সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত সাড়ে ১২ হাজার কোটি টাকা চিলমারীতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আহত ২জন, প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত। জাবিপ্রবির নতুন উপাচার্যের সঙ্গে সাংবাদিক সমিতির মতবিনিময় জাতীয় চা দিবসে উৎপাদনে শ্রেষ্ঠ কমলগঞ্জের শ্রীগোবিন্দপুর চা বাগান, শনিবার শ্রীমঙ্গলে ষষ্ঠ জাতীয় চা দিবসে পুরস্কার পাচ্ছেন মহসিন মিয়া মধু লোহাগাড়ায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি আটক ‎সুন্দরবনের নিরাপত্তা সুসংহত করতে কোস্ট গার্ডের কঠোর হুঁশিয়ারি ও অভিযানের নতুন মাত্রা বেগমগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত চৌদ্দগ্রাম ট্রাক ও যাত্রীবাহী বাসে সংঘর্ষে চালক নিহত জয়পুরহাটে শিশু ধর্ষণের অভিযুক্ত আসামির যাবজ্জীবন কারাদণ্ড বরিশালে ২৬ মামলার আসামি গ্রেফতার, উদ্ধার বিপুল দেশীয় ধারালো অস্ত্র নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় নোয়াখালীতে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু পবিপ্রবি এএনএসভিএম অনুষদের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় বানিয়াচংয়ে নজরুল বর্ষ উদযাপন বর্ষার আগমনী বার্তা নিয়ে উলিপুর ফুটেছে কদম ফুল মিষ্টি গন্ধে বিমোহিত পথিক দক্ষিণ নড়াইল শিমুলিয়া কলেজে সাবেক অধ্যক্ষ মরহুম কাজী তাকিবুর রহমানের স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত লোহাগাড়ার ব্যবসায়ী পরিবারের সন্তান শাহেদ হাছান আর নেই বিশেষ চাহিদাসম্পন্ন চার শিক্ষার্থী পেল শিক্ষা জীবন বদলে দেওয়ার হুইল চেয়ার ঝিনাইগাতীর কাংশা ইউনিয়ন পরিষদের পুরাতন স্থানে নতুন ভবন নির্মাণের দাবিতে আয়নাপুরে মানববন্ধন অনুষ্ঠিত স্বামীর সঙ্গে অভিমান, গোয়ালন্দে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সুন্দরবনে হরিণ শিকারের ৬ বস্তা ফাঁদ, বরফসহ ট্রলার জব্দ

ছবি সংগৃহীত

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২ মে) রাত ১১টা ৫০ মিনিটের দিকে সুন্দরবনের জ্ঞানপাড়া এলাকার মাঝেরচর পশ্চিম পাড়ে এ অভিযান চালানো হয়।

হরিণ শিকারে ব্যবহৃত ছয় বস্তা ফাঁদ ও প্রায় ৩৭০ কেজি বরফসহ জব্দ হওয়া ট্রলার। ছবি: আসাদুজ্জামানের ফেসবুক থেকে সংগৃহীত

সুন্দরবনের পূর্ব বন বিভাগের বিশেষ টহল দল শুক্রবার (২ মে) গভীর রাতে অভিযান চালিয়ে হরিণ শিকারে ব্যবহৃত ছয় বস্তা ফাঁদ ও প্রায় ৩৭০ কেজি বরফসহ একটি ট্রলার জব্দ করেছে।

গোপন সংবাদের ভিত্তিতে রাত ১১টা ৫০ মিনিটের দিকে সুন্দরবনের জ্ঞানপাড়া এলাকার মাঝেরচর পশ্চিম পাড়ে এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনার নির্দেশনা দেন সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী।

অভিযানে নেতৃত্ব দেন জ্ঞানপাড়া বিশেষ টহল ফাঁড়ির ইনচার্জ ও ফরেস্টার আসাদুজ্জামান। তার সঙ্গে ছিলেন বন বিভাগের আরও কয়েকজন কর্মী।

তবে বন কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা সুন্দরবনের ঘন জঙ্গলে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।

আসাদুজ্জামান বলেন, 'অভিযুক্তদের ধরতে তল্লাশি অভিযান চলছে।'

তিনি আরও জানান, জব্দ করা হরিণ শিকারের ফাঁদ ও অবৈধ ট্রলার জব্দের ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।

আসাদুজ্জামান বলেন, 'সুন্দরবনের বন, সম্পদ ও বন্যপ্রাণী রক্ষায় আমরা সর্বদা সতর্ক আছি। আমাদের প্রাকৃতিক ঐতিহ্য রক্ষায় প্রতিনিয়ত আমরা কাজ করে যাচ্ছি।'

আরও খবর