হরমুজ খোলায় বিশ্ববাজারে কমলো তেলের দাম উপজেলা প্রশাসনের অভিযানে বাঘারপাড়ায় ৬০ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদরে প্রবাসীর স্ত্রীকে ঘিরে পালিয়ে যাওয়া ও নির্যাতনের পাল্টাপাল্টি অভিযোগ ২য় বছর পার করে ৩য় বছরে পদার্পণ নোয়াখালীর সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন সেবার আলো ফাউন্ডেশন দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল: স্বাস্থ্যমন্ত্রী নতুন প্রজন্মকে বাঁচাতে মাদক রুখতেই হবে রংপুরে পুলিশের জিরো টলারেন্স: আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার ও গাড়ি উদ্ধার চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান বাণিজ্যিক জাহাজ চলাচলে হরমুজ উন্মুক্ত করল ইরান ঝিনাইগাতীতে অন্তর্ভুক্তিকরণ ও আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শার্শার বাগআঁচড়ায় প্রতারিত হয়ে ভ্যান খোয়ালো ষষ্ঠ শ্রেনির ছাএ ভাসুরের ছুরিকাঘাতে নারী খুন ‎সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মি ২ জেলে উ'দ্ধা'র, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক ময়মনসিংহে ৮০ বছর বয়সী ইমামতিকে সম্মাননা শ্রীমঙ্গলে সাইটুলা মাদ্রাসা ভবণ নির্মাণ কাজের উদ্বোধন লালপুরে কোরাআন বিতরণ ও সবক প্রদান লাখাইয়ে কলেজের লাগোয়া ভূমি ক্রয়বিক্রয় কে কেন্দ্র করে নানামুখী আলোচনা ও ভূলবুঝাবুঝি। রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ

জাতীয় ঐক্যের প্রতীক তারেক রহমান

© দেশচিত্র আর্কাইভ

তারেক রহমান; রাষ্ট্রযন্ত্রের সর্বোচ্চ নির্যাতনের স্বীকার হয়েও যিনি জাতীয় ঐক্যের প্রতীক।

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যখনই দমন-পীড়ন, ষড়যন্ত্র আর অস্থিরতার কথা উঠবে, তখন এক নাম আমাদের স্মৃতিতে ভেসে উঠবে—তারেক রহমান। রাষ্ট্রযন্ত্রের সর্বোচ্চ নির্যাতনের শিকার হওয়া এই মানুষটি শুধু নিজের জন্য নয়, পুরো জাতির জন্য এক উদাহরণ হয়ে আছেন। ব্যক্তিগত কষ্ট ভুলে, অপমান মেনে, তিনি আজও দলকে, নেতাকর্মীদের এবং জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে যাচ্ছেন। এই অসাধারণ ধৈর্য, এই দেশপ্রেম, এই রাজনৈতিক প্রজ্ঞাই তাকে আমাদের হৃদয়ের নেতা করে তুলেছে।


নির্যাতনের অন্ধকার অধ্যায়

২০০৭ সালের সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়, তারেক রহমানকে যেভাবে গ্রেফতার ও নির্যাতন করা হয়েছিল, তা কেবল একজন রাজনীতিবিদ নয়, একজন মানুষের মৌলিক অধিকারের উপর ছিল চরম আঘাত। কিন্তু তিনি সেই যন্ত্রণা বুকের ভেতর নিয়ে তিনি যখন দেশের মানুষের দোয়া ও সমর্থন নিয়ে চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছেন তখন তিনি শুধু দেশ ছাড়েননি, সাথে নিয়ে গেছেন দেশের প্রতি দায়বদ্ধতা আর ত্যাগের প্রতিশ্রুতি।


প্রতিশোধ নয়, ঐক্যের বার্তা

তারেক রহমানের জায়গায় অন্য কেউ হলে প্রতিশোধের পথেই হাঁটতেন। আমরা দেখেছি এক নারীর প্রতিশোধ পরায়ণতা এই দেশকে কতটা পিছিয়ে দিয়েছে। কিন্তু তারেক রহমান সেই পথে যাননি। প্রতিহিংসা নয়—তিনি বারবার বলেছেন, “সব ভুলে এক হোন, দেশের জন্য এক থাকুন, সবার আগে বাংলাদেশ।” এই উচ্চতা, এই মানসিক দৃঢ়তা তাকে সাধারণ রাজনীতিবিদের চেয়ে আলাদা করে। পিতার মত তিনিও উপলব্ধি করেছেন—রাষ্ট্রকে বদলাতে হলে জাতিকে এক করতে হয়। আর এই ঐক্যের রাজনীতিই তার সবচেয়ে বড় শক্তি। 

রাফায়েতুল আহম্মেদ রাবিত, শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়।

আরও খবর