হরমুজ খোলায় বিশ্ববাজারে কমলো তেলের দাম উপজেলা প্রশাসনের অভিযানে বাঘারপাড়ায় ৬০ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদরে প্রবাসীর স্ত্রীকে ঘিরে পালিয়ে যাওয়া ও নির্যাতনের পাল্টাপাল্টি অভিযোগ ২য় বছর পার করে ৩য় বছরে পদার্পণ নোয়াখালীর সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন সেবার আলো ফাউন্ডেশন দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল: স্বাস্থ্যমন্ত্রী নতুন প্রজন্মকে বাঁচাতে মাদক রুখতেই হবে রংপুরে পুলিশের জিরো টলারেন্স: আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার ও গাড়ি উদ্ধার চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান বাণিজ্যিক জাহাজ চলাচলে হরমুজ উন্মুক্ত করল ইরান ঝিনাইগাতীতে অন্তর্ভুক্তিকরণ ও আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শার্শার বাগআঁচড়ায় প্রতারিত হয়ে ভ্যান খোয়ালো ষষ্ঠ শ্রেনির ছাএ ভাসুরের ছুরিকাঘাতে নারী খুন ‎সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মি ২ জেলে উ'দ্ধা'র, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক ময়মনসিংহে ৮০ বছর বয়সী ইমামতিকে সম্মাননা শ্রীমঙ্গলে সাইটুলা মাদ্রাসা ভবণ নির্মাণ কাজের উদ্বোধন লালপুরে কোরাআন বিতরণ ও সবক প্রদান লাখাইয়ে কলেজের লাগোয়া ভূমি ক্রয়বিক্রয় কে কেন্দ্র করে নানামুখী আলোচনা ও ভূলবুঝাবুঝি। রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ

ইবির নাটোর জেলা ছাত্র কল্যাণের সভাপতি মেহেদী, সম্পাদক ফেরদৌস

মাহফুজুল হক পিয়াস, ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নাটোর জেলা ছাত্র কল্যাণ সমিতির নতুন আংশিক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে বায়োমেডিকেল ইন্জিনিয়ারিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো: মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক হিসেবে ট্যাুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো: ফেরদৌস হোসেনকে মনোনীত করা হয়েছে। এছাড়াও কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে স্থান পেয়েছেন বাংলা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহনাজ আফরিন মেঘ।


শুক্রবার (১৬ মে) সংগঠনটির উপদেষ্টা মণ্ডলী এবং সদ্য বিদায়ী সভাপতি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।


সদ্য মনোনীত সভাপতি মেহেদি হাসান বলেন, শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ নিশ্চিত করা, তাদের সমস্যার সময় পাশে দাঁড়ানো এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানই আমাদের মূল লক্ষ্য। একজন সভাপতি হিসেবে আমি প্রতিটি সদস্যের প্রতি দায়িত্ব পালনে স্বচ্ছতা, নিষ্ঠা ও আন্তরিকতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করছি। আমরা সম্মিলিতভাবে একটি ইতিবাচক, সহানুভূতিশীল ও উদ্দীপনাময় পরিবেশ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।

সদ্য মনোনীত সাধারণ সম্পাদক ফেরদৌস হোসেন বলেন, উপদেষ্টা স্যারগণ ও বড় ভাইদের  প্রতি কৃতজ্ঞতা যে নাটোর জেলা ছাত্র কল্যাণ সমিতির মতো এত বড় প্ল্যাটফর্মে আমাকে যোগ্য হিসেবে আপনাদের মনে হয়েছে। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব নাটোর জেলা সকল ছাত্র-ছাত্রীদের ভ্রাতৃত্বের বন্ধন আরো সুদৃঢ় করার এবং নাটোর জেলা ছাত্র কল্যাণ সমিতি ছাত্র-ছাত্রীদের পাশে সব সময় থাকবে, ছোট ভাই ও বোনদের পতি  সর্বোচ্চ সহযোগিতা কামনা করছি, যেন নাটোর জেলা ছাত্র কল্যাণ সমিতি আরো একধাপ এগিয়ে নিতে সক্ষম হই।

আরও খবর