হরমুজ খোলায় বিশ্ববাজারে কমলো তেলের দাম উপজেলা প্রশাসনের অভিযানে বাঘারপাড়ায় ৬০ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদরে প্রবাসীর স্ত্রীকে ঘিরে পালিয়ে যাওয়া ও নির্যাতনের পাল্টাপাল্টি অভিযোগ ২য় বছর পার করে ৩য় বছরে পদার্পণ নোয়াখালীর সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন সেবার আলো ফাউন্ডেশন দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল: স্বাস্থ্যমন্ত্রী নতুন প্রজন্মকে বাঁচাতে মাদক রুখতেই হবে রংপুরে পুলিশের জিরো টলারেন্স: আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার ও গাড়ি উদ্ধার চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান বাণিজ্যিক জাহাজ চলাচলে হরমুজ উন্মুক্ত করল ইরান ঝিনাইগাতীতে অন্তর্ভুক্তিকরণ ও আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শার্শার বাগআঁচড়ায় প্রতারিত হয়ে ভ্যান খোয়ালো ষষ্ঠ শ্রেনির ছাএ ভাসুরের ছুরিকাঘাতে নারী খুন ‎সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মি ২ জেলে উ'দ্ধা'র, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক ময়মনসিংহে ৮০ বছর বয়সী ইমামতিকে সম্মাননা শ্রীমঙ্গলে সাইটুলা মাদ্রাসা ভবণ নির্মাণ কাজের উদ্বোধন লালপুরে কোরাআন বিতরণ ও সবক প্রদান লাখাইয়ে কলেজের লাগোয়া ভূমি ক্রয়বিক্রয় কে কেন্দ্র করে নানামুখী আলোচনা ও ভূলবুঝাবুঝি। রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ

ভোলায় সদর হাসপাতালের ডাক্তারকে গণধোলাই

ভোলা সদর হাসপাতালে চিকিৎসা অবহেলায় মাকসুদুর রহমান নামে এক ব্যাবসায়ীর মৃত্যুর অভিযোগে হাসপাতালের কর্মরত চিকিৎসক নাইমুল হাসানকে নিহতের স্বজন ও চিকিৎসা নিতে আসা রোগীরা গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে। শুক্রবার বিকাল ৪টার দিকে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে। পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, হৃদরোগে আক্রান্ত হয়ে নিহত মাকসুদুর রহমান দুপুরে ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি হয়। এ সময় কর্মরত আবাসিক ডাঃ নাইমুল হাসান তার চিকিৎসা প্রদান করে। এবং চিকিৎসা প্রদানের কিছুক্ষণ পরপর মারা যায় মাকসুদুর রহমান। এ খবর শুনে নিহতের স্বজনরা হাসপাতালে এসে চিকিৎসায় অবহেলা কারণে মাকসুদের মৃত্যু হয়েছে এমন অভিযোগ করেন। পরে তারা ঐ চিকিৎসককে মারধর করেন। খবর পেয়ে ভোলা মডেল থানার ওসির নেতৃত্বে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে যান। ভোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাহাদাৎ মোঃ হাচনাইন পারভেজ জানান, দুপুরে একজন রোগী জরুরী বিভাগে চিকিৎসা নিতে আসলে কর্তব্যরত ডাক্তার নাইমুল হাসান রোগী দেখতে বিলম্ব করায় রোগীর মৃত্যু ঘটে। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে আসলে পরিবেশ উত্তেজিত হয়ে উঠে। এক পর্যায়ে ডাক্তারকে মারধর করে উত্তেজিত জনতা এবং রোগীর স্বজনরা। খবর পেয়ে ভোলা থানার একটি মোবাইল টিম ঘটনাস্থলে পাঠানো হয়। তাতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসলে আমি নিজে আরও পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে ডাক্তারকে উদ্ধার করে নিরাপদ জায়গায় নিয়ে আসি। এ বিষয়ে ভোলা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতলের তত্ত্বাবধায়ক ডা: মো. শেখ সুফিয়ান রুস্তম জানান, ঘটনার পরে উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণ করি এবং বিষয়টি গুরুত্বসহকারে দেখবো বলে জানান তিনি।

আরও খবর