চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান বাণিজ্যিক জাহাজ চলাচলে হরমুজ উন্মুক্ত করল ইরান শার্শার বাগআঁচড়ায় প্রতারিত হয়ে ভ্যান খোয়ালো ষষ্ঠ শ্রেনির ছাএ ভাসুরের ছুরিকাঘাতে নারী খুন ‎সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মি ২ জেলে উ'দ্ধা'র, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক ময়মনসিংহে ৮০ বছর বয়সী ইমামতিকে সম্মাননা লালপুরে কোরাআন বিতরণ ও সবক প্রদান লাখাইয়ে কলেজের লাগোয়া ভূমি ক্রয়বিক্রয় কে কেন্দ্র করে নানামুখী আলোচনা ও ভূলবুঝাবুঝি। রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ নরসিংদী পলাশে অবৈধভাবে মওজুদ কৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার ও জরিমানা পদ্মা ভাঙে, চর জাগে—তবু থামে না পদ্মার পারের মানুষের জীবনসংগ্রাম বিশ্বায়নের যুগে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে মানসম্মত শিক্ষার বিকল্প নেই--শিক্ষামন্ত্রী বানিয়াচংয়ে ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, বিপাকে এসএসসি পরীক্ষার্থীরা আসলেন জয় করলেন চলে গেলেন ইউএনও মাহামুদুল হাসান জয়পুরহাটে জামায়াত নেতা প্রভাব খাটিয়ে মিথ্যা মামলা দেওয়ায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন এসআই কামাল হোসেনের বিরুদ্ধে আসামিদের রক্ষায় বাদীকে মামলায় হয়রানির করায় এসপির কাছে অভিযোগ অভয়নগরে বাঁশবাগান থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোর সফর সফল করতে বাঘারপাড়ায় বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ প্রস্তুতি সভা

'সোশ্যাল জাস্টিস' প্রতিযোগিতায় প্রথম কুমিল্লা বিশ্ববিদ্যালয়

"Next Generation Global Connect" আয়োজিত আন্তর্জাতিক অনলাইন প্রতিযোগিতায় 'সোশ্যাল জাস্টিস' বিষয়ে গ্লোবাল পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের টিম Team Unpredictable। ১১ মে (রবিবার) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।


বিশ্বের বিভিন্ন দেশ থেকে মোট ৮টি দল এই প্রতিযোগিতায় রেজিস্ট্রেশন করে।এতে ১৮ স্কোর নিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দলটি যৌথভাবে প্রথম হয় কেনিয়ার Cloudton Hamp Ventures Sustainability Group দলের সঙ্গে। Team Unpredictable-এর নেতৃত্বে ছিলেন বাংলা বিভাগের ১৬তম আবর্তনের শিক্ষার্থী মো. রিমেল। দলের অন্যান্য সদস্যরা হলেন একই বিভাগের সাইমা আক্তার এবং নৃবিজ্ঞান বিভাগের ১৮তম আবর্তনের ফারিহা আক্তার ও বি এম ফয়সাল।


এই বিষয়ে Team Unpredictable এর লিডার মো. রিমেল বলেন,"এটি আমাদের জন্য এক অভূতপূর্ব অভিজ্ঞতা। বৈশ্বিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারা এবং 'Social Justice' বিষয়ে আমাদের চিন্তা ও কণ্ঠস্বর তুলে ধরতে পারাটা গর্বের। এই অর্জন শুধু আমাদের দলের না, বরং পুরো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এবং দেশের তরুণদের জন্য একটি প্রেরণা। ভবিষ্যতেও আমরা সামাজিক ন্যায়ের পক্ষে কাজ করে যেতে চাই।"

এছাড়া এই প্রতিযোগিতায় ১৬ স্কোর নিয়ে তৃতীয় স্থান অর্জন করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দল NSTU। উল্লেখ্য,এই অর্জন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্তর্জাতিক পর্যায়ে সৃজনশীলতা ও সামাজিক ন্যায়ের বিষয়ে সচেতনতা বৃদ্ধির এক অনন্য উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।
আরও খবর