রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ নরসিংদী পলাশে অবৈধভাবে মওজুদ কৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার ও জরিমানা পদ্মা ভাঙে, চর জাগে—তবু থামে না পদ্মার পারের মানুষের জীবনসংগ্রাম বিশ্বায়নের যুগে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে মানসম্মত শিক্ষার বিকল্প নেই--শিক্ষামন্ত্রী বানিয়াচংয়ে ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, বিপাকে এসএসসি পরীক্ষার্থীরা আসলেন জয় করলেন চলে গেলেন ইউএনও মাহামুদুল হাসান জয়পুরহাটে জামায়াত নেতা প্রভাব খাটিয়ে মিথ্যা মামলা দেওয়ায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন এসআই কামাল হোসেনের বিরুদ্ধে আসামিদের রক্ষায় বাদীকে মামলায় হয়রানির করায় এসপির কাছে অভিযোগ অভয়নগরে বাঁশবাগান থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোর সফর সফল করতে বাঘারপাড়ায় বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ প্রস্তুতি সভা কচুয়ায় শিক্ষামন্ত্রীর নির্দেশে খাজনা ও পরিবহন টোল আদায় বন্ধ! স্বস্তিতে ফিরেছে জনজীবন মিরসরাইয়ে শহীদ রওশন-জামান নূরানী মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিবচরের প্রবাসীর ইসলামপুরে জ্বালানি ব্যবস্থাপনা আলোচনা সভা অনুষ্ঠিত সাপাহার চৌধুরী চাঁদ মোহাম্মদ মহিলা কলেজ নবীন বরণ অনুষ্ঠানে 'এমপি' মোস্তাফিজুর রহমান জনতা আদর্শ বিদ্যাপীঠে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী দোয়া মাহফিল ববি ক্রিকেট ক্লাবের সভাপতি সিফাত, সাধারণ সম্পাদক ইনজামামুল আশাশুনিতে কেন্দ্র সচিব ও প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে সভা চিলমারীতে "বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের কমিটি গঠিত" হয়েছে। নড়িয়ায় ২ টাকায় নদী পারাপার : ইজারামুক্ত খেয়াঘাট চালু, জনমনে স্বস্তি

পাইলস সমাচার

Dr. Md. Maniruzzaman ( Contributor )

প্রকাশের সময়: 07-04-2025 04:04:58 pm


বাংলাদেশের বেশীরভাগ মানুষ  পায়খানার রাস্তায় বা পায়ুপথে কোনো অসুখ হলেই মনে করেন পাইলস হয়েছে। কেউ কেউ  পায়ুপথে রক্ত  বের হলেই মনে করে পাইলস হয়েছে।  আবার কেউ কেউ  পায়ুপথকেই পাইলস হিসেবে বিবেচনা  করে। বলে, “ আমার পাইলসে অসুখ হয়েছে”।  ডাক্তার পরিক্ষা নিরিক্ষা করে কখনও বলে আপনার পাইলস  হয়েছে আবার কখনও বলে আপনার পাইলস  হয়নি। তাহলে আসল ঘটনা  কি?


পায়ুপথে আমাদের সাধারণত যেসব অসুখ হয়ে থাকে,  তা হলোঃ

১.  ফিসার/ Fissure

২.  পাইলস/ Piles/ Hemorrhoid

৩.  ফিস্টুলা/ Fistula

৪.  রেকটাল আলসার/ Rectal Ulcer

৫. ফোঁড়া বা এবসেস/ Peri anal abscess

৬. প্রলাপস/ Rectal prolapse

৭. ক্যানসার / Cancer

৮. ক্রন্স রোগ / Crohn's disease

৯. কন্ডাইলোমা / Chondyloma

১০. এনাল স্টেনোসিস / Anal stenosis ইত্যাদি।


উপরোক্ত এই অসুখ গুলোর বেশিরভাগ ক্ষেত্রেই  পায়ুপথে রক্ত বের হয়। তাই এটা ভাববেন না যে, পায়ুপথে রক্ত বের হলেই সেটা পাইলস। ফিসার, আলসার, ক্যানসার, প্রলাপস, ফিস্টুলা বা ক্রন্স রোগ  ও হতে পারে। এক এক রোগের এক এক রকম চিকিৎসা। তাই রোগের চিকিৎসা করার আগে সঠিক রোগটি নির্নয় করা খুব জরুরি।


আর একটা কথা, আমাদের দেশের রোগীরা পায়ুপথে অসুখ হলে, সে ছেলে হোক বা মেয়ে হোক প্রথমে কাউকে জানাবে না। লজ্জায়। কিছুদিন ভুগবে। যখন আর পারবে না তখন যাবে হোমিওপ্যাথি অথবা হারবাল চিকিৎসা নিতে। কেউ কেউ আবার ঔষধের দোকান থেকে বলে বলে ঔষধ কিনে খাবে। কেউ কেউ ফকিরের কাছে গিয়ে গাছলা ঔষধ বা হারবাল ঔষধ বা এসিড ব্যাবহার করে অসুখটাকে আরও জটিল করে ফেলেন।


পায়ুপথের সব অসুখেরই সবসময় অপারেশন লাগে না। প্রথমিক অবস্থায় চিকিৎসা করালে অনেক অসুখ মেডিসিন এবং লাইফ স্টাইল পরিবর্তন করলেই সুস্থ হওয়া সম্ভব।

পাইলস রোগ চারটি পর্যায়ের হয়ে থাকে। তার মধ্যে  প্রথম দুইটি পর্যায়ের চিকিৎসা  হলো মেডিসিন এবং  লাইফ স্টাইল  পরিবর্তন। শেষের দুইটি পর্যায়ে অপারেশন  লাগে।

অনেকেরই একটা প্রশ্ন, “ অপারেশন করলে পাইলস নাকি আবার হয়?”


আমি বলব হ্যাঁ হতে পারে। আমাদের  শরীরে যে কোনো অঙ্গ যতক্ষন পর্যন্ত কেটে ফেলে দেয়া না হবে ততক্ষণ পর্যন্ত ঐ অঙ্গে যে কোনো অসুখই হতে পারে। যেমন আপনার যদি টনসিলে একবার ইনফেকশন হয়, তা বারে বারে হতেই থাকে। যখন টনসিল অপারেশন করে ফেলে দেয়া হয় তারপর আর টনসিলে ইনফেকশন  হওয়ার চান্স নেই। আবার পিত্ত থলিতে পাথর হয়। যখন পিত্ত থলি অপারেশন করে ফেলে দেয়া হয় তখন? পিত্ত থলিই নেই পাথর হবে কোথায়? 


কিন্তু পাইলসের ব্যাপারে কি হয়? পায়ু পথের যে গোল অংশটা সেখানে ৩ টি স্থানে পাইলস হতে পারে। গোল অংশটাকে যদি গোল একটা ঘড়ির সাথে তুলনা করি এবং রোগী যদি চিত হয়ে শুয়ে থাকে তাহলে ১১ টা বাজার স্থানে, ৩ টা বাজার স্থানে এবং ৭ টা বাজার স্থানে পাইলস হয়। ধরুন, একজন রোগীর ১১ টা বাজার স্থানে পাইলস  হলো সে অপারেশন করালো। সুস্থও হলো। যেহেতু এক্ষেত্রে অপারেশন করে পায়ুপথ পুরো পুরি ফেলে দেয়া হয় না তাই ঐ রোগীর ৩ টা বাজার স্থানে এবং ৭ টা বাজার স্থানে আবার পাইলস হতে পারে।


পরিশেষে বলতে চাই,  বেশি করে পানি পান করুন, নিয়মিত  ব্যায়াম করুন, পর্যাপ্ত পরিমাণে ঘুমান, বেশি করে শাকসবজি খান, নিয়মিত মল ত্যাগ করুন, কোস্টকাঠিন্য থেকে দুরে থাকুন, নিজের শরীরের যত্ন নিন, নিজের জিবনকে ভালোবাসুন এবং কোন সমস্যা হলে যত দ্রুত সম্ভব ডাক্তারের  পরামর্শ নিয়ে সঠিক চিকিৎসা  নিন। ধন্যবাদ।

ডাঃ মোহাম্মদ মনিরুজ্জামান 

Jr. Consultant surgery 

Shaheed Suhrawardi medical college hospital

Dhaka, Bangladesh


Tag
আরও খবর
697826a914882-270126084457.webp
প্রতিদিন ঘি খেলে কী হয়?

৮০ দিন ১০ ঘন্টা ২ মিনিট আগে


6972c89f0fd66-230126070223.webp
খেজুরের ১০ উপকারিতা

৮৪ দিন ১১ ঘন্টা ৪৫ মিনিট আগে


6916b52ce199d-141125105052.webp
নীরব ঘাতক ডায়াবেটিস, ভুগছে তরুণরাও

১৫৪ দিন ৭ ঘন্টা ৫৭ মিনিট আগে


deshchitro-690a191882a5a-041125091744.webp
ঔষধি গুণে ভরপুর পটকা ফল

১৬৩ দিন ২১ ঘন্টা ৩০ মিনিট আগে


69078abddb42a-021125104549.webp
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচ জনের মৃত্যু

১৬৫ দিন ২০ ঘন্টা ২ মিনিট আগে




68fad0b26c684-241025070450.webp
আত্মীয়ের মধ্যে বিয়ে হলে যেসব রোগের ঝুঁকি

১৭৫ দিন ১১ ঘন্টা ৪৩ মিনিট আগে