অভয়নগরে ভবদহ জলাবদ্ধতা ও কৃষিজমি রক্ষা জোটের মতবিনিময় সভা আদমদীঘিতে টিকটকের ছবি তোলার সময় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু ধর্মপাশা বজ্রপাতে দুইজন নিহত লাখাই রিপোর্টাস ইউনিটির সভাপতির ইচ্ছামত পরিচালনায় সদস্যগনের গন পদত্যাগ। লাখাইয়ে হাম নিয়ে জনসচেনতা ও সতর্কতামূলক প্রচারাভিযানে পথশিশু নিকেতন ফাউন্ডেশন। নাগেশ্বরীতে অষ্টম শ্রেণির ছাত্রকে বলাৎকার : শিক্ষক ওমর ফারুক পলাতক শহরের বেজপাড়ায় ডিবি’র হানা: ৮০ পিস ইয়াবাসহ ‘ববি’ গ্রেপ্তার হেফাজতে নিয়ে মধ্যযুগীয় নির্যাতনের অভিযোগ, ডিবির ওসি আরিফসহ দুই কনস্টেবলকে প্রত্যাহার সাতক্ষীরায় আইন সচেতনতা কর্মশালা ৪০৯ বোতল ফেন্সিডিল পাচারকালে দুইজন আটক ‘সাইলেন্ট এক্সপেল’ বাতিলের নির্দেশ শিক্ষামন্ত্রীর বাড়ির আঙিনায় সবুজ সাফল্য: জাতীয় ফল কাঠালে স্বয়ংসম্পূর্ণতার পথে শিবচর দীর্ঘ নজরদারির পর গ্রেপ্তার মাদক ব্যবসায়ী গলাচিপায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু জীবন সংগ্রামে জিততে চায় জুয়েল শিবচরে কবিদের মিলনমেলা, নতুন প্রজন্মে সংস্কৃতির বার্তা নাগরিক সমস্যায় দ্রুত পদক্ষেপ চায় কমিটি ঝিনাইগাতীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আদমদীঘিতে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসুচীর উদ্বোধন রায়পুরে ৩৫০ লিটার জ্বালানি তেল জব্দ

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে তুমুল সংঘর্ষ, নিহত ৫৪

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 28-04-2025 10:06:23 am

ভারত-পাকিস্তানের তুমুল উত্তেজনা চলছে। এর মধ্যে পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে অনুপ্রবেশের চেষ্টার সময় পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ৫৪ সন্ত্রাসী নিহত হয়েছেন। পাকিস্তানের খাইবারপাখতুনখাওয়া প্রদেশের নর্থ ওয়াজিরিস্তান জেলার হাসান খেল সীমান্ত এলাকা দিয়ে অনুপ্রবেশের সময় দেশটির সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে ওই সন্ত্রাসীরা নিহত হয়েছেন।


রোববার (২৭ এপ্রিল) পাকিস্তানের সামরিক বাহিনীর আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, পাকিস্তানের নিরাপত্তা বাহিনী গত ২৫, ২৬ ও ২৭ এপ্রিল মধ্য রাতে নর্থ ওয়াজিরিস্তান জেলার হাসান খেলের পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টাকারী সন্ত্রাসীদের অবস্থান শনাক্ত করে।


পরে পাকিস্তানের সৈন্যরা সন্ত্রাসীদের অনুপ্রবেশের প্রচেষ্টা ব্যর্থ করে দেন। সুনির্দিষ্ট ও নিখুঁত অভিযানের ফলে সীমান্তে নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ৫৪ সন্ত্রাসী নিহত হয়েছেন বলে বিবৃতিতে জানানো হয়েছে।


এ সময় পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সদস্যরা নিহত সন্ত্রাসীদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করে। পাকিস্তানের আইএসপিআর বলেছে, গোয়েন্দা প্রতিবেদনে সন্ত্রাসীদের এ দলটি পাকিস্তানের অভ্যন্তরে ব্যাপক সন্ত্রাসবাদী কর্মকাণ্ড পরিচালনার জন্য তাদের ‘‘বিদেশী প্রভুদের’’ নির্দেশে বিশেষভাবে অনুপ্রবেশের চেষ্টা করেছিল বলে ইঙ্গিত পাওয়া গেছে।


বিবৃতিতে বলা হয়েছে, সন্ত্রাসীদের অনুপ্রবেশের এ চেষ্টা এমন এক সময়ে ঘটেছে, যখন পাকিস্তানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলছে ভারত। এতে পরিষ্কারভাবে বোঝা যায় যে, সন্ত্রাসীরা কাদের নির্দেশ পাকিস্তানে অনুপ্রবেশের করছে। এ ধরনের পদক্ষেপ রাষ্ট্র ও এর নাগরিকদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও বিশ্বাসঘাতকতার শামিল।


আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের প্রায় আড়াই হাজার কিলোমিটার সীমান্ত রয়েছে। প্রতিবেশী দুই দেশের এ সীমান্তের বিশাল অংশ উন্মুক্ত এবং নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। দুই দেশের সীমান্ত এলাকায় প্রায় অনুপ্রবেশের চেষ্টার সময় সন্ত্রাসীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সংঘর্ষের ঘটনা ঘটে।


চলতি মাসের শুরুর দিকে পাকিস্তান-আফগানিস্তান সীমান্তের উত্তর ওয়াজিরিস্তান জেলার সীমান্তে দিয়ে পাকিস্তানে অনুপ্রবেশের চেষ্টা করে একদল সন্ত্রাসী। এ সময় পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে অন্তত ৮ সন্ত্রাসী নিহত হন। সূত্র: জিও নিউজ। 

আরও খবর







69d656b17b1e8-080426072257.webp
হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল শুরু

১০ দিন ১০ ঘন্টা ১৩ মিনিট আগে