অভয়নগরে ভবদহ জলাবদ্ধতা ও কৃষিজমি রক্ষা জোটের মতবিনিময় সভা আদমদীঘিতে টিকটকের ছবি তোলার সময় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু ধর্মপাশা বজ্রপাতে দুইজন নিহত লাখাই রিপোর্টাস ইউনিটির সভাপতির ইচ্ছামত পরিচালনায় সদস্যগনের গন পদত্যাগ। লাখাইয়ে হাম নিয়ে জনসচেনতা ও সতর্কতামূলক প্রচারাভিযানে পথশিশু নিকেতন ফাউন্ডেশন। নাগেশ্বরীতে অষ্টম শ্রেণির ছাত্রকে বলাৎকার : শিক্ষক ওমর ফারুক পলাতক শহরের বেজপাড়ায় ডিবি’র হানা: ৮০ পিস ইয়াবাসহ ‘ববি’ গ্রেপ্তার হেফাজতে নিয়ে মধ্যযুগীয় নির্যাতনের অভিযোগ, ডিবির ওসি আরিফসহ দুই কনস্টেবলকে প্রত্যাহার সাতক্ষীরায় আইন সচেতনতা কর্মশালা ৪০৯ বোতল ফেন্সিডিল পাচারকালে দুইজন আটক ‘সাইলেন্ট এক্সপেল’ বাতিলের নির্দেশ শিক্ষামন্ত্রীর বাড়ির আঙিনায় সবুজ সাফল্য: জাতীয় ফল কাঠালে স্বয়ংসম্পূর্ণতার পথে শিবচর দীর্ঘ নজরদারির পর গ্রেপ্তার মাদক ব্যবসায়ী গলাচিপায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু জীবন সংগ্রামে জিততে চায় জুয়েল শিবচরে কবিদের মিলনমেলা, নতুন প্রজন্মে সংস্কৃতির বার্তা নাগরিক সমস্যায় দ্রুত পদক্ষেপ চায় কমিটি ঝিনাইগাতীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আদমদীঘিতে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসুচীর উদ্বোধন রায়পুরে ৩৫০ লিটার জ্বালানি তেল জব্দ

ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে সীমান্তে এসপিদের সতর্ক থাকার নির্দেশ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 07-05-2025 09:22:01 pm

দেশের প্রতিটি সীমান্তে পুলিশ সুপারদের (এসপি) সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন আইজিপি বাহারুল ইসলাম। ভারত ও পাকিস্তানের মধ্যকার চলমান উত্তেজনার জেরে এই নির্দেশনা দেওয়া হয়েছে। 



বুধবার (৭ মে) বিকেলে রাজধানীর গুলশানে বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশনে ‘বাংলাদেশ পুলিশ বার্ষিক শুটিং প্রতিযোগিতা এবং আইজিপি কাপ-২০২৪’ এর চূড়ান্ত প্রতিযোগিতায় সংবাদিকদের এই নির্দেশনার কথা জানান আইজিপি।


তিনি বলেন, ‘ভারত ও পা‌কিস্তানের সংঘাত ঘিরে বাংলা‌দে‌শের নিরাপত্তা যেন বি‌ঘ্নিত না হয়, কোনো জ‌ঙ্গি বা সন্ত্রাসীরা যেন দে‌শে প্রবেশ কর‌তে না পা‌রে, এজন্য সীমান্ত জেলাগুলার পু‌লিশ সুপার‌দের সতর্ক করা হ‌য়ে‌ছে।’

 

এদিকে, ভারত-পাকিস্তানের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে উভয় দেশকে শান্ত, সংযত থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। পরিস্থিতি আরও খারাপ করতে পারে- এমন কোনো পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকার আহ্বানও জানানো হয়েছে।  

 

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ভারত ও পাকিস্তানের ক্রমবর্ধমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ সরকার। 


আরও জানানো হয়, আঞ্চলিক শান্তি, সমৃদ্ধি এবং স্থিতিশীলতা বজায় রাখতে কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে দুই দেশকে উত্তেজনা প্রশমনের আহ্বান জানানো হয়েছে। এই অঞ্চলের জনগণের কল্যাণে শান্তি বজায় রাখা হবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।

আরও খবর