চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান বাণিজ্যিক জাহাজ চলাচলে হরমুজ উন্মুক্ত করল ইরান শার্শার বাগআঁচড়ায় প্রতারিত হয়ে ভ্যান খোয়ালো ষষ্ঠ শ্রেনির ছাএ ভাসুরের ছুরিকাঘাতে নারী খুন ‎সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মি ২ জেলে উ'দ্ধা'র, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক ময়মনসিংহে ৮০ বছর বয়সী ইমামতিকে সম্মাননা লালপুরে কোরাআন বিতরণ ও সবক প্রদান লাখাইয়ে কলেজের লাগোয়া ভূমি ক্রয়বিক্রয় কে কেন্দ্র করে নানামুখী আলোচনা ও ভূলবুঝাবুঝি। রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ নরসিংদী পলাশে অবৈধভাবে মওজুদ কৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার ও জরিমানা পদ্মা ভাঙে, চর জাগে—তবু থামে না পদ্মার পারের মানুষের জীবনসংগ্রাম বিশ্বায়নের যুগে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে মানসম্মত শিক্ষার বিকল্প নেই--শিক্ষামন্ত্রী বানিয়াচংয়ে ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, বিপাকে এসএসসি পরীক্ষার্থীরা আসলেন জয় করলেন চলে গেলেন ইউএনও মাহামুদুল হাসান জয়পুরহাটে জামায়াত নেতা প্রভাব খাটিয়ে মিথ্যা মামলা দেওয়ায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন এসআই কামাল হোসেনের বিরুদ্ধে আসামিদের রক্ষায় বাদীকে মামলায় হয়রানির করায় এসপির কাছে অভিযোগ অভয়নগরে বাঁশবাগান থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোর সফর সফল করতে বাঘারপাড়ায় বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ প্রস্তুতি সভা

এবার উপাচার্যের পদত্যাগের দাবিতে আমরণ অনশনে ববি শিক্ষার্থীরা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্যের পদত্যাগের দাবিতে আজ রাত থেকেই আমরণ অনশনে বসেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। 


সোমবার রাত সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে থেকে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়ার পর রাত সাড়ে ১১ টায় আন্দোলনরত শিক্ষার্থীরা অনশনে বসেন৷ 


সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুজয় বিশ্বাস শুভ বলেন, যতক্ষণ পর্যন্ত শিক্ষার্থীদের প্রাণের দাবি উপাচার্যের পদত্যাগ না মেনে নেওয়া হবে, ততক্ষণ আন্দোলনকারীদের একটি অংশ আমরণ অনশনে বসবেন৷ 


অনশনরত আইন বিভাগের শিক্ষার্থী ওয়াহিদুর রহমান বলেন, আমাদের ক্ষোভের পরিসীমা এই উপাচার্য অতিক্রম করেছেন এবং শিক্ষার্থীদের যৌক্তিক দাবি তিনি পায়ে মারিয়েছেন৷ যতক্ষণ পর্যন্ত ফ্যাসিস্ট শুচিতা শরমিন পদত্যাগ করবেন অথবা তাকে অপসারণ করা না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের অনশন জারি থাকবে। 


উল্লেখ্য, উপাচার্যের পদত্যাগের দাবিতে গত ২৮ দিন যাবৎ আন্দোলন করে আসছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা৷

আরও খবর