায় থামছে না পাহাড় ও মাটি কাটা: প্রকৃতির বিরুদ্ধে এক নীরব যুদ্ধ লালপুরে ভুটভুটির ধাক্কায় অটো ভ্যান চালকের মৃত্যু রামিসা ধর্ষণ মামলার রায় হতে পারে অনুকরণীয় শিক্ষক মিলনায়তনে অধ্যক্ষ-সহাকরী অধ্যাপকের মারামারি, ভিডিও ভাইরাল কাঁচামাটিয়া নদী রক্ষায় সরকারের পাশাপাশি জনগণেরও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন - এমপি মাজেদ প্রধানমন্ত্রী নিরলসভাবে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন : এমপি সুলতান মাহমুদ বাবু ক্ষেতলালে জমে উঠেছে দুইশো বছরের পুরনো ঘুড়ির মেলা; চলবে দুইটি ব্যাপী ‎সুন্দরবনের নিরাপত্তা ও মোংলা বন্দর সুরক্ষায় কোস্ট গার্ডের কঠোর অবস্থান: জয়মনির ঘোল হামলায় তোলপাড় ‎ আশাশুনিতে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত ইরানে যুক্তরাষ্ট্রের হামলা বন্ধে ‘হতবাক’ নেতানিয়াহু সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী মানুষের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য এবারের বাজেট করা হয়েছে --পুতুল মধুপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও ইনোভেশন আইডিয়া দিনব্যাপী প্রদর্শনী অনুষ্ঠিত বামনডাঙ্গায় বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে ‘বামনডাঙ্গা যুব সমাজ উন্নয়ন প্লাটফর্ম’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও গভীর হবে, অচিরেই খুলছে ট্যুরিস্ট ভিসা: নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

চীনের জিডিআইতে যুক্ত হতে আপত্তি নেই বাংলাদেশের

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 24-03-2025 01:12:39 pm

চীনের প্রস্তাবিত বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ বা গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (জিডিআই)। দীর্ঘদিন ধরেই এতে যোগ দিতে বাংলাদেশকে আহ্বান জানিয়ে আসছে দেশটি। বাংলাদেশের বিগত সরকার এতে আগ্রহী না হলেও বর্তমান সরকারের এতে যুক্ত হতে আপত্তি নেই। তবে জিডিআইতে যোগ দেওয়া নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ। এমন তথ্য জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।


গতকাল রোববার (২৪ ফেব্রয়ারি) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টার আসন্ন চীন সফরে চুক্তি সই নিয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, কোনো চুক্তি সই হবে না, এটা আমি নিশ্চিত। কিছু সমঝোতা স্মারক সই হতে পারে।


জিডিআইতে বাংলাদেশ যুক্ত হচ্ছে কিনা– উত্তরে মো. তৌহিদ হোসেন বলেন, ‘এটি এখনও নিশ্চিত নই, দেখি। এখানে যুক্ত হতে বাংলাদেশের কোনো আপত্তি নেই। আমরা জিডিআইতে যুক্ত হবো কিনা, তা এখনও সিদ্ধান্ত হয়নি।’


চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ২০২১ সালের ২১ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বৈশ্বিক উন্নয়ন উদ্যোগের ঘোষণা দেন। চীন বলছে, করোনা মহামারির পরিপ্রেক্ষিতে ভারসাম্যপূর্ণ, সমন্বিত ও অংশগ্রহণমূলক উন্নয়নের ধারা নিশ্চিত করতে হলে বিশ্বকে একসঙ্গে কাজ করতে হবে। এই লক্ষ্য অর্জনের পাশাপাশি ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনের জন্য জিডিআই। এতে স্বাস্থ্য, খাদ্য ও জ্বালানি সুরক্ষা, যোগাযোগ প্রযুক্তির বিকাশ, দক্ষতা উন্নয়ন, সুনীল অর্থনীতিতে গুরুত্ব আরোপ করা হয়েছে। জিডিআই কার্যকরে চীন ফ্রেন্ডস অব জিডিআই নামে একটি ফোরাম গঠন করেছে। এতে এ পর্যন্ত বিশ্বের ৬০টির বেশি দেশ যুক্ত হয়েছে, যাদের অধিকাংশই এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার।


কূটনীতিকরা জানান, বিগত আওয়ামী লীগ সরকারের সময় জিডিআইতে যোগ দিতে বাংলাদেশকে আহ্বান জানায় চীন। এ নিয়ে তারা একটি খসড়া সমঝোতাও দিয়েছিল। তবে যেহেতু চীনের এ উদ্যোগ নিয়ে ভারতের অস্বস্তি রয়েছে, ফলে তখন এতে যুক্ত না হয়ে ‘ধীরে চলো নীতি’ অনুসরণ করে ঢাকা।

আরও খবর


6a1bcfce82d66-310526120606.webp
মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

১৩ দিন ৫ ঘন্টা ৩২ মিনিট আগে



6a09ae979f680-170526060335.webp
ইরান যুদ্ধে ইরাকের তেল-বাণিজ্যে ধস

২৬ দিন ২৩ ঘন্টা ৩৪ মিনিট আগে