আশাশুনিতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে রাসায়নিক স্প্রে করে আশফল বাগান নষ্টের অভিযোগ, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা বানিয়াচংয়ে দায়িত্ব নিয়ে দুই চেয়ারম্যানের দ্বন্দ্ব, অর্ধশতাধিক আহত খড় শুকানোকে কেন্দ্র করে হামলা, গৃহবধূর মৃত্যু শ্রীমঙ্গল উপজেলা ক্রীড়া সংস্থার৭ সদস্যের এ্যাডহক কমিটির অনুমোদন আগরদাড়ীতে শিক্ষককে গণপিটুনি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আহমদ আলী সরদারের ইন্তেকাল হত্যা না আত্মহত্যা, ধোঁয়াশায় পরিবার শাশুড়িকে কুপিয়ে হত্যার চেষ্টার আসামি দেড় মাসেও গ্রেপ্তার হয়নি কচুয়ায় মৃত্যুর আড়াই মাস পর কবর থেকে কন্যা শিশুর লাশ উত্তোলন আশাশুনি উপজেলা তরুণ দলের কমিটি অনুমোদন ★নাভিদ সভাপতি, সাইফুল সম্পাদক মাদারীপুরের ডাসারে মাদকসহ ও বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত মোট ৪ জন আসামিকে গ্রেফতার করে,ডাসার থানা পুলিশ। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা শৈলকুপায় কলেজছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে সংবাদ সম্মেলন, সুষ্ঠু তদন্তের দাবি স্বামী ও শ্বশুরবাড়ির নির্যাতনে কলেজছাত্রী ফারজানার নির্মম মৃত্যু: পরিকল্পিত হত্যাকাণ্ডের অভিযোগ, বিচারের দাবিতে ক্ষোভ লালপুরের বিলমাড়ীয়া সরকারি ফুটবল মাঠ নিয়ে নতুন স্বপ্ন কচুয়ায় ১০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রায়পুরে কর্তৃপক্ষের অবহেলায় খুলছেন অননুমোদিত ক্লিনিক, ভূয়া ডাক্তার সিনথিয়া দিচ্ছেন গাইনী রোগের জটিল চিকিৎসা ‎ দেওয়ানগঞ্জের ডাংধরায় ১১০ বোতল ভারতীয় মদ উদ্ধার হাতিয়ায় এনসিপি নেতার বিরুদ্ধে সরকারি জায়গার তেলের পাম্প স্থাপন, গাছ কাটা ও মালামাল বিক্রির অভিযোগ

কুষ্টিয়ায় আবারও ড্রাম ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী ২ যুবকের

কুষ্টিয়ায় আবারও ড্রাম ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী ২ যুবকের! কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মিরপুর পৌরসভার বিজিবি সেক্টর ও নওপাড়া বাজারের মধ্যবর্তি যোগীপোলনামক স্থানে আজ বিকেলে মর্মান্ত এই দুর্ঘটনা ঘটে! নিহতরা হলেন কুষ্টিয়া সদর উপজেলার মঙ্গলবাড়িয়া এলাকার ময়েন উদ্দিন বিশ্বাসের ছেলে আহসান হাবিব তুষার (৩৫) ও একই এলাকার ফরিদ উদ্দিনের ছেলে রাব্বি (৩৫)। নিহত দুইজন একটি বেসরকারী প্রতিষ্ঠানে চাকরি করতেন। আজ মঙ্গলবার বিকেলে ড্রাম ট্রাক একটি মোটরসাইকেলে ধাক্কা দিলে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একটি মোটরসাইকেলে আগুন ধরে যায়। পরে স্থানীয় এসে মুমুর্ষ অবস্থায় দুই মোটর সাইকেলে থাকা ৪ জনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হয়। তাদের মধ্যে দুজন মারা যান। এতে আহত হয়ে আরও একজন কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন। ঘটনার পর একটি মোটরসাইকেলে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আহত প্রশান্ত হালদার(৩৫) হাসপাতালের ১০নং ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন। তিনি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের চর দামুকদিয়া গ্রামের বলাই হালদারের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,কুষ্টিয়া শহর থেকে মোটরসাইকেল নিয়ে মিরপুরের দিকে যাচ্ছিলেন তুষার ও রাব্বি। যোগিপোল এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্প ট্রাক মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তুষার ও রাব্বি রাস্তায় ছিটকে পড়ে এবং তাদের ব্যবহৃত মোটরসাইকেলটিতে আগুন ধরে যায়। এ সময় তাদের মোটরসাইকেলের সামনে থাকা আরেকটি মোটরসাইকেল ও পাখিভ্যানে ধাক্কা লাগে। এ সময় পাখিভ্যানের যাত্রী ও মোটরসাইকেলে থাকা প্রশান্ত নামে এক যুবক রাস্তায় ছিটকে পড়ে। পরে তুষার,রাব্বি ও প্রশান্তকে উদ্ধার করে স্থানীয়রা কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তুষার ও রাব্বির মৃত্যু হয়। কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক অফিসার (আরএমও) ডা.হোসেন ইমাম মৃত‌্যুর বিষয়টি নি‌শ্চিত করেছেন। এবিষয়ে মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুল ইসলাম বলেন, ড্রাম ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে দুইজন মারা গেছেন। ঘটনাস্থল থেকে ড্রাম ট্রাক জব্দ করে থানায় নেওয়া হয়েছে। লাশ হাসপাতাল মর্গে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিহত তুষার বাবা-মায়ের একমাত্র সন্তান। তুষার ও রাব্বি দুই বন্ধুর মৃত্যুতে তাদের পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Tag
আরও খবর