অভয়নগরে ভবদহ জলাবদ্ধতা ও কৃষিজমি রক্ষা জোটের মতবিনিময় সভা আদমদীঘিতে টিকটকের ছবি তোলার সময় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু ধর্মপাশা বজ্রপাতে দুইজন নিহত লাখাই রিপোর্টাস ইউনিটির সভাপতির ইচ্ছামত পরিচালনায় সদস্যগনের গন পদত্যাগ। লাখাইয়ে হাম নিয়ে জনসচেনতা ও সতর্কতামূলক প্রচারাভিযানে পথশিশু নিকেতন ফাউন্ডেশন। নাগেশ্বরীতে অষ্টম শ্রেণির ছাত্রকে বলাৎকার : শিক্ষক ওমর ফারুক পলাতক শহরের বেজপাড়ায় ডিবি’র হানা: ৮০ পিস ইয়াবাসহ ‘ববি’ গ্রেপ্তার হেফাজতে নিয়ে মধ্যযুগীয় নির্যাতনের অভিযোগ, ডিবির ওসি আরিফসহ দুই কনস্টেবলকে প্রত্যাহার সাতক্ষীরায় আইন সচেতনতা কর্মশালা ৪০৯ বোতল ফেন্সিডিল পাচারকালে দুইজন আটক ‘সাইলেন্ট এক্সপেল’ বাতিলের নির্দেশ শিক্ষামন্ত্রীর বাড়ির আঙিনায় সবুজ সাফল্য: জাতীয় ফল কাঠালে স্বয়ংসম্পূর্ণতার পথে শিবচর দীর্ঘ নজরদারির পর গ্রেপ্তার মাদক ব্যবসায়ী গলাচিপায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু জীবন সংগ্রামে জিততে চায় জুয়েল শিবচরে কবিদের মিলনমেলা, নতুন প্রজন্মে সংস্কৃতির বার্তা নাগরিক সমস্যায় দ্রুত পদক্ষেপ চায় কমিটি ঝিনাইগাতীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আদমদীঘিতে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসুচীর উদ্বোধন রায়পুরে ৩৫০ লিটার জ্বালানি তেল জব্দ

পঙ্গু হাসপাতালে সড়ক দুর্ঘটনা রোগীদের চাপ ; গত আট দিনে ১০৮৫ জন রোগী ভর্তি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 05-04-2025 06:40:56 pm

প্রতিবছর সড়কে প্রাণ ঝড়ে হাজারো মানুষের। © ছবি : দৈনিক দেশচিত্র


বিপুল দেব রায় : ঈদ আসে ঈদ যায়। তবে প্রতিবছর কোনো না কোনো পরিবারের কাছে ঈদ আনন্দ হয়ে ওঠে এক বিভীষিকাময়। এবারও ঈদুল ফিতর উদযাপন করতে গিয়ে সারাদেশে দুর্ঘটনার সংখ্যা ব্যাপক হারে বেড়েছে। রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান- পঙ্গু হাসপাতালের হিসেব অনুযায়ী ২৮ মার্চ থেকে ৪ এপ্রিল বিকেল পাঁচটা পর্যন্ত এক হাজার ৯৯০ জনের মধ্যে এক হাজার ৮৫ জনই সড়ক দুর্ঘটনার রোগী। এর মধ্যে ঈদের দিনই সর্বোচ্চ ১৪৭, পহেলা এপ্রিল ২১৩ এবং ২ এপ্রিল ১৯৮ জন চিকিৎসা নিয়েছে। এছাড়া, ২৮ মার্চ ১১৭ জন, ২৯ মার্চ ৯৬ জন, ঈদের আগের দিন ১১৫ জন, ৩ এপ্রিল ১২৭ ও ৪ এপ্রিল বিকেল ৫টা পর্যন্ত ৭২ জন সড়ক দুর্ঘটনায় আক্রান্ত রোগীদের চিকিৎিসা সেবা দেওয়া হয়েছে। 


হাসপাতালে ভর্তি হওয়া অধিকাংশ রোগীর বলছেন, অদক্ষ চালক ও বেপরোয়া গতির কারণে অধিকাংশ দুর্ঘটনা ঘটেছে। তারা বলেন, ট্রাফিক আইন না মেনে অনেকে গাড়ী চালান। এছাড়া, ওভারটেকিং করতে গিয়ে দুর্ঘটনা ঘটেছে। কম বয়সী তরুণদের মোটরসাইকেল কিনে না দেওয়ারও অনুরোধ করনে অনেকেই। 


পঙ্গু হাসপাতালে গিয়ে দেখা যায়, এবার ঈদের ছুটিতে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে মোটরসাইকেলে। অধিকাংশ রোগী মৃত্যুবরণ করেছে, সেই সাথে হাত পা ভেঙ্গেছে অধিক রোগী। এরপরে রয়েছে, বাস, ট্রাক, নসিমন সহ অন্যান্য যানবাহনের।


এবছর পুরুষের পাশাপাশি অধিকাংশ হারে মহিলা রোগী ভর্তি হয়েছে জানিয়ে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. ইরাম শাহরিয়ার জানান, বাস-ট্রাকের চেয়ে মোটরসাইকেল দুর্ঘটনার রোগীর সংখ্যা বেশি। তিনি বলেন, অল্প বয়সী চালক ও তরুণ রোগীরা হাসপাতালে ভর্তি হয়েছে। গত আট দিনে ১হাজার ৯৯০ জন রোগীর মধ্যে ১ হাজার ৮৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। সচেতন হওয়া ছাড়া সড়ক দুর্ঘটনা রোধের কোন বিকল্প নেই বলে জানান তিনি। 


প্রতিবছর সড়কে প্রাণ ঝড়ে হাজারো মানুষের। তারপরও সংশ্লিষ্টদের টনক নরে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আরও খবর