আশাশুনিতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে রাসায়নিক স্প্রে করে আশফল বাগান নষ্টের অভিযোগ, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা বানিয়াচংয়ে দায়িত্ব নিয়ে দুই চেয়ারম্যানের দ্বন্দ্ব, অর্ধশতাধিক আহত খড় শুকানোকে কেন্দ্র করে হামলা, গৃহবধূর মৃত্যু শ্রীমঙ্গল উপজেলা ক্রীড়া সংস্থার৭ সদস্যের এ্যাডহক কমিটির অনুমোদন আগরদাড়ীতে শিক্ষককে গণপিটুনি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আহমদ আলী সরদারের ইন্তেকাল হত্যা না আত্মহত্যা, ধোঁয়াশায় পরিবার শাশুড়িকে কুপিয়ে হত্যার চেষ্টার আসামি দেড় মাসেও গ্রেপ্তার হয়নি কচুয়ায় মৃত্যুর আড়াই মাস পর কবর থেকে কন্যা শিশুর লাশ উত্তোলন আশাশুনি উপজেলা তরুণ দলের কমিটি অনুমোদন ★নাভিদ সভাপতি, সাইফুল সম্পাদক মাদারীপুরের ডাসারে মাদকসহ ও বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত মোট ৪ জন আসামিকে গ্রেফতার করে,ডাসার থানা পুলিশ। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা শৈলকুপায় কলেজছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে সংবাদ সম্মেলন, সুষ্ঠু তদন্তের দাবি স্বামী ও শ্বশুরবাড়ির নির্যাতনে কলেজছাত্রী ফারজানার নির্মম মৃত্যু: পরিকল্পিত হত্যাকাণ্ডের অভিযোগ, বিচারের দাবিতে ক্ষোভ লালপুরের বিলমাড়ীয়া সরকারি ফুটবল মাঠ নিয়ে নতুন স্বপ্ন কচুয়ায় ১০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রায়পুরে কর্তৃপক্ষের অবহেলায় খুলছেন অননুমোদিত ক্লিনিক, ভূয়া ডাক্তার সিনথিয়া দিচ্ছেন গাইনী রোগের জটিল চিকিৎসা ‎ দেওয়ানগঞ্জের ডাংধরায় ১১০ বোতল ভারতীয় মদ উদ্ধার হাতিয়ায় এনসিপি নেতার বিরুদ্ধে সরকারি জায়গার তেলের পাম্প স্থাপন, গাছ কাটা ও মালামাল বিক্রির অভিযোগ

ভিক্ষা নয় হালাল উপায়ে ব্যবসা করে স্বাবলম্বী হতে চায় অভয়নগরের- তুরজাউন।

গ্রামের হিমেল বাতাস গায়ে মেখে আনন্দ-উচ্ছ্বাসে বেড়ে উঠবে এটাই সাভাবিক।পৃথিবীতে সবাই সমান ভাগ্য নিয়ে জন্মায় না। জন্মের পর থেকে আমৃত্যু কেউ সুখে বসবাস করেন আবার কাউকে সারা জীবন সংগ্রাম করে বেঁচে থাকতে হয়। তাদের জীবনের সংগ্রাম যেন শেষ হয় না। তেমনি একজন জন্ম থেকে প্রতিবন্ধী তুরজাউন । সংগ্রামে জয়ী হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে সে । সফলতার আশায় বুক বেধে পথ চেয়ে আছেন আজও। তার পিতার মোঃ সমসের। যশোরের অভয়নগরে শ্রীধরপুর ইউনিয়নের কামকুল গ্রামে তার বাড়ি।


জীবন যুদ্ধে টিকে থাকার সামনে সকল বাধাকে তুচ্ছ করতে যে মনোবলই যথেষ্ট তার জীবন্ত প্রমাণ তুরজাউন। জন্মের পর থেকেই সে প্রতিবন্ধী। চার ভাই বোনের মধ্যে সে সকলের ছোট। ১৮ বছর বয়স হয়েছে এখন তার। হাত নাড়াতে পারলেও দুই পা তার সম্পূর্ অকেজো।  তুরজাউনের জীবনটা চরম কষ্টের হলেও সৃষ্টি কর্তা যেন তাকে একজন যোগ্য পিতা উপহার দিয়েছে। তার পিতা তাকে একটি মুদি দোকান তৈরী করে বেচা-কেনার দায়িত্ব  দিয়েছে। ভিক্ষা নয়,সাহস যুগিয়েছে পরিশ্রমের মাধ্যমে আয় করে মাথা উচু করে দাড়াতে। সকাল হলেই বাড়ির পাশে দোকানে এসে বসে সে। পাশেই রয়েছে কামকুল সরকারী প্রথমিক বিদ্যালয় ও উত্তর অভয়নগর কারিগরী কলেজ। এখানকার ছেলে-মেয়েরা, এলাকার পাড়া প্রতিবেশীরা তার দোকানে বেচা-কেনা করে। এতে তার ভালই ব্যবসা হয় বলে সে জানাই। তুরজাউন ক্লাশ টু পযর্ন্ত  লেখাপড়া করেছে ,লিখতেও পারে সে।

 কখনো আবার  হুইল চেয়ারে করে বাইরে বের হয় ঘুরতে। হুইল চেয়ারে বসেই খেলার সাথীদের সংঙ্গে আনন্দ-উচ্ছ্বাসে খেলা করে তুরজাউন। সকলের সাথে আনন্দ ভাগাভাগী করে দিন কাটে তুরজাউনের।

প্রতিবন্ধী অনেক অভাবী মানুষরা অনেকেই ভিক্ষায় নেমে যায়, কিন্তু এই কিশোর ভিক্ষা বা সাহায্যের জন্য মানুষের নিকট হাত পাতাকে অপছন্দ করে।দুটি পা অকেজো হলেও ব্যবসায়র কাজে নেমেছে সে, করুণা নয় অধিকার নিয়েই টিকে থাকতে চাই। তার এই উত্তর অনেক কেই অনুপ্রাণিত করছে। সে বলে, তার এই ভাংড়ী হাতে চালিত হুইল চে্য়ারে চলতে তার এখন কষ্ট হয়,মটর চালিত একটা হুইল চেয়ার হলে তার খুব ভাল হতো। আমাদের উচিৎ তরিজাউনের মতো সকল প্রতিবন্ধী কে উৎসাহ প্রদান করা।

আরও খবর


deshchitro-69aeeff67528b-090326100614.webp
শিবচরে আমের সোনালি মুকুলে নতুন সম্ভাবনা

৯১ দিন ৭ ঘন্টা ১৩ মিনিট আগে