শ্রীমঙ্গলে কাজী সমিতির কমিটি পুনর্গঠন, নাছির উদ্দিন সভাপতি ও শিহাব উদ্দিন সেক্রেটারি মনোনীত রায়পুরে মন্দির নির্মাণ নিয়ে হিন্দু ২ পক্ষের সংঘর্ষ ও মারামারি, আহত ২ দিনাজপুরে প্রকাশ্য দিবালোকে রংমিস্ত্রিকে অপহরণ ও নির্যাতন, চাঁদা দাবির অভিযোগ বিসিবি পরিচালক ও এজ গ্রুপ কমিটির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় শ্রীমঙ্গলে আনন্দ মিছিল নোয়াখালী জেলার এসপি বদলি মাদক বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, রকমগঞ্জে লাশ নিয়ে বিক্ষোভ শ্রীবরদীতে কারিতাসের আয়োজনে পরিবেশ উন্নয়ন, সংরক্ষণ ও বৃক্ষরোপণ স্ট্যান্ডিং কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত এআই ভিডিও বানিয়ে অপপ্রচারে প্রাণ গেল স্কুলছাত্রীর, মানববন্ধনে ফাঁসির দাবি নোয়াখালীতে মাদকের বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা সাড়ে ৮ বছরের প্রতীক্ষার অবসান: জাবিপ্রবির জন্য ১৫৭৩ কোটি টাকার বাজেট প্রস্তাব অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টাসহ অপপ্রচার করায় এমপি কন্যা বিনতীর খোলা চিঠি আশাশুনির মহেশ্বরকাটি মৎস্য সেটে ব্যবসায়ীকে বিমোহিত করে টাকা লোপাট "সরকারের অগ্রাধিকার প্রকল্প খাল খনন কর্মসূচী বাস্তবায়নের সজাগ থাকতে হবে " লাখাইয়ে মতবিনিময় সভায় জেলা প্রশাসক ডক্টর জিএম সরফরাজ। লাখাইয়ে গ্রাম আদালত ও বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রিন্সিপাল কাজী ফারুকী ইনস্টিটিউটে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ‎সুন্দরবনে কোস্ট গার্ড স্টেশনে দুর্বৃত্তদের পরিকল্পিত হামলা: বনদস্যু দমনে অস্থিরতা তৈরির অপচেষ্টা পীরগাছায় মসজিদভিত্তিক গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকদের ৪ দিনব্যাপী উন্নত প্রশিক্ষণ সম্পন্ন শ্যামনগরের গাবুরাতে দুর্যোগে আগাম সতর্কতা ও উদ্ধার অভিযানের সরঞ্জামাদি বিতরণ প্রকাশ্য দিবালোকে বাংলা টিভির বেনাপোল প্রতিনিধিকে হত্যাচেষ্টা, সাংবাদিকদের তীব্র ক্ষোভ নতুন পে-স্কেলে থাকছে না আলাদা বরাদ্দ

নোয়াখালীতে ১১ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নোয়াখালীতে ১১ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার



নোয়াখালীতে ১১ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার


রিপন মজুমদার নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালীর সোনাইমুড়ীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। লক্ষ্মীপুরের ব্যবসায়ী আব্দুল মান্নান ভূঁইয়া হত্যা মামলায় দীর্ঘ ১১ বছর ধরে তিনি আত্মগোপনে ছিলেন।


গ্রেপ্তার মো. জুলফিকার (২৮) লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার সৈয়দপুনর কাশেম ভূঁইয়ার বাড়ির নুরুল ইসলামের ছেলে।


গতকাল সোমবার (৫ মে) রাতে সোনাইমুড়ী বাইপাস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার, সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।  


প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১৪ সালের ২১ মে রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী ইউনিয়নের ব্যবসায়ী আব্দুল মান্নান ভূঁইয়াকে বাসা থেকে ডেকে নিয়ে জবাই করে হত্যা করা হয়। পরদিন তার মরদেহ বাড়ির পাশেই পড়ে থাকতে দেখা যায়। ঘটনার চার দিন পর নিহতের স্ত্রী অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।


প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, লক্ষ্মীপুর সদর থানায় মামলার তদন্ত শেষে জেলা গোয়েন্দা শাখা আটজন আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও শুনানির পর ২০২০ সালের ৬ ফেব্রুয়ারি আদালত তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেন। মো. জুলফিকার ছিলেন ওই মামলার একজন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি।  ৫ মে রাত ৮টার দিকে র‍্যাব-১১, সিপিসি-৩ এর সদস্যরা নোয়াখালী জেলার সোনাইমুড়ী বাইপাস সড়ক থেকে তাকে গ্রেপ্তার করেন। পরে আসামিকে লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

আরও খবর




deshchitro-6a2ae7f7eae5b-110626105311.webp
নোয়াখালী জেলার এসপি বদলি

৬ ঘন্টা ৪ মিনিট আগে