অভয়নগরে ভবদহ জলাবদ্ধতা ও কৃষিজমি রক্ষা জোটের মতবিনিময় সভা আদমদীঘিতে টিকটকের ছবি তোলার সময় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু ধর্মপাশা বজ্রপাতে দুইজন নিহত লাখাই রিপোর্টাস ইউনিটির সভাপতির ইচ্ছামত পরিচালনায় সদস্যগনের গন পদত্যাগ। লাখাইয়ে হাম নিয়ে জনসচেনতা ও সতর্কতামূলক প্রচারাভিযানে পথশিশু নিকেতন ফাউন্ডেশন। নাগেশ্বরীতে অষ্টম শ্রেণির ছাত্রকে বলাৎকার : শিক্ষক ওমর ফারুক পলাতক শহরের বেজপাড়ায় ডিবি’র হানা: ৮০ পিস ইয়াবাসহ ‘ববি’ গ্রেপ্তার হেফাজতে নিয়ে মধ্যযুগীয় নির্যাতনের অভিযোগ, ডিবির ওসি আরিফসহ দুই কনস্টেবলকে প্রত্যাহার সাতক্ষীরায় আইন সচেতনতা কর্মশালা ৪০৯ বোতল ফেন্সিডিল পাচারকালে দুইজন আটক ‘সাইলেন্ট এক্সপেল’ বাতিলের নির্দেশ শিক্ষামন্ত্রীর বাড়ির আঙিনায় সবুজ সাফল্য: জাতীয় ফল কাঠালে স্বয়ংসম্পূর্ণতার পথে শিবচর দীর্ঘ নজরদারির পর গ্রেপ্তার মাদক ব্যবসায়ী গলাচিপায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু জীবন সংগ্রামে জিততে চায় জুয়েল শিবচরে কবিদের মিলনমেলা, নতুন প্রজন্মে সংস্কৃতির বার্তা নাগরিক সমস্যায় দ্রুত পদক্ষেপ চায় কমিটি ঝিনাইগাতীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আদমদীঘিতে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসুচীর উদ্বোধন রায়পুরে ৩৫০ লিটার জ্বালানি তেল জব্দ

স্বপ্ন আমার

জাকির হোসেন ( Contributor )

প্রকাশের সময়: 24-03-2025 11:08:55 pm

স্বপ্ন আমার

স্বপ্ন আমার চড়বো গিয়ে লাল ঐ বাস

আমার পায়ের পরশ পাবে মলচত্বরের ঘাস

মধুর ক্যান্টিনের চায়ের কাপে উড়বে আবার ধোঁয়া

সেন্ট্রাল লাইব্রেরির বইগুলো সব পাবে আমার ছোঁয়া

টিএসসির ঐ গোল চত্বরে বসবে জমাট আড্ডা

বন্ধুরা আসবে যেখানেই থাকুক লালবাগ কিংবা বাড্ডা

হাকিম চত্বরের বেঞ্চে বসে আঁকবো রঙিন ছবি

কখনো বা আবার কাব্যের ছন্দে হয়ে যাবো কবি

চারুকলার ঐ ফাগুন উৎসবে ধরবো নতুন গান

আমার কন্ঠে প্রকৃতি পাবে ফিরে আবার প্রাণ

বর্ষবরণে মিলবো আমি মঙ্গল শোভাযাত্রায়

বাংলা সংস্কৃতি মাথা তুলবে যেনো নতুন মাত্রায়

বছর শেষের পর্বে আমি উড়াবো রঙিন ফানুস

আমায় দেখে বিস্মিত হবে সারা বাংলার মানুষ

কলাভবন, ব্যবসায় শিক্ষা কিংবা কার্জন হল

সব আঙিনাই বাড়াবে আমার দৃঢ় মনোবল

অনুভূতি আর ভালোলাগাগুলো সজীব হবে সব চত্বরে

প্রথম প্রেমের ছোঁয়া পাবে মন মধুর এই প্রহরে

শিক্ষাগুরুর ছোঁয়ায় আমার দূর হবে সব অন্ধকার

জীবন চলায় সরিয়ে দিবো বাঁধা আছে যত প্রকার

স্বাধিকার আদায়ের আন্দোলনে কন্ঠ হবে সোচ্চার

আমার কঠিন প্রতিবাদে সব দূর হবে অনাচার

স্বপ্নটা কি সত্যি হবে নাকি দিবে শুধু যাতনা

স্বপ্ন পূরণ করতে চাই তাই অধ্যবসায় আর সাধনা।।


কবিতা- ‘স্বপ্ন আমার’

রচয়িতা- মোঃ রায়হান পারভেজ


আরও খবর


deshchitro-69d4a10691557-070426121534.webp
আড়াইশ বছরের জমিদার বাড়ি বিলুপ্তির পথে

১১ দিন ১২ ঘন্টা ৩২ মিনিট আগে


69bd201114515-200326042313.webp
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ঈদ ভাবনা

২৯ দিন ৮ ঘন্টা ২৫ মিনিট আগে



deshchitro-69b229cea66a2-120326084950.webp
বইমেলায় মুহিব শামীমের ‘মাতৃ সুবাস'

৩৭ দিন ১৫ ঘন্টা ৫৮ মিনিট আগে



deshchitro-69a3d318418b2-010326114808.webp
বিদায় রাহাবার খোমেনী

৪৮ দিন ১৩ ঘন্টা ০ মিনিট আগে