পাংশায় মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদ- স্বামীর বাসায় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার লোহাগাড়ায় পারিবারিক কবরস্থানের সীমানা প্রাচীর নির্মাণে বাধার অভিযোগ, সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের প্রতিবাদ নওগাঁয় পুলিশ সুপার এর নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশের ১৪০ পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ একজন মাদক ব্যবসায়ী আটক। চিলমারীতে ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে, নিখোঁজ রাইশা মনি ‎সুন্দরবনে ভারতগামী কার্গো জাহাজে সশস্ত্র ডাকাতি ও গুলিবর্ষণ: নিরাপত্তা নিয়ে চরম শঙ্কা শ্যামনগরে খেলতে গিয়ে শিশুর মৃত্যু ইসলামপুরে ফেসবুকে সমাবেশের ভিডিও : যুবলীগ কর্মী আটক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক হলেন যশোরের শান্তনু ইসলাম সুমিত লাখাইয়ে সংঘর্ষ পরবর্তী মামলা আতংকে ধান,চালসহ গৃহস্থালি সামগ্রী সরিয়ে নিচ্ছে প্রতিপক্ষ। সোনালী ব্যাংক ঝিনাইগাতী শাখার ম্যানেজার রাজীব কুমার সাহা চৌধুরীকে পদোন্নতিজনিত কারণে বিদায় সংবর্ধনা দিনাজপুর মেডিকেলে আউটসোর্সিং এ জনবল নিয়োগে বিতর্কিত প্রতিষ্ঠানকে সুযোগ দেওয়ার সূক্ষ্ম পরিকল্পনার অভিযোগ লেবাননের আকাশে ঝরে গেল স্বপ্ন, কফিনবন্দি নাহিদুলের বাড়ি ফেরা ‎রামপালে মরা গরুর মাংস বিক্রির অপচেষ্টা: দুই বিক্রেতার কারাদণ্ড ও জরিমানা জাবিপ্রবির নতুন উপাচার্য হলেন বাকৃবি অধ্যাপক ড. মো. আমির হোসেন বানিয়াচংয়ে নারীও শিশু নির্যাতন প্রতিরোধে সভা ধর্মপাশায় পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষে নিহত ১ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস ও মানববন্ধন অনুষ্ঠিত রায়পুরে বিএনপি নেতার কাঁটাতারে প্রবাসীর বাড়ি ঘেরাও, দুইদিন অবরুদ্ধ পরিবার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

আজ আবারও ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক বিএনপির

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 22-04-2025 09:37:03 am

তৃতীয় দফায় ঐকমত্য কমিশনের সঙ্গে আজ ফের বৈঠকে বসবে বিএনপি। বৈঠকের বিষয়ে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, দুই মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না, এমন প্রস্তাবের সঙ্গে বিএনপি একমত হতে পারেনি। তবে দলের পক্ষ থেকে মনে করা হচ্ছে, প্রধানমন্ত্রী পদে নির্বাচনের ক্ষেত্রে অপশন ফ্রি থাকা উচিত। 


তিনি আরও জানান, দলীয় ফোরামে আলোচনা শেষে কমিশনকে নতুন প্রস্তাবনা জানানো হবে।


তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা কীভাবে মনোনীত হবেন সে বিষয়ে বিএনপি দলের মধ্যে একমত হয়নি বলে জানান সালাহউদ্দিন। তবে বিএনপি ঐকমত্য কমিশনের সঙ্গে স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কার্যকর কমিশন প্রতিষ্ঠার ব্যাপারে একমত হয়েছে। তিনি বলেন, এটি সংবিধানে উল্লেখ না করে আইন করে প্রতিষ্ঠা করা উচিত।


তিনি আরও বলেন, জেলা কমিশন কাউন্সিল প্রতিষ্ঠার বিষয়ে বিএনপি নীতিগতভাবে একমত হয়েছে এবং এটি আইন করে করা উচিত বলে দলটির অবস্থান।


বিএনপির এ নেতা জানান, বিচার বিভাগের বিষয়ে রোববার পূর্ণাঙ্গ আলোচনা হবে। সংবিধানের প্রায় সব বিষয়ে আলাপ শেষ হয়েছে বলে জানান তিনি। সালাহউদ্দিন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য নিয়ে বলেন, ৪৮ (৩) ধারার পর নতুন বিধান যুক্ত করে রাষ্ট্রপতিকে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া উচিত।

আরও খবর


deshchitro-6a22d250252b5-050626074240.webp
গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

২ দিন ১৩ ঘন্টা ৩৬ মিনিট আগে