শ্রীমঙ্গলে কাজী সমিতির কমিটি পুনর্গঠন, নাছির উদ্দিন সভাপতি ও শিহাব উদ্দিন সেক্রেটারি মনোনীত রায়পুরে মন্দির নির্মাণ নিয়ে হিন্দু ২ পক্ষের সংঘর্ষ ও মারামারি, আহত ২ দিনাজপুরে প্রকাশ্য দিবালোকে রংমিস্ত্রিকে অপহরণ ও নির্যাতন, চাঁদা দাবির অভিযোগ বিসিবি পরিচালক ও এজ গ্রুপ কমিটির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় শ্রীমঙ্গলে আনন্দ মিছিল নোয়াখালী জেলার এসপি বদলি মাদক বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, রকমগঞ্জে লাশ নিয়ে বিক্ষোভ শ্রীবরদীতে কারিতাসের আয়োজনে পরিবেশ উন্নয়ন, সংরক্ষণ ও বৃক্ষরোপণ স্ট্যান্ডিং কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত এআই ভিডিও বানিয়ে অপপ্রচারে প্রাণ গেল স্কুলছাত্রীর, মানববন্ধনে ফাঁসির দাবি নোয়াখালীতে মাদকের বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা সাড়ে ৮ বছরের প্রতীক্ষার অবসান: জাবিপ্রবির জন্য ১৫৭৩ কোটি টাকার বাজেট প্রস্তাব অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টাসহ অপপ্রচার করায় এমপি কন্যা বিনতীর খোলা চিঠি আশাশুনির মহেশ্বরকাটি মৎস্য সেটে ব্যবসায়ীকে বিমোহিত করে টাকা লোপাট "সরকারের অগ্রাধিকার প্রকল্প খাল খনন কর্মসূচী বাস্তবায়নের সজাগ থাকতে হবে " লাখাইয়ে মতবিনিময় সভায় জেলা প্রশাসক ডক্টর জিএম সরফরাজ। লাখাইয়ে গ্রাম আদালত ও বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রিন্সিপাল কাজী ফারুকী ইনস্টিটিউটে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ‎সুন্দরবনে কোস্ট গার্ড স্টেশনে দুর্বৃত্তদের পরিকল্পিত হামলা: বনদস্যু দমনে অস্থিরতা তৈরির অপচেষ্টা পীরগাছায় মসজিদভিত্তিক গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকদের ৪ দিনব্যাপী উন্নত প্রশিক্ষণ সম্পন্ন শ্যামনগরের গাবুরাতে দুর্যোগে আগাম সতর্কতা ও উদ্ধার অভিযানের সরঞ্জামাদি বিতরণ প্রকাশ্য দিবালোকে বাংলা টিভির বেনাপোল প্রতিনিধিকে হত্যাচেষ্টা, সাংবাদিকদের তীব্র ক্ষোভ নতুন পে-স্কেলে থাকছে না আলাদা বরাদ্দ

আবারও নোয়াখালীতে ৬ বছর শিশুকে ধর্ষণের অভিযোগ

আবারও নোয়াখালীতে ৬ বছর শিশুকে ধর্ষণের অভিযোগ



আবারও নোয়াখালীতে ৬ বছর শিশুকে ধর্ষণের অভিযোগ


রিপন মজুমদার নোয়াখালী জেলা প্রতিনিধি 

নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নে কাঠবাদামের প্রলোভন দেখিয়ে ৬ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ৫০ বছর বয়সী মো. কামাল উদ্দিন নামের এক ব্যক্তির বিরুদ্ধে।


বুধবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সুধারাম মডেল থানার পুলিশ। এরআগে গত সোমবার (৪ মে) দুপুরে উপজেলার এওজবালিয়া ইউনিয়নের চর শুল্লুকিয়া গ্রামের পাকিস্তানীর বাড়িতে এই ঘটনা ঘটে।


অভিযুক্ত মো. কামাল উদ্দিন চর শুল্লুকিয়া গ্রামের আনোয়ার উল্যার ছেলে। এদিকে স্থানীয় একটি মহল ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করছে বলে অভিযোগ ওঠেছে।


ভুক্তভোগী শিশুর মা অভিযোগ করে বলেন, গত সোমবার দুপুরে প্রতিবেশী কামাল উদ্দিনের বাড়িতে তার ছেলের বৌয়ের কাছে একটি প্রয়োজনে আমার শিশু কন্যাকে পাঠায়। পরে আমার কন্যা বাড়ি ফেরার পথে কামাল উদ্দিন আমার ৬ বছর বয়সী ছোট্ট কন্যাকে কাঠবাদাম কুড়িয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে তাদের বাড়ির পাশের পুকুর পাড়ে নিয়ে যায়। এসময় একটি গাছের নিচে তাঁর হাত-পা ও মুখ ছেপে ধরে তাঁর পরনের পায়জামা খুলে তাকে নির্যাতন (ধর্ষণ) করে। পরে মুখ বন্ধ অবস্থায় মেয়ের কাঁতরানি শুনে পাশের পথচারী এক নারী এগিয়ে আসলে কামাল দৌঁড়ে পালিয়ে যায়। ওনারী ঘটনাটি আমাদের এবং আশে-পাশের লোকজনকে জানালে পুরো এলাকায় ছড়িয়ে পড়ে। পরে আমরা সমাজের গণ্যমান্য কয়েকজন ব্যক্তিকে বিষয়টি জানালে স্থানীয়রা বিষয়টি সমাধান করবে বলে আমাদের আশ্বস্ত করেন।


ভুক্তভোগী শিশুর মা আরো জানায়, যদি ওই মহিলা বিষয়টি না দেখে ফেলতো তাহলে আমার কন্যাকে মেরেই ফেলতো। আমরা যদি ৬ বছর বয়সী ছোট্ট এই শিশু নির্যাতনের (ধর্ষণের) ঘটনার সঠিক বিচার না পাই তাহলে থানায় অভিযোগ করবো।


সরেজমিনে এবিষয়ে কথা বলতে চাইলে অভিযুক্ত কামাল উদ্দিনকে খুঁজে পাওয়া যায়নি। ঘটনাটি জানাজানির পরপরই ধর্ষক কামাল উদ্দিন পালিয়ে গেছেন বলে জানান স্থানীয়রা। তবে বিষয়টি নিয়ে এলাকার মানুষ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে অভিযুক্ত কামাল উদ্দিনের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।


এবিষয়ে নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) আবদুল্লাহ আল ফারুক জানান, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি। তবে আজ সকালে বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও খবর




deshchitro-6a2ae7f7eae5b-110626105311.webp
নোয়াখালী জেলার এসপি বদলি

৬ ঘন্টা ৮ মিনিট আগে