হরমুজ খোলায় বিশ্ববাজারে কমলো তেলের দাম উপজেলা প্রশাসনের অভিযানে বাঘারপাড়ায় ৬০ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদরে প্রবাসীর স্ত্রীকে ঘিরে পালিয়ে যাওয়া ও নির্যাতনের পাল্টাপাল্টি অভিযোগ ২য় বছর পার করে ৩য় বছরে পদার্পণ নোয়াখালীর সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন সেবার আলো ফাউন্ডেশন দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল: স্বাস্থ্যমন্ত্রী নতুন প্রজন্মকে বাঁচাতে মাদক রুখতেই হবে রংপুরে পুলিশের জিরো টলারেন্স: আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার ও গাড়ি উদ্ধার চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান বাণিজ্যিক জাহাজ চলাচলে হরমুজ উন্মুক্ত করল ইরান ঝিনাইগাতীতে অন্তর্ভুক্তিকরণ ও আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শার্শার বাগআঁচড়ায় প্রতারিত হয়ে ভ্যান খোয়ালো ষষ্ঠ শ্রেনির ছাএ ভাসুরের ছুরিকাঘাতে নারী খুন ‎সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মি ২ জেলে উ'দ্ধা'র, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক ময়মনসিংহে ৮০ বছর বয়সী ইমামতিকে সম্মাননা শ্রীমঙ্গলে সাইটুলা মাদ্রাসা ভবণ নির্মাণ কাজের উদ্বোধন লালপুরে কোরাআন বিতরণ ও সবক প্রদান লাখাইয়ে কলেজের লাগোয়া ভূমি ক্রয়বিক্রয় কে কেন্দ্র করে নানামুখী আলোচনা ও ভূলবুঝাবুঝি। রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ

যৌন নিপীড়নের অভিযোগে কুবির দুই শিক্ষককে পদাবনতি

যৌন নিপীড়ন ও শৃঙ্খলা ভঙ্গের দায়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দুই শিক্ষককে পদাবনতি দেওয়া হয়েছে। ইংরেজি বিভাগের শিক্ষক আলী রেজওয়ান তালুকদারকে সহযোগী অধ্যাপক থেকে সহকারী অধ্যাপক এবং ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের শিক্ষক মোহাম্মদ জসিম উদ্দিনকে সহকারী অধ্যাপক থেকে প্রভাষক পদে পদাবনতি করা হয়েছে।


মঙ্গলবার (২৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে গতকাল রাতে ১০৪ তম সিন্ডিকেটে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, ২০২০ সালে সান্ধ্য কোর্সের শিক্ষার্থীকে যৌন নিপীড়ন ও বিভাগের শিক্ষকদের নিয়ে বাজে মন্তব্য করার অভিযোগ ওঠে সহযোগী অধ্যাপক মো. রেজওয়ান তালুকদারের বিরুদ্ধে। এতে বিভাগীয় প্রধানের পদ থেকে অব্যাহতি দেওয়া হয় তাকে।


এছাড়া, গত বছরের সেপ্টেম্বর মাসে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক জসিম উদ্দিনের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় থেকে চলে গিয়েও তিন শিক্ষার্থীকে নম্বর প্রদান ও যৌন নিপীড়নের অভিযোগ উঠে। পরবর্তীতে ০১ অক্টোবর তদন্ত প্রতিবেদনের স্বার্থে বাধ্যতামূলক ছুটিতে প্রেরণ করা হয়। পদাবনতির বিষয়ে জসিম উদ্দিন বলেন, "আমি এখনো পর্যন্ত নোটিশও পায়নি, চিঠিও হাতে আসেনি। আসলে বলতে পারবো।"


এ বিষয়ে জানতে আলী রেজওয়ানকে কল দেওয়া হলে তিনি কল কেটে দেন। উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলী বলেন, "তাদের বিষয়গুলো সিন্ডিকেট সভায় উঠেছে। সিন্ডিকেট সভার সকলের সিদ্ধান্ত ক্রমেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু এই সিদ্ধান্ত না আরও বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে সবার সম্মতি ক্রমেই।"
আরও খবর