চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান বাণিজ্যিক জাহাজ চলাচলে হরমুজ উন্মুক্ত করল ইরান শার্শার বাগআঁচড়ায় প্রতারিত হয়ে ভ্যান খোয়ালো ষষ্ঠ শ্রেনির ছাএ ভাসুরের ছুরিকাঘাতে নারী খুন ‎সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মি ২ জেলে উ'দ্ধা'র, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক ময়মনসিংহে ৮০ বছর বয়সী ইমামতিকে সম্মাননা লালপুরে কোরাআন বিতরণ ও সবক প্রদান লাখাইয়ে কলেজের লাগোয়া ভূমি ক্রয়বিক্রয় কে কেন্দ্র করে নানামুখী আলোচনা ও ভূলবুঝাবুঝি। রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ নরসিংদী পলাশে অবৈধভাবে মওজুদ কৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার ও জরিমানা পদ্মা ভাঙে, চর জাগে—তবু থামে না পদ্মার পারের মানুষের জীবনসংগ্রাম বিশ্বায়নের যুগে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে মানসম্মত শিক্ষার বিকল্প নেই--শিক্ষামন্ত্রী বানিয়াচংয়ে ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, বিপাকে এসএসসি পরীক্ষার্থীরা আসলেন জয় করলেন চলে গেলেন ইউএনও মাহামুদুল হাসান জয়পুরহাটে জামায়াত নেতা প্রভাব খাটিয়ে মিথ্যা মামলা দেওয়ায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন এসআই কামাল হোসেনের বিরুদ্ধে আসামিদের রক্ষায় বাদীকে মামলায় হয়রানির করায় এসপির কাছে অভিযোগ অভয়নগরে বাঁশবাগান থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোর সফর সফল করতে বাঘারপাড়ায় বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ প্রস্তুতি সভা

বিশ্ব ভেটেরিনারি দিবস উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতার ফাইনালে মাভাবিপ্রবি



বিশ্বব্যাপী প্রাণিস্বাস্থ্য সচেতনতা ও পেশাগত দায়িত্ব পালনের গুরুত্ব তুলে ধরতে প্রতি বছরের মতো এবারও পালিত হচ্ছে ওয়ার্ল্ড ভেটেরিনারি ডে ২০২৫। এ উপলক্ষে বাংলাদেশ ভেটেরিনারি অ্যাসোসিয়েশন (BVA)-এর আয়োজনে অনুষ্ঠিত হলো আন্তঃ ভেটেরিনারি স্কুল বিতর্ক প্রতিযোগিতা।


 শুক্রবার (১৮ এপ্রিল) রাজধানীর বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল (BVC) অডিটরিয়ামে সকাল ১০টা থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতায় দেশের ১৫টি ভেটেরিনারি শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় শিক্ষার্থীরা প্রাণিসম্পদ খাতের ভবিষ্যৎ নেতৃত্ব হিসেবে নিজেদের জ্ঞান, যুক্তিবাদিতা ও বিশ্লেষণী দক্ষতা প্রদর্শন করেন।


আয়োজনটির মূল উদ্দেশ্য ছিল ভেটেরিনারি শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান বিনিময়, যৌক্তিক চিন্তাভাবনার চর্চা এবং পেশাদারিত্বের বিকাশ ঘটানো। দেশের ১৫টি ভেটেরিনারি স্কুল থেকে মোট ১৬টি দল এ প্রতিযোগিতায় অংশ নেয়। Tab Round থেকে সেমিফাইনালে পৌঁছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি), শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি), গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) ও মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি)।


সেমিফাইনালে বাকৃবি প্রতিদ্বন্দ্বিতা করে শেকৃবির সঙ্গে এবং মাভাবিপ্রবি মুখোমুখি হয় গাকৃবির। উত্তেজনাপূর্ণ প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে ফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ও মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি)।


আগামী ২৬ এপ্রিল ওয়ার্ল্ড ভেটেরিনারি ডে ২০২৫-এর চূড়ান্ত পর্বে এ দুই দল ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করবে।


আয়োজনের স্পনসর হিসেবে সহযোগীতা করে এসিআই এনিমেল হেলথ, আদিয়ান এগ্রো লিমিটেড, প্রোভেট রিসোর্সেস লিমিটেড, আড়ং ডেইরি, এবং ব্রিজ ফার্মাসিউটিক্যালস লিমিটেড।


আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে, যাতে ভেটেরিনারি শিক্ষার্থীরা কেবল শ্রেণিকক্ষে নয়, বাস্তব অভিজ্ঞতা ও মঞ্চে নিজেদের দক্ষতা প্রদর্শনের সুযোগ পায়।


প্রতিযোগিতা শেষে বিজয়ী দলের হাতে ট্রফি ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ভেটেরিনারি অ্যাসোসিয়েশন (BVA)-এর আহ্বায়ক ডা. সফিউল আহাদ সরদার (স্বপন), সদস্য সচিব ডা. মো. তারেক হোসেন, বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিলের (BVC) রেজিস্ট্রার ডা. গোপাল চন্দ্র বিশ্বাস, প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা, সরকারি ও বেসরকারি পর্যায়ের ভেটেরিনারিয়ান, ভেটেরিনারি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ভ্যাব) ও দি ভেট এক্সিকিউটিভ-এর বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও স্পনসর প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।


উল্লেখ্য, প্রতিবছর এপ্রিল মাসের শেষ শনিবার বিশ্বব্যাপী পালিত হয়ে থাকে বিশ্ব ভেটেরিনারি দিবস। প্রাণিস্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী ভেটেরিনারিয়ানরা এই খাতকে সামনে এগিয়ে নিচ্ছেন এবং মানুষের আমিষ ও প্রোটিনের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন বিশ্ব ভেটেরিনারি দিবসের তাৎপর্যকে আরও বর্ণিল করে তোলে এবং পেশাদার ভেটেরিনারিয়ানদের অবদানকে সর্বজনের সামনে তুলে ধরতে সহায়তা করে।

আরও খবর