শ্রীমঙ্গলে কাজী সমিতির কমিটি পুনর্গঠন, নাছির উদ্দিন সভাপতি ও শিহাব উদ্দিন সেক্রেটারি মনোনীত রায়পুরে মন্দির নির্মাণ নিয়ে হিন্দু ২ পক্ষের সংঘর্ষ ও মারামারি, আহত ২ দিনাজপুরে প্রকাশ্য দিবালোকে রংমিস্ত্রিকে অপহরণ ও নির্যাতন, চাঁদা দাবির অভিযোগ বিসিবি পরিচালক ও এজ গ্রুপ কমিটির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় শ্রীমঙ্গলে আনন্দ মিছিল নোয়াখালী জেলার এসপি বদলি মাদক বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, রকমগঞ্জে লাশ নিয়ে বিক্ষোভ শ্রীবরদীতে কারিতাসের আয়োজনে পরিবেশ উন্নয়ন, সংরক্ষণ ও বৃক্ষরোপণ স্ট্যান্ডিং কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত এআই ভিডিও বানিয়ে অপপ্রচারে প্রাণ গেল স্কুলছাত্রীর, মানববন্ধনে ফাঁসির দাবি নোয়াখালীতে মাদকের বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা সাড়ে ৮ বছরের প্রতীক্ষার অবসান: জাবিপ্রবির জন্য ১৫৭৩ কোটি টাকার বাজেট প্রস্তাব অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টাসহ অপপ্রচার করায় এমপি কন্যা বিনতীর খোলা চিঠি আশাশুনির মহেশ্বরকাটি মৎস্য সেটে ব্যবসায়ীকে বিমোহিত করে টাকা লোপাট "সরকারের অগ্রাধিকার প্রকল্প খাল খনন কর্মসূচী বাস্তবায়নের সজাগ থাকতে হবে " লাখাইয়ে মতবিনিময় সভায় জেলা প্রশাসক ডক্টর জিএম সরফরাজ। লাখাইয়ে গ্রাম আদালত ও বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রিন্সিপাল কাজী ফারুকী ইনস্টিটিউটে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ‎সুন্দরবনে কোস্ট গার্ড স্টেশনে দুর্বৃত্তদের পরিকল্পিত হামলা: বনদস্যু দমনে অস্থিরতা তৈরির অপচেষ্টা পীরগাছায় মসজিদভিত্তিক গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকদের ৪ দিনব্যাপী উন্নত প্রশিক্ষণ সম্পন্ন শ্যামনগরের গাবুরাতে দুর্যোগে আগাম সতর্কতা ও উদ্ধার অভিযানের সরঞ্জামাদি বিতরণ প্রকাশ্য দিবালোকে বাংলা টিভির বেনাপোল প্রতিনিধিকে হত্যাচেষ্টা, সাংবাদিকদের তীব্র ক্ষোভ নতুন পে-স্কেলে থাকছে না আলাদা বরাদ্দ

নোয়াখালীতে গৃহকর্তাকে কুপিয়ে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি


নোয়াখালীর কোম্পানীগঞ্জে গৃহকর্তাকে কুপিয়ে এক সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।


সোমবার (২৮ এপ্রিল) দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম। এর আগে, রোববার দিবাগত রাত সোয়া ২টার দিকে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের রাস্তার মাথা পেশকারহাট এলাকার চান মিয়া চৌকিদার বাড়িতে এই ঘটনা ঘটে।


ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, আহছান উল্যাহ (৬৫) গত ২০-২৫ বছর ধরে সৌদি প্রবাসী ছিলেন। বর্তমানে তার দুই ছেলে একই দেশে অবস্থান করছে। ২০২২ সালে তিনি দেশে চলে আসেন। রোববার দিবাগত রাত আনুমানিক সোয়া ২টার দিকে ১০/১২ জনের একটি সশস্ত্র ডাকাতদল তার বাড়ির দেয়ালের সীমানা প্রাচীর টপকে ভিতরে প্রবেশ করে। এরপর তারা প্রধান ফটকের তালা ভেঙ্গে রাখে। একপর্যায়ে ভবনের একটি দরজা ভেঙে ঘরের ভিতরে ঢুকে পড়ে। এসময় ডাকাতের উপস্থিতি টের পায় আহছান উল্যাহ। তাৎক্ষণিক তিনি তার কক্ষ থেকে বের হয়ে দেখেন ৬-৭ জন ডাকাত দেশীয় ধারালো অস্ত্র হাতে ঘরের ভিতরে অবস্থান করছে। তখন তিনি তাদের প্রতিরোধ করার চেষ্টা করলে তাকে মাথায় দুটি ও হাতে তিনটি কোপ দিয়ে গুরুত্বর আহত করে। ওই সময় পরিবারের অন্য সদস্যরা তাদের কক্ষে ঢুকে ডাকাত, ডাকাত বলে চিৎকার দিলে ডাকাতরা গৃহকর্ত্রীর গলা থেকে একটি স্বণের চেইন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত গৃহকর্তাতে উদ্ধার করে জেলা শহর মাইজদীর একটি হাসপাতালে ভর্তি করে।


কোম্পানীগঞ্জ থানার ওসি গাজী মুহাম্মদ ফৌজুল আজিম আরো জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। অপরাধীদের ধরতে চেষ্টা চালাচ্ছে পুলিশ।

আরও খবর




deshchitro-6a2ae7f7eae5b-110626105311.webp
নোয়াখালী জেলার এসপি বদলি

৬ ঘন্টা ৭ মিনিট আগে