দুই বছর শারীরিক সম্পর্কের পর প্রতারণার অভিযোগ রেলপথে অসতর্কতার মাশুল, প্রাণ হারালেন এক তরুণ রংপুর বিভাগে লোকসংগীতে প্রথম স্থান অর্জন করল উলিপুরের নিজশ্রী সরকার পৃথিরাই বজ্রপাতের শিকার জেলের মরদেহ উদ্ধার ঝিনাইগাতীতে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত পাটকেলঘাটা থানাকে উপজেলায় উন্নীতকরণের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত অনার্স কোর্স থেকে বাংলা ও ইতিহাস বাদ দেওয়ার কোনো পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে নিখোঁজ শিশু রাইশা মনির" ৪৪ ঘণ্টা পর মরদেহ উদ্ধার বরিশালে বিপুল পরিমাণে গাজা উদ্ধার, পলাতক ২ ঈশ্বরগঞ্জে একরাতে সাতটি গরু চুরি সানন্দবাড়ী বাজারে ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকিং এর গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত ক্ষেতলালে পৃথক অভিযানে গ্রেফতার - ২ দেবহাটায় র‌্যাবের অভিযানে ২৫৪ বোতল ফেনসিডিল জব্দ, আটক ১ বিজিবির অভিযানে ফেনসিডিল-কোডিনসহ মালামাল আটক আক্কেলপুরে একই দিনে পৃথক স্থান থেকে দুই নারীসহ ৩ জনের লাশ উদ্ধার. আশাশুনিতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ব্র্যাকের র‌্যালি আলোচনা সভা ও বৃক্ষ রোপন ভূমির সেবা ক্ষেত্রে কোন অনিয়ম বরদাশত করা হবে না -ডিসি ড. জি. এম সরফরাজ বানিয়াচংয়ে গ্রাম আদালতের সচেতনতা বৃদ্ধিতে কর্মশালা ক্ষেতলালে গ্রাম আদালত সমন্বয় কর্মশালা অনুষ্ঠিত সৈয়দ হারুন এমজেএফ বাতাকান্দি আদর্শ স্কুল এন্ড কলেজের সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন

শান্তিগঞ্জে বিভিন্ন আয়োজনে জামায়াতের ঈদ উদযাপন

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পবিত্র ঈদ উল ফিতরের দ্বিতীয় দিন উদযাপন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী শান্তিগঞ্জ উপজেলা শাখা। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার শান্তিগঞ্জ বাজারের সমবায় মার্কেটে দলটির উপজেলা কার্যালয়ের উদ্বোধন করেন আগামী সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী এড. ইয়াছিন খান। পরে ঈদ পূণর্মিলনীতে মিলিত হন দলটির উপজেলা ও বিভিন্ন ইউনিয়নে পর্যায়ের নেতাকর্মীরা। বিকাল ২টা থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার শান্তিগঞ্জ বাজার ও পাগলা বাজারের সাধারণ মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন ইয়াছিন খান। শুভেচ্ছা বিনিময় শেষে দলটির স্থানীয় একাধিক নেতাকর্মীর কার্যালয় ও বাড়িতে যান তিনি। পৃথক এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা জামায়েতের আমীর হাফিজ আবু খালেদ, সেক্রেটারি মাস্টার দিলোয়ার হোসেন, সাবেক সেক্রেটারি মাও. নূর উদ্দিন, আইন বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, ইসলামী ব্যাংক পাগলা বাজার শাখার ইনচার্জ তাজুল ইসলাম, জামায়াত নেতা সাইদুল ইসলাম সাইদ, ফারুক মিয়া, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রায়েজ নূর, সাধারণ সম্পাদক প্রভাষক মামুন আহমদ, পশ্চিম পাগলা ইউনিয়ন জামায়াতের সভাপতি কাজী নূরুল হক, সাধারণ সম্পাদক মুহাম্মদ হাসান জকি, বায়তুল মা’ল সম্পাদক ওলীউর রহমান, পূর্ব পাগলা ইউনিয়ন জামায়াতের সভাপতি কবির হোসেন, সেক্রেটারি শিব্বির আহমদ, এমসি কলেজ ছাত্রশিবিরের সভাপতি ইসমাঈল খান সৌরভ, সুনামগঞ্জ সরকারি কলেজের ছাত্রশিবিরের সভাপতি সুমেল আহমদ, জগন্নাথপুর থানা (পশ্চিম) শাখার সভাপতি আবু তাহের, শান্তিগঞ্জ উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আফসার আহমদ, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান রাহীম, সাবেক শিক্ষা সম্পাদক ইমরানুল হাসান সহ আরো অনেকে। এড. ইয়াছিন খান বলেন, দল যখন আমাকে নির্বাচন করে এলাকায় পাঠিয়েছে তখন আমি আমার দায়িত্ব পালনের সর্বোচ্চ চেষ্টা করবো। আগামী নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশের ৩শ’ আসনেই প্রার্থী দেবে। দলের নির্দেশে আমরা সাধারণ মানুষের পাশে যাচ্ছি, কথা বলছি। আজ শান্তিগঞ্জ ও পাগলা বাজারে অনেক মানুষের সাথে আমাদের শুভেচ্ছা বিনিময় হয়েছে। আমরা চাই ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠন করতে। জনগণের কাছে একটি বার্তাই আমরা পৌঁছে দিচ্ছি, তারা যেনো সৎ, যোগ্য ও খোদাভীরু নের্তৃত্ব বাচাই করেন
আরও খবর