রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ নরসিংদী পলাশে অবৈধভাবে মওজুদ কৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার ও জরিমানা পদ্মা ভাঙে, চর জাগে—তবু থামে না পদ্মার পারের মানুষের জীবনসংগ্রাম বিশ্বায়নের যুগে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে মানসম্মত শিক্ষার বিকল্প নেই--শিক্ষামন্ত্রী বানিয়াচংয়ে ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, বিপাকে এসএসসি পরীক্ষার্থীরা আসলেন জয় করলেন চলে গেলেন ইউএনও মাহামুদুল হাসান জয়পুরহাটে জামায়াত নেতা প্রভাব খাটিয়ে মিথ্যা মামলা দেওয়ায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন এসআই কামাল হোসেনের বিরুদ্ধে আসামিদের রক্ষায় বাদীকে মামলায় হয়রানির করায় এসপির কাছে অভিযোগ অভয়নগরে বাঁশবাগান থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোর সফর সফল করতে বাঘারপাড়ায় বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ প্রস্তুতি সভা কচুয়ায় শিক্ষামন্ত্রীর নির্দেশে খাজনা ও পরিবহন টোল আদায় বন্ধ! স্বস্তিতে ফিরেছে জনজীবন মিরসরাইয়ে শহীদ রওশন-জামান নূরানী মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিবচরের প্রবাসীর ইসলামপুরে জ্বালানি ব্যবস্থাপনা আলোচনা সভা অনুষ্ঠিত সাপাহার চৌধুরী চাঁদ মোহাম্মদ মহিলা কলেজ নবীন বরণ অনুষ্ঠানে 'এমপি' মোস্তাফিজুর রহমান জনতা আদর্শ বিদ্যাপীঠে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী দোয়া মাহফিল ববি ক্রিকেট ক্লাবের সভাপতি সিফাত, সাধারণ সম্পাদক ইনজামামুল আশাশুনিতে কেন্দ্র সচিব ও প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে সভা চিলমারীতে "বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের কমিটি গঠিত" হয়েছে। নড়িয়ায় ২ টাকায় নদী পারাপার : ইজারামুক্ত খেয়াঘাট চালু, জনমনে স্বস্তি

গনমাধ্যমকর্মীর ওপর হামলা,গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার হুমকি

সাকিবুল হাসান - প্রতিনিধি

প্রকাশের সময়: 27-03-2025 02:27:17 pm

দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ, চাঁদাবাজি, চোরাকারবারিসহ নানা অপরাধমূলক ঘটনা ঘটে চলেছে, যা প্রতিদিন পত্রিকার পাতায় উঠে আসে। এরই সঙ্গে উদ্বেগজনকভাবে বাড়ছে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা। সাংবাদিকদের ওপর হামলা কেবল একজন ব্যক্তির ওপর আক্রমণ নয়; এটি গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ও স্বচ্ছতার বিরুদ্ধে ভয়াবহ হুমকি। স্বাধীন সাংবাদিকতা ছাড়া কোনো সমাজই সঠিকভাবে বিকশিত হতে পারে না। কারণ এটি সত্য উদঘাটন, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও জনসাধারণকে সঠিক তথ্যপ্রদানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতিনিয়ত প্রশ্ন জাগছে কেন সাংবাদিকরা হামলার শিকার হচ্ছেন? রাজনৈতিক প্রতিহিংসা, আইনের দুর্বল প্রয়োগ, ধর্মীয় বা সামাজিক সংবেদনশীলতা, বাণিজ্যিক স্বার্থ—এসব কারণে সাংবাদিকরা হামলার শিকার হচ্ছেন। অনেক সময় কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী নিজেদের দুর্নীতি, অপরাধ বা অন্যায় কর্মকাণ্ড ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কায় সাংবাদিকদের টার্গেট করে। এছাড়া রাজনৈতিক দল বা নেতাদের সমালোচনা করা কিংবা কোনো ধর্মীয় বা সাংস্কৃতিক বিষয়ে প্রতিবেদন প্রকাশ করলেও সাংবাদিকদের ওপর হামলা হয়। উগ্র গোষ্ঠীগুলো সহিংসতা চালিয়ে সাংবাদিকদের ভয় দেখানোর চেষ্টা করে। অপরাধীরা যদি নিশ্চিত থাকে যে, তারা শাস্তি পাবে না বা প্রভাব খাটিয়ে পার পেয়ে যাবে, তাহলে তারা নির্ভয়ে সাংবাদিকদের ওপর হামলা চালায়। ফলস্বরূপ সাংবাদিকরা নিরাপত্তাহীনতা অনুভব করেন এবং ভয় বা বাধ্যবাধকতার কারণে সত্য প্রকাশ থেকে বিরত থাকেন। এর ফলে নাগরিক অধিকার খর্ব হয়,গণতন্ত্র দুর্বল হয়ে পড়ে,সত্য চাপা পড়ে যায়,ভুল তথ্য প্রচারের সুযোগ তৈরি হয় এবং সাংবাদিকতায় অনীহা তৈরি হয়। সাংবাদিকদের সুরক্ষার জন্য কঠোর আইন প্রণয়ন ও তা কার্যকরভাবে বাস্তবায়ন করতে হবে। সাংবাদিকদের ওপর হামলার ঘটনা নিরপেক্ষভাবে তদন্তের জন্য স্বাধীন তদন্ত সংস্থা গঠন করতে হবে। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধ করা যায়। গণমাধ্যমের স্বাধীনতার গুরুত্ব নিয়ে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। আন্তর্জাতিক সম্প্রদায় ও মানবাধিকার সংস্থাগুলোকে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে আরও সোচ্চার হতে হবে।সাংবাদিকদের ওপর হামলা কেবল তাঁদের ব্যক্তিগত ক্ষতি নয়; এটি পুরো সমাজ ও গণতান্ত্রিক ব্যবস্থার ওপর আঘাত। তাই এ ধরনের হামলার বিরুদ্ধে রাষ্ট্র, গণমাধ্যম, নাগরিক সমাজ এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর একসঙ্গে কাজ করা জরুরি। সাংবাদিকরা সত্য উদঘাটনের দায়িত্ব পালন করেন, যা একটি গণতান্ত্রিক সমাজের জন্য অপরিহার্য। তাঁদের ওপর হামলা কেবল ব্যক্তিগত স্বাধীনতা ও মানবাধিকারের লঙ্ঘন নয়, বরং মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। একটি সুস্থ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের জন্য সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তাদের সুরক্ষা না থাকলে স্বাধীন সাংবাদিকতা বাধাগ্রস্ত হবে, যা স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাব তৈরি করতে পারে। মতপ্রকাশের স্বাধীনতাকে রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। মোঃ সজিব হোসেন শিক্ষার্থী, ঢাকা কলেজ
Tag
আরও খবর