হরমুজ খোলায় বিশ্ববাজারে কমলো তেলের দাম উপজেলা প্রশাসনের অভিযানে বাঘারপাড়ায় ৬০ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদরে প্রবাসীর স্ত্রীকে ঘিরে পালিয়ে যাওয়া ও নির্যাতনের পাল্টাপাল্টি অভিযোগ ২য় বছর পার করে ৩য় বছরে পদার্পণ নোয়াখালীর সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন সেবার আলো ফাউন্ডেশন দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল: স্বাস্থ্যমন্ত্রী নতুন প্রজন্মকে বাঁচাতে মাদক রুখতেই হবে রংপুরে পুলিশের জিরো টলারেন্স: আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার ও গাড়ি উদ্ধার চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান বাণিজ্যিক জাহাজ চলাচলে হরমুজ উন্মুক্ত করল ইরান ঝিনাইগাতীতে অন্তর্ভুক্তিকরণ ও আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শার্শার বাগআঁচড়ায় প্রতারিত হয়ে ভ্যান খোয়ালো ষষ্ঠ শ্রেনির ছাএ ভাসুরের ছুরিকাঘাতে নারী খুন ‎সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মি ২ জেলে উ'দ্ধা'র, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক ময়মনসিংহে ৮০ বছর বয়সী ইমামতিকে সম্মাননা শ্রীমঙ্গলে সাইটুলা মাদ্রাসা ভবণ নির্মাণ কাজের উদ্বোধন লালপুরে কোরাআন বিতরণ ও সবক প্রদান লাখাইয়ে কলেজের লাগোয়া ভূমি ক্রয়বিক্রয় কে কেন্দ্র করে নানামুখী আলোচনা ও ভূলবুঝাবুঝি। রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ

নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে যুবক নিহত

নারায়ণগঞ্জ শহরের জিমখানা এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে শাহাদাত (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। পুলিশের প্রাথমিক ধারণা, মাদক কারবার নিয়ে দ্বন্দ্বের জেরে এ হত্যাকাণ্ড ঘটে। বুধবার রাত সাড়ে ১০টার দিকে সিটি পার্ক গেটের সামনে এ ঘটনা ঘটে। নিহত শাহাদাত নতুন জিমখানা এলাকার গিয়াসউদ্দিন মিয়ার ছেলে এবং স্বপনের বাড়ির ভাড়াটিয়া ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় কয়েকজন যুবকের সঙ্গে শাহাদাতের কথা কাটাকাটি ও ধস্তাধস্তি হয়। একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শাহাদাতের বড় বোন বলেন, “আমার ভাইকে যেভাবে হত্যা করা হয়েছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমি দোষীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানাই।” নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাসির আহমেদ বলেন, “নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, শাহাদাত চিহ্নিত মাদক কারবারি ছিলেন। মাদক কারবার সংক্রান্ত দ্বন্দ্ব থেকেই এই হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে। ঘটনার রহস্য উদঘাটনে এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।” স্থানীয়দের মধ্যে এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, এলাকায় টহল জোরদার করা হয়েছে।

আরও খবর